পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য? ৩৬তম বিসিএস
| (ক) বিলাতের পত্র | (খ) ব্রজাঙ্গনা |
| (গ) বীরাঙ্গনা | (ঘ) হিমালয় |
উত্তর: বীরাঙ্গনা
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত করেছেন। 'ব্রজাঙ্গনা' মধুসূদন দত্ত রচিত রাধা - কৃ্ষ্ণ বিষয়ক গীতিকাব্য। 'হিমালয়' জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর 'বিলাতের পত্র' ভ্রমণ কাহিনীর রচয়িতা গিরিশচন্দ্র বসু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? ৩৬তম বিসিএস
| (ক) বলাকা | (খ) সোনার তরী |
| (গ) মানসী | (ঘ) চিত্রা |
উত্তর: সোনার তরী
সোনার তরী" - রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ।
এটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
একখানি ছোট ক্ষেত আমি একেলা - - উক্ত চরণটি সোনার তরী কবিতার অংশ বিশেষ।
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা? ৩৬তম বিসিএস
| (ক) আবুল ফজল | (খ) আবু জাফর ওবায়দুল্লাহ |
| (গ) শামসুর রাহমান | (ঘ) আল মাহমুদ |
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ
'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিতা। এ কবিতায় কবির ইতিহাস ও ঐতিহ্যবোধ, কবিতা, দেশ মাটি মানুষ এবং স্বজাতিপ্রেম আর মানবধারার ধারাবাহিকতার প্রতি, সুন্দরের প্রতি, শুভ ও কল্যাণের প্রতি, সংগ্রাম ও সাধনার প্রতি সর্বোপরি জীবনে প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা 'স্বাধীনতা তুমি' তুমি আসবে বলে হে স্বাধীনতা' । আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন।' আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চৌচির , গল্প, মাটির পৃথিবী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি শওকত ওসমানের রচনা নয়? ৩৬তম বিসিএস
| (ক) বনি আদম | (খ) ক্রীতদাসের হাসি |
| (গ) ভেজাল | (ঘ) চৌরসন্ধি |
উত্তর: চৌরসন্ধি
'চৌরসন্ধি' , ক্রীতদাসের হাসি' ও 'বনি আদম ' শওকত ওসমান রচিত উপন্যাস । অন্যদিকে 'ভেলাজ' সুকান্ত ভট্টাচার্য রচিত বিখ্যাত কবিতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি বাগধারা বোঝায়? ৩৭তম বিসিএস
| (ক) চৈত্র সংক্রান্তি | (খ) শিরে সংক্রান্তি |
| (গ) শিব-সংক্রান্তি | (ঘ) পৌষ সংক্রান্তি |
উত্তর: শিরে সংক্রান্তি
'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ - আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন । এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয় । পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি মৌলিক শব্দ? ৩৭তম বিসিএস
| (ক) একাঙ্ক | (খ) মানব |
| (গ) গোলাপ | (ঘ) ধাতব |
উত্তর: গোলাপ
গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার। যথা : মৌলিক শব্দ এবং সাধিত শব্দ । যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন - গোলাপ, তিন, নাক, লাল, মা, পা ইত্যাদি। অন্যদিকে মানব [মনু + ষ্ণ(অ) ], একাঙ্ক (এক + অঙ্ক) ও ধাতব [ধাতু + ষ্ণ (অ) ] সাধিত শব্দ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা? ৩৭তম বিসিএস
| (ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস | (খ) বাংলা সাহিত্যের কথা |
| (গ) বাংলা সাহিত্যের ইতিব্রত্ত | (ঘ) বঙ্গভাষা ও সাহিত্য |
উত্তর: বাংলা সাহিত্যের কথা
বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর (১৮৮৫ - ১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড) ১৯৫৩ , ২য় খণ্ড ১৯৬৫) । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - ' ভাষা ও সাহিত্য , বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। তার শিশুতোষ গ্রন্থ: শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রুপকথা প্রভৃতি। অন্যদিকে 'বঙ্গভাষা ও সাহিত্য' ও 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস ' গ্রন্থ দুটির লেখক যথাক্রমে ' ড. দীনেশচন্দ্র সেন এবং ড. সুকুমার সেন। মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? ৩৭তম বিসিএস
| (ক) মনীর চৌধুরী | (খ) গাজীউল হক |
| (গ) হাসার হাফিজুর রহমান | (ঘ) শামসুর রাহমান |
উত্তর: হাসার হাফিজুর রহমান
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' - এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর' - এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ' এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? ৩৭তম বিসিএস
| (ক) নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব | (খ) রানি, বিকিরণ, দূরতিক্রম্য |
| (গ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা | (ঘ) অনূর্বর, উধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি |
উত্তর: নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে? ৩৭তম বিসিএস
| (ক) সেলিম আল দীন | (খ) রামেন্দু মজুমদার |
| (গ) মমতাজ উদদীন আহমদ | (ঘ) আব্দুল্লাহ আল মামুন |
উত্তর: সেলিম আল দীন
নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯ - ২০০৮) নাট্যনির্দেশক নাসিরউদ্দিন ইউসুফের সাথে ১৯৮১ - ৮২ সালে 'গ্রাম থিয়েটার ' গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তার রচিত উল্লেখযোগ্য নাটক : ঘুম নেই , চাক, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি , কেরামতমঙ্গল, কীত্তনখোলা হাতহদাই, হরগজ বনপাংশুল । অন্যদিকে নাট্যকার মমতাজউদ্দীন আহমদের উল্লেখযোগ্য নাটক : স্বাধীনতা , বর্ণচোরা । আবদুল্লাহ আল মামুনের উল্লেখযোগ্য নাটক : সুবচন নির্বাসনে, এখন দুঃসময় এখন ও ক্রীতদাস , কোকিলারা। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেকযোগ্য নাট্যগ্রন্থ : তত্ত্ব ও শিল্পরুপ, বাংলাদেশের নাট্যচর্চার তিন দশক।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? ৩৭তম বিসিএস
| (ক) সমান ব্যবহারে | (খ) একযোগে |
| (গ) সমভাবনায় | (ঘ) একাগ্রতায় |
উত্তর: একযোগে
'সমভিব্যাহারে' শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ - সঙ্গে ; একযোগে বা সংঘদ্ধ হয়ে । যেমন - মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? ৩৭তম বিসিএস
| (ক) প্রেমরস | (খ) ভাবরস |
| (গ) মধুর রস | (ঘ) লীলা রস |
উত্তর: মধুর রস
কাব্যসাহিত্য শৃঙ্গার, হাস্য , করুণ ,বীর, অদ্ভুত , ভয়ানক, বীভৎস শান্ত, বাৎসল্য - রসের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি । বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা - শান্ত, দাস্য , সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণর রপকাশ্রয়ে ভক্ত ও ভাগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈিচত্র্যের পরিচয় পাওয়া যায়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? ৩৭তম বিসিএস
| (ক) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা | (খ) Buddhist Mystic Songs |
| (গ) চর্যাগীতিকা | (ঘ) চর্যাগীতিকোষ |
উত্তর: Buddhist Mystic Songs
ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫ - ১৯৬৯) সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ - 'Buddhist Mystic Songs' (১৯৬০) । তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ: দীওয়ান হাফিজ, অমিয়শতক, রুবাইয়াত - ই - ওমর খ্যায়াম , বিদ্যাপতি শতক, মহররম শরীফ, Hundred Sayings of the Holy Prophet । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত। তার সম্পাদনায় রচিত হয় - বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে? ৩৭তম বিসিএস
| (ক) চন্দ্রকুমার দে | (খ) দীনেশচন্দ্র সেন |
| (গ) হরপ্রসাদ শাস্ত্রী | (ঘ) দক্ষিণারঞ্জণ মিত্র মজুমদার |
উত্তর: চন্দ্রকুমার দে
বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা , মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী , দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা ' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ: ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী? ৩৭তম বিসিএস
| (ক) কোনটি আচার্যের, আর কোনটি নয় | (খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয় |
| (গ) কোনটি চরাচরের, আর কোনটি নয় | (ঘ) কোনটি চর্যাগান, আর কোনটি নয় |
উত্তর: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ - নিয়ম পালন; পালনীয় নিয়ম আচার। চর্যাচর্য অর্থ - আচরণীয় ও অনাচরণীয় ; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ - কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।