পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: ‘পশ্বর’ শব্দটির অর্থ কী? ৩৫তম বিসিএস

    (ক) পরশু (খ) পরের ধন
    (গ) পার্শ্ববর্তী (ঘ) কোকিল
    close

    উত্তর: পরশু

    • touch_app আরো ...

      'পরশ্ব' শব্দটির অর্থ গতকালের আগের দিন বা আগামীকালের পরদিন । যার অন্য অর্থ পরশু। অন্যদিকে 'পরস্ব' শব্দটির অর্থ পরের ধন বা অন্যের সম্পত্তি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? ৩৫তম বিসিএস

    (ক) ৯ টি (খ) ১৩ টি
    (গ) ১১ টি (ঘ) ৭ টি
    close

    উত্তর: ৭ টি

    • touch_app আরো ...

      বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি । যথা : অ, আ, ই, উ, এ, ও , অ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ যথাক্রমে ১১,৮ ও ৬ টি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? ৩৫তম বিসিএস

    (ক) উপসর্গ যোগে (খ) ক, খ ও গ তিন উপায়েই হয়
    (গ) উপসর্গ যোগে (ঘ) লিঙ্গ পরিবর্তন দ্বারা
    close

    উত্তর: লিঙ্গ পরিবর্তন দ্বারা

    • touch_app আরো ...

      উপসর্গ শব্দ ও ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ ও অর্থের সৃষ্টি করে । যেমন : বি + হার = বিহার, উপ + হার = উপহার ইত্যাদি । সমাসের সাহায্যে দুই বা ততোধিক পদ একপদে পরিণত হয়ে নতুন শব্দ গঠিত হয় । যেমন : বনে চরে যে = বনচর , বিষাদ রুপ সিন্ধু = বিষাদসিন্ধু ইত্যাদি। অপরদিকে লিঙ্গ দ্বারা পুরুষবাচকতা কিংবা স্ত্রীবাচকতা বোঝায় , কখনো শব্দ সাধন হয় না।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘লবন’ শব্দের বিশেষ্য কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) লবনাক্ত (খ) লাবন্য
    (গ) ললিত (ঘ) নুন
    close

    উত্তর: নুন

    • touch_app আরো ...

      'লবণ' বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। 'লবণ' - এর বিশেষণ' লবণাক্ত' ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? ৩৫তম বিসিএস

    (ক) যোগ্যতা (খ) আসক্তি
    (গ) আকাঙ্কা (ঘ) আসত্তি
    close

    উত্তর: আসক্তি

    • touch_app আরো ...

      একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য থাকবে। যথা: ১. আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যে ব্যবহৃত একটি পদের পর অন্যপদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙক্ষা বলে। ২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি। ৩. যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর পর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? ৩৫তম বিসিএস

    (ক) নিঃশ্বাস (খ) খন্ডিত
    (গ) প্রলয় (ঘ) অনুপম
    close

    উত্তর: খন্ডিত

    • touch_app আরো ...

      রুট + খন্ড + ত (ক্ত) = খণ্ডিত । এটি কৃৎ - প্রত্যয় সাধিত শব্দ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) দ্বীপ + অয়ন (খ) দ্বীপ + আয়ন
    (গ) দ্বীপ + অটন (ঘ) দ্বিপ + অনট
    close

    উত্তর: দ্বীপ + আয়ন

    • touch_app আরো ...

      দ্বীপ + অয়ন + অ = দ্বৈপায়ন

      শব্দটি প্রত্যয় সাধিত শব্দ।
      অয়ন্ + অ = আয়ন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘জর্জ সাহেব’ কোন সমাসের উদাহরণ? ৩৫তম বিসিএস

    (ক) কর্মধারয় (খ) বহুব্রীহি
    (গ) দ্বন্দ (ঘ) দিগু
    close

    উত্তর: কর্মধারয়

    • touch_app আরো ...

      যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব। এটি কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় , তাকে কর্মধারয় সমাস বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়? ৩৫তম বিসিএস

    (ক) অভিশ্রুতি (খ) অপিনিহিত
    (গ) ধ্বনি-বিপর্যয় (ঘ) প্রাতিপদিক
    close

    উত্তর: প্রাতিপদিক

    • touch_app আরো ...

      বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। যেমন : লাজ , ঘর, বড় ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? ৩৫তম বিসিএস

    (ক) শবরপা (খ) কাহ্নপা
    (গ) লুইপা (ঘ) ভুসুকুপা
    close

    উত্তর: কাহ্নপা

    • touch_app আরো ...

      চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপা । তার রচিত পদসংখ্যা ১৩ টি । এই পদগুলোতে নিপুণ কবিত্বশক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজচিত্রও উদঘাটিত আছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? ৩৫তম বিসিএস

    (ক) দোহাকোষ (খ) গুপিচন্দ্রের সন্ন্যাস
    (গ) ময়নামতির গান (ঘ) নিরঞ্জনের রুস্মা
    close

    উত্তর: দোহাকোষ

    • touch_app আরো ...

      হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা ' গ্রন্থে চারটি পুঁথি সংকলন (১. চর্যাচর্যবিনিশ্চয় ২. সরোজবজ্রের দোহাকোষ , ৩. কাহ্নপাদের দোহাকোষ ও ৪. ডাকার্ণব ) করেন। তাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে।’ – অর্থ কী? ৩৫তম বিসিএস

    (ক) অস্তাচলগামী সূর্য ও মাখ একই রকম লাল হয়ে গেল (খ) পানের পরশে ঠোঁট লাল হল
    (গ) ঠোঁটের পরশে পান লাল হল (ঘ) অস্তাচলগামী সূর্যের আবায় মুখ রক্তিম দেখা গেল
    close

    উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল

    • touch_app আরো ...

      প্রশ্নোল্লিখিত উদ্বৃত চরণটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যের পদ্মাবতী রুপ - বর্ণন খণ্ডের অংশবিশেষ । 'তাম্বুল রাতুল হইল অধরপরশে ' (মূলে আছে - 'তাম্বুলের রক্ত লেগে অধর রক্তিম হল' ) আলাওলের পরিবর্তনটিতে বিশেষত্ব আছে। তিনি 'অধরের স্পর্শে তাম্বুল রক্তবর্ণ হয়েছে' এ কথা বলেছেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘হপ্ত পয়কর’ কার রচনা? ৩৫তম বিসিএস

    (ক) সৈয়দ আলাওল (খ) অমিয় দেব
    (গ) দীনবন্ধু মিত্র (ঘ) জৈনুদ্দিন
    close

    উত্তর: সৈয়দ আলাওল

    • touch_app আরো ...

      সৈয়দ আলাওল রচিত 'হপ্তপয়কর' কাব্যটি পারস্য কবি নিজামী গঞ্জভীর কাব্যের ভাবানুবাদ । এ কাব্যে আরব ও আজমের অধিপতি নোমানের পুত্র বাহরামের রাজ্যলাভ এবং তার কাহিনী বর্ণিত হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মঙ্গলকাব্যের কবি নন কে? ৩৫তম বিসিএস

    (ক) দাশু রায় (খ) ভরতচন্দ্র
    (গ) কানাহরি দত্ত (ঘ) মানিক দত্ত
    close

    উত্তর: দাশু রায়

    • touch_app আরো ...

      দাশু রায় পাঁচালী গানের খ্যাতিমান কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেই পাঁচালীর দল বেঁধে গান গাইতেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘সমাচার দর্পন’ – পত্রিকার সম্পাদক ছিলেন - ৩৫তম বিসিএস

    (ক) জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন (খ) জন ক্লার্ক ম্যার্শম্যান
    (গ) উইলিয়াম কেরি (ঘ) ডিভিড হেয়ার
    close

    উত্তর: জন ক্লার্ক ম্যার্শম্যান

    • touch_app আরো ...

      সমাচার দর্পণ ১৮১৮ - ১৮৪১ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলাভাষায় প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা দিগদর্শন, প্রথম প্রকাশিত হয়েছিল ১৮১৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে। এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই বছরের ২৩ মে (শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১২২৫ বঙ্গাব্দ) প্রকাশিত হয় সাপ্তাহিক 'সমাচার দর্পণ'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility