পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: কোনটি জসিম উদ্দীনের নাটক? ৩৬তম বিসিএস

    (ক) বেদের মেয়ে (খ) রাখালী
    (গ) বোবা কাহিনী (ঘ) মাটির কান্না
    close

    উত্তর: বেদের মেয়ে

    • touch_app আরো ...

      পল্লী কবি জসীমউদ্দিনের উল্লেখযোগ্য নাটক পদ্মপাড় (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা ১৯৫১, পল্লীবধূ ১৯৫৬, গ্রামের মেয়ে ইত্যাদি।

      সঠিক উত্তর - বেদের মেয়ে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? ৩৬তম বিসিএস

    (ক) আদিনাথ (খ) শ্রীকৃষ্ণ
    (গ) শ্রীচৈতন্যদেব (ঘ) মনোহর দাশ
    close

    উত্তর: শ্রীচৈতন্যদেব

    • touch_app আরো ...

      বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রীচৈতন্যদেবের প্রভাব অপরিসীম। বাংলা সাহিত্য কোন পংক্তি না লিখেই তার নামে যুগ বিভাগ সৃষ্টি হয়েছে। ১৫০০ - ১৭০০ খ্রিস্টাব্দ কে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ বলা হয়। শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ বৃন্দাবন দাস রচিত "শ্রীচৈতন্যভাগবত"।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? ৩৬তম বিসিএস

    (ক) কবর (খ) মুখরা রমনী বশীকরণ
    (গ) রক্তাক্ত-প্রান্তর (ঘ) চিঠি
    close

    উত্তর: মুখরা রমনী বশীকরণ

    • touch_app আরো ...

      মুনীর চৌধরীর অনূদিত নাটক " মুখরা রমণী বশীকরণ "( ১৯৭০)। এ নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের " The Taming of the Shrew " নাটকের অনুবাদ। এছাড়া তার আরও কয়েকটি অনুবাদ গ্রন্থ - " কেউ কিছু বলতে পারে না "( ১৯৬৭) " রুপার কৌটা "( ১৯৬৯) প্রভৃতি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি উপন্যাস নয়? ৩৬তম বিসিএস

    (ক) দিবারাত্রির কাব্য (খ) কবিতার কথা
    (গ) পথের পাঁচালী (ঘ) হাঁসুলী বাঁকের উপকথা
    close

    উত্তর: কবিতার কথা

    • touch_app আরো ...

      'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস । 'হাঁসুলী বাঁকের উপকথা ; তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস ; 'পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ উপন্যাস ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘বিষাদসিন্ধু’ একটি - ৩৬তম বিসিএস

    (ক) ইতিহাস আশ্রিত উপন্যাস (খ) আত্মজীবনী
    (গ) ধর্মবিষয়ক প্রবন্ধ (ঘ) গবেষণা গ্রন্থ
    close

    উত্তর: ইতিহাস আশ্রিত উপন্যাস

    • touch_app আরো ...

      'বিষাদ সিন্ধু' মীর মশাররফ হোসেন রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস । এটি তার অমর সৃষ্টি । মহানবী হযরত মুহাম্মদ (সা) এর দৌহিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ এবং হাসান - হোসেনের করুণ মৃত্যু 'বিষাদ সিন্ধু' গ্রন্থের মূল বিষয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? ৩৬তম বিসিএস

    (ক) ১৭৬২ (খ) ১৭৫২
    (গ) ১৭৫৬ (ঘ) ১৭৬০
    close

    উত্তর: ১৭৬০

    • touch_app আরো ...

      মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। তিনি ১৭১২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য। বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনীর করা 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' উক্তিটি দ্বারা তার কবি প্রতিভার প্রমাণ পাওয়া যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন? ৩৬তম বিসিএস

    (ক) আলাওল (খ) দৌলত কাজী
    (গ) মাগন ঠাকুর (ঘ) সাবিরিদ খান
    close

    উত্তর: আলাওল

    • touch_app আরো ...

      'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক - বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? ৩৬তম বিসিএস

    (ক) নাথ সাহিত্য (খ) পুঁথি সাহিত্য
    (গ) বৈষ্ণব পদ সাহিত্য (ঘ) কবিগান
    close

    উত্তর: কবিগান

    • touch_app আরো ...

      এন্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবিশাল পরিসরের শেষ পর্যায়ে কবিগানের উদ্ভব ঘটেছিল। তখন মুসলমানরা পুঁথি সাহিত্য এবং হিন্দুরা কবিগান রচনায় মনোনিবেশ করেছিল। পুঁথি সাহিত্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন - ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। আর কিবওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলেন গোঁজলা গুই , হরু ঠাকুর , নিতাই বৈরাগী ও এন্টনি ফিরিঙ্গি। লৌলিক - অলৌলিক কাহিনি নিয়ে বাংলা ভাষায় যেসব সাহিত্য রচিত হয়েছে তাকে নাথ সাহিত্য বলে। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা নিয়ে বাংলা ভাষায় (এবং ব্রজবুলিতে ) এক বিপুলকায় সাহিত্য রচিত হয়েছে, রাধা - কৃষ্ণের সেই প্রণয়লীলার কাহিনি নিয়ে রচিত পদসমূহকে সংক্ষেপে বৈষ্ণব পদসাহিত্য বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা - ৩৬তম বিসিএস

    (ক) উইলিয়াম কেরি (খ) রামরাম বসু
    (গ) গোলকনাথ শর্মা (ঘ) হরপ্রসাদ রায়
    close

    উত্তর: রামরাম বসু

    • touch_app আরো ...

      রামরাম বসু রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনিগুলোর বর্ণনা প্রদান করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত গ্রন্থ 'কথোপকথন' । গোলকনাথ শর্মার 'হিতোপদেশ' ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত ও প্রকাশিত হয় । হরপ্রসাদ রায়ের অনূদিত গ্রন্থ ' পুরুষপরীক্ষা'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? ৩৬তম বিসিএস

    (ক) জ্ঞানাঙ্কুর (খ) বঙ্গদূত
    (গ) সংবাদ প্রভাকর (ঘ) জ্ঞানান্বেষণ
    close

    উত্তর: জ্ঞানান্বেষণ

    • touch_app আরো ...

      ইয়ং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। 'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররুপে 'জ্ঞানন্বেষণ' পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত । 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয়। 'সংবাদ প্রভাকর ' ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। 'জ্ঞানাঙ্কুর' ১৮০২ সালে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকশিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম - ৩৬তম বিসিএস

    (ক) অবকাশ রঞ্জিকা (খ) বিধিধার্য সংগ্রহ
    (গ) গ্রামবার্তা প্রকাশিকা (ঘ) কাব্য প্রকাশ
    close

    উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা

    • touch_app আরো ...

      হরিনাথ মজুমদার সম্পাদিত ' গ্রামবার্তা প্রকাশিকা' ১৮৬৩ সালে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, যা পরবর্তীতে পাক্ষিক ও সর্বশেষে সাপ্তাহিক পরিণত হয় । ১৮৭৩ সালে কুষ্টিয়ার কুমারখালি গ্রামে এ পত্রিকার নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয়? ৩৬তম বিসিএস

    (ক) দেশে বিদেশে (খ) চার ইয়ারী কথা
    (গ) দৃষ্টিপাত (ঘ) পালামৌ
    close

    উত্তর: চার ইয়ারী কথা

    • touch_app আরো ...

      'চার ইয়ারী কথা' প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। 'পালামৌ ' সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিন। 'দৃষ্টিপাত' যাযাবর রচিত ভ্রমণকাহিনী


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি – ৩৬তম বিসিএস

    (ক) পথের পাঁচালী (খ) পদ্মানদীর মাঝি
    (গ) সীতারাম (ঘ) গণদেবতা
    close

    উত্তর: সীতারাম

    • touch_app আরো ...

      তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে গ্রামীণ জেলেদের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | সীতারাম বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষয়গুলাে এ উপন্যাসে স্থান পেয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের? ৩৬তম বিসিএস

    (ক) নিখিলেস-বিমলা (খ) বিহারী-বিনোদিনী
    (গ) মধুসূদন-কুমুদিনী (ঘ) অমিত-লাবণ্য
    close

    উত্তর: নিখিলেস-বিমলা

    • touch_app আরো ...

      বিহারী - বিনােদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'চোখের বালি উপন্যাসের। নিখিলেস - বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে - বাইৱে" উপন্যাসের। মধুসূদন - কুমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের যােগাযােগ উপন্যাসের। অমিত - লাবণ্য চরিত্র দুটি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? ৩৬তম বিসিএস

    (ক) আলেয়া (খ) কুহেলিকা
    (গ) সর্বহারা (ঘ) রিক্তের বেদন
    close

    উত্তর: কুহেলিকা

    • touch_app আরো ...

      'রিক্তের বেদন' কাজী নজরুল ইসলামেরগল্পগ্রন্থ। 'সর্বহারা' কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। 'আলেয়া' কাজী নজরুল ইসলাম রচিত নাটক। 'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের উপন্যাস।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility