পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: Anatomy শব্দের অর্থ- ৩০তম বিসিএস

    (ক) অঙ্গ-সঞ্চালন (খ) স্নায়ুতন্ত্র
    (গ) সাদৃশ্য (ঘ) শরীরবিদ্যা
    close

    উত্তর: শরীরবিদ্যা

    • touch_app আরো ...

      Anatomy (অ্যানাটমি) শব্দের অর্থ হলো শারীরস্থান বা শারীরবিদ্যা, যা কোনো জীবদেহ বা তার অংশবিশেষের অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অবস্থান এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, যা সাধারণত ব্যবচ্ছেদ (dissection) ও পর্যবেক্ষণের মাধ্যমে অধ্যয়ন করা হয়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ? ৩০তম বিসিএস

    (ক) গোবিন্দ দাস (খ) কায়কোবাদ
    (গ) কাহুপা (ঘ) ভুসুকুপা
    close

    উত্তর: ভুসুকুপা

    • touch_app আরো ...

      চর্যাপদের কবি ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তাঁর বিখ্যাত পদ "আজি ভুসুকু বাঙ্গালি ভইলি"-এর মাধ্যমে, যা বাংলা সাহিত্যের প্রাচীনতম 'বাঙালি' পরিচয়ের একটি উদাহরণ, যদিও সৈয়দ শামসুল হক তাঁর "আমার পরিচয়" কবিতায় বাঙালি জাতিসত্তার সামগ্রিক পরিচয় তুলে ধরেছেন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'আফতাব' শব্দের সমার্থক কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) অর্ক (খ) অর্নব
    (গ) রাতুল (ঘ) জলধি
    close

    উত্তর: অর্ক

    • touch_app আরো ...

      ”আফতাব” শব্দের সমার্থ হচ্ছে অর্ক।

      'আফতাব' শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো : সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, সবিতা, আদিত্য, মিহির, ভানু প্রভৃতি। অন্যদিকে জলদি ও অর্ণব শব্দের সমার্থক শব্দ - সাগর এবং রাতুল শব্দের অর্থ হলো - রক্তবর্ণ বা লাল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি-বিচ্ছেদ- ৩০তম বিসিএস

    (ক) বাগ্+আড়ম্বর (খ) বাক্+আড়ম্বর
    (গ) বাক্+অম্বর (ঘ) বাগ্+অম্বর
    close

    উত্তর: বাক্+আড়ম্বর

    • touch_app আরো ...

      স্বরবর্ণ পরে থাকলে বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয় । অর্থাৎ ক , চ , ট ,ত ,প স্থানে যথাক্রমে গ , জ ,ড ,দ ,ব হয়। যেমন - ক + আ=গা --- বাক + আড়ম্বর= বাগাড়ম্বর


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,সারাদিন আমি যেন ভাল হয়ে চলি'-এ চরণদ্ধয়ের লেখক- ৩০তম বিসিএস

    (ক) কৃষ্ণচন্দ্র মজুমদার (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) মদনমোহন তর্কালঙ্কার
    close

    উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

    • touch_app আরো ...

      মদনমোহন তর্কালঙ্কার রচিত 'আমার পণ' কবিতাটি বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি পদ্য এবং শিশু মানস গঠনের জন্য চমৎকার দিক-নির্দেশনা। তাঁর বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে: ‘পাখী সব করে রব, রাতি পোহাইল’; ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’; ‘লেখাপড়া করে যে/ গাড়ি ঘোড়া চড়ে সে’.


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'ঠাকুরমার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন ? ৩০তম বিসিএস

    (ক) রুপকথা (খ) রুপকথা-উপকথা
    (গ) ছোটগল্প (ঘ) গ্রাম্যগীতিকা
    close

    উত্তর: রুপকথা

    • touch_app আরো ...

      বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন ঠাকুরমার ঝুলি । দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এই গ্রন্থের সংকলন করেন। জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত হয়। যথাঃ - ঠাকুরমার ঝুলি, - ঠাকুরদাদার ঝুলি, - ঠানদিদির থলে, - দাদামাশয়ের থলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ? ৩০তম বিসিএস

    (ক) 9 (খ) 3
    (গ) 4 (ঘ) 6
    close

    উত্তর: 3

    • touch_app আরো ...

      বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার। যথা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।

      >> সনেটের প্রবর্তক - ইটালীর কবি পেত্রার্ক।

      >>বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ” সমাচার দর্পন” 1818 সালে প্রকাশিত হয় যার সম্পাদনায় ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক ? ৩০তম বিসিএস

    (ক) সুভাষ মুখোপাধ্যায় (খ) বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়
    (গ) কাজী ইমদাদুল হক (ঘ) শরৎচন্দ্র মুখোপাধ্যায়
    close

    উত্তর: বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায়

    • touch_app আরো ...

      বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ ২৭ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫। চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র, মাতা দুর্গাসুন্দরী দেবী, বঙ্কিমের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয় – শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের জন্মকালে তিনি সদ্য অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ? ৩০তম বিসিএস

    (ক) চ (খ) ফ
    (গ) ঠ (ঘ) ভ
    close

    উত্তর: চ

    • touch_app আরো ...

      যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। এরূপ ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যহীন মৃদু হয়। আর অল্পপ্রাণ ধ্বনি হলো, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। কাজেই অঘোষ অল্পপ্রাণ ধ্বনির নিয়ম অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হল ক, চ, ট, ত, প। 'ভ' হচ্ছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি, 'ঠ' ও 'ফ' হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'অপ' কী ধরনের উপসর্গ ? ৩০তম বিসিএস

    (ক) সংস্কৃত (খ) বাংলা
    (গ) মিশ্র (ঘ) বিদেশি
    close

    উত্তর: সংস্কৃত

    • touch_app আরো ...

      'অপ' একটি সংস্কৃত উপসর্গ, যা বাংলা ভাষায় ব্যবহৃত হয় এবং এটি সাধারণত 'খারাপ', 'বিপরীত' বা 'কুৎসিত' অর্থ প্রকাশ করে, যেমন: অপকার, অপচয়, অপমান, অপযশ ইত্যাদি শব্দের আগে বসে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল ? ৩০তম বিসিএস

    (ক) ১৮৫২-১৯১২ (খ) ১৮৪৭-১৯১২
    (গ) ১৮৪৭-১৯১১ (ঘ) ১৮৫৭-১৯১১
    close

    উত্তর: ১৮৪৭-১৯১২

    • touch_app আরো ...

      মীর মশাররফ হোসেনের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর এবং মৃত্যু ১৯১২ সালের ১৯ ডিসেম্বর। তিনি কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন এবং পদমদীতে মৃত্যুবরণ করেন, তাই সঠিক সাল হলো (১৮৪৭-১৯১২)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত ? ৩০তম বিসিএস

    (ক) স্বরবৃত্ত (খ) অক্ষরবৃত্ত
    (গ) মন্দাক্রান্তা (ঘ) মাত্রাবৃত্ত
    close

    উত্তর: মাত্রাবৃত্ত

    • touch_app আরো ...

      রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যার অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত, তবে শেষ স্তবকে 'শূন্য' শব্দের কারণে এটি শূন্যমাত্রাবৃত্তে (৩ মাত্রা) শেষ হয়েছে, যা কবিতার মূল বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'সাহচর্য' শব্দের শুদ্ধ গঠন কোনটি ? ৩০তম বিসিএস

    (ক) সহচর+ ৎ ফলা (খ) সহ+চর+র্য
    (গ) কোনটিই নয় (ঘ) সহচর+য
    close

    উত্তর: সহচর+য

    • touch_app আরো ...

      সাহচর্য শব্দটি সংস্কৃত সহচর +য যোগে গঠিত । এ শব্দটির অর্থ হল সঙ্গ ,সান্নিধ্য ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'পাহাড়তলী' গ্রামে জন্মগ্রহণ করেন? ৩০তম বিসিএস

    (ক) সেলিম আলদীন (খ) সৈয়দ শামসুল হক
    (গ) শামসুর রাহমান (ঘ) মুকুন্দরাম চক্রবর্তী
    close

    উত্তর: শামসুর রাহমান

    • touch_app আরো ...

      কবি শামসুর রাহমানের জন্ম পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবি শামসুর রাহমান ১৩ জন ভাই - বোনের মধ্যে ছিলেন ৪র্থ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন- ৩০তম বিসিএস

    (ক) কামিনী রায় (খ) মোজাম্মেল হক
    (গ) মুন্সী মেহেরুল্লা (ঘ) সঞ্জয় ভট্রাচার্য
    close

    উত্তর: সঞ্জয় ভট্রাচার্য

    • touch_app আরো ...

      কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু , লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility