পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? ৩৬তম বিসিএস
| (ক) ১০ টি | (খ) ৮ টি |
| (গ) ৯ টি | (ঘ) ৭ টি |
উত্তর: ৮ টি
পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ৩২ টি: তারমধ্যে স্বরবর্ণ ৬টি (অ আ ই ঈ উ ঊ) । ব্যঞ্জণবর্ণ ২৬টি (ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়)অ
অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি: স্বরবর্ণ ১টি (ঋ) ব্যঞ্জণবর্ণ ৭টি (খ গ ণ থ ধ প শ)
মাত্রাহীন বর্ণ ১০টি: স্বরবর্ণ ৪টি (এ ঐ ও ঔ) ব্যঞ্জণবর্ণ ৬টি (ঙ ঞ ৎ ং ঃ ঁ)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) গ + ঞ | (খ) জ + ঞ |
| (গ) ঞ + গ | (ঘ) ঞ + জ |
উত্তর: জ + ঞ
'বিজ্ঞান' শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ : জ্ + ঞ । এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ : জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? ৩৬তম বিসিএস
| (ক) ফলবান | (খ) তপোবন |
| (গ) শুভেচ্ছা | (ঘ) সভাসদ |
উত্তর: শুভেচ্ছা
'শুভেচ্ছ' শব্দটি সন্ধিসাধিত শব্দ। 'অ' - কার কিংবা 'আ' - কারের পর 'ই' - কার কিংবা 'ঈ' - কার থাকলে উভয়ে মিলে এ - কার হয়' যেমন : অ + ই = এ ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা । তন্বী ( তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি - উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা + সদ ) ও ফলবান (ফল + বান ) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) তপোবন | (খ) খাসমহল |
| (গ) জনশ্রুতি | (ঘ) অনমনীয় |
উত্তর: জনশ্রুতি
জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল = খাসমহল (কর্মধারয়); নেই নমন যার = অনমনীয় ( নঞ বহুব্রীহি সমাস)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি বিশেষ্য পদ? ৩৬তম বিসিএস
| (ক) জাত | (খ) উদ্ধত |
| (গ) গৈরিক | (ঘ) গাম্ভীর্য |
উত্তর: গাম্ভীর্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন শব্দের নত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে? ৩৬তম বিসিএস
| (ক) বিপণি | (খ) নিক্কণ |
| (গ) কল্যাণ | (ঘ) প্রবণ |
উত্তর: প্রবণ
‘ণত্ব বিধি’ অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে এমন একটি শব্দ হলো 'কারণ' বা 'গণনা' বা 'বণিক'; কারণ এই শব্দগুলোতে 'র, ঋ, ষ'-এর পরে, বা 'ট, ঠ' বর্গীয় ধ্বনির আগে 'ণ'-এর ব্যবহার হয় (যেমন 'কারণ'-এ 'র'-এর পরে, 'গণনা'-য় স্বরবর্ণের পরে ও 'ট' বর্গের 'ণ', 'বণিক'-এ 'ক'-এর পরে) যা ণত্ব বিধির নিয়ম, কিন্তু প্রশ্নে কোনো বিকল্প দেওয়া নেই, তাই এটি একটি সাধারণ নিয়মভিত্তিক উদাহরণ
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় - ৩৬তম বিসিএস
| (ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না | (খ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না |
| (গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না | (ঘ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে |
উত্তর: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
না - সূচক বাক্যে না , নয়, নহে, নি ,নেই , নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না - বাচক ক্রিয়া ও না - বাচক শব্দ বা না - বাচক অব্যয় মিলে বাক্যে দু'বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ - সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে ' - বাক্যটির নেতিবাচক রুপ 'মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।'
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘Null and Void’ - এর বাংলা পরিভাষা কী? ৩৬তম বিসিএস ৩৮তম বিসিএস
| (ক) নিরপেক্ষ | (খ) মামুলি |
| (গ) বাতিল | (ঘ) পালাবদল |
উত্তর: বাতিল
'Null and Void' এর পরিভাষা হলো : বাতিল। অন্য Option গুলোর মধ্যে পালাবদল - এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি - trifling এবং নিরপেক্ষ neutral ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হেড মৌলভী কোন ভাষার শব্দ? ৩৬তম বিসিএস
| (ক) ইংরেজি + ফার্সি | (খ) ইংরেজি + পর্তুগিজ |
| (গ) তুর্কি + আরবি | (ঘ) ইংরেজি + আরবি |
উত্তর: ইংরেজি + ফার্সি
হেড মৌলভী মিশ্র শব্দ, যা ইংরেজি ও ফারসি শব্দ দ্বারা গঠিত হয়েছে। আরো কয়েকটি মিশ্র শব্দ : রাজা বাদশা (তৎসম + ফারসি), হেড পন্ডিত (ইংরেজি + তৎসম), চৌ হদ্দি (ফারসি + আরবি), ডাক্তার - খানা (ইংরেজি + ফারসি)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ৩৬তম বিসিএস
| (ক) রবি + ঈন্দ্র | (খ) রবি + ইন্দ্র |
| (গ) রবী + ইন্দ্র | (ঘ) রবী + ঈন্দ্র |
উত্তর: রবি + ইন্দ্র
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: “এ যে আমাদের চেনা লোক” - বাক্যে ‘চেনা’ কোন পদ? ৩৬তম বিসিএস
| (ক) বিশেষণ | (খ) অব্যয় |
| (গ) বিশেষ্য | (ঘ) ক্রিয়া |
উত্তর: বিশেষণ
”এ যে আমাদের চেনা লোক” বাক্যে “চেনা” বিশেষণ পদ ।
যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে । এ বাক্য 'চেনা' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ - ৩৬তম বিসিএস
| (ক) উৎকর্ষ | (খ) অপকর্ষতা |
| (গ) অপকর্ষ | (ঘ) উৎকর্ষতা |
উত্তর: উৎকর্ষ
'প্রকর্ষ' বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ : উৎকর্ষ , শ্রেষ্ঠত্ব , উন্নতি ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? ৩৬তম বিসিএস
| (ক) রুদ্রমঙ্গল | (খ) বালুচর |
| (গ) ছায়ানট | (ঘ) চক্রবাল |
উত্তর: বালুচর
'ছায়ানট' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। চক্রবাক কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। 'রুদ্রমঙ্গল' কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থ। | 'বালুচর' জসীমউদ্দীন রচিত একটি কাব্যগ্রন্থ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে? ৩৬তম বিসিএস
| (ক) ১৯০৯ | (খ) ১৯১৪ |
| (গ) ১৯২১ | (ঘ) ১৯১০ |
উত্তর: ১৯১৪
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ খ্রিস্টাব্দে "সবুজপত্র " পত্রিকাটি বের হয়।
বাংলা গদ্যরীতির বিকাশে এ পত্রিকার গুরুত্ব অপরিসীম।
কেননা এর মাধ্যমে সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতির পত্রিকা ব্যবহারে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- ৩৬তম বিসিএস
| (ক) রক্তাক্ত প্রান্তর | (খ) সুবচন নির্বাসনে |
| (গ) নূরলদীনের সারা জীবন | (ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায় |
উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়
মুক্তিযুদ্ধ বিষয়ক অসংখ্য নাটক রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য "পায়ের আওয়াজ পাওয়া যায়", যা মুক্তিযুদ্ধ পরবর্তী গ্রামের জীবন চিত্রিত করে; ড. ইনামুল হকের লেখা ও আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় বিটিভির প্রথম মুক্তিযুদ্ধ নাটক "বাংলা আমার বাংলা"; এবং হুমায়ূন আহমেদের "১৯৭১" ও "আগুনের পরশমণি"। এছাড়াও, শওকত ওসমান, সৈয়দ ওয়ালীউল্লাহ, ও আবদুল্লাহ আল মামুনের মতো লেখকেরাও মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ নাটক লিখেছেন, যা যুদ্ধের প্রেক্ষাপট, বীরত্ব ও সাধারণ মানুষের সংগ্রাম তুলে ধরেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।