পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে? ৩১তম বিসিএস
| (ক) উইলিয়াম কেরী | (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
| (গ) রবীন্দ্রনাথ ঠাকুর | (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮ - ১৮৯৪) 'বাংলা উপন্যাসের জনক' বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১ - ১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১ - ১৯৪১) 'বাংলা ছোটগল্পের জনক ' বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে? ৩১তম বিসিএস
| (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (খ) রবীন্দ্রনাথ ঠাকুর |
| (গ) উইলিয়াম কেরী | (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ - ১৮৯৪) রচিত 'আনন্দ মঠ' উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫) , কপালকুণ্ডলা (১৮৬৬) , মৃণালিনী (১৮৬৯) , বিষবৃক্ষ(১৮৭৩), রজনী (১৮৭৭) , কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো : চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯) , কালিন্দী (১৯৪০) , পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬) , দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) , শ্রীকান্ত [১ম - ৪র্থ খণ্ড (১৯১৭ - ১৯১৮, ১৯২৭, ১৯৩৩)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘বিদ্রোহী’ কবিতা কাব্যের অন্তর্গত? ৩১তম বিসিএস
| (ক) দোলন চাঁপা | (খ) সাম্যবাদী |
| (গ) বিষের বাঁশী | (ঘ) অগ্নিবাণী |
উত্তর: অগ্নিবাণী
'অগ্নিবীণা' কাব্যের দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী' এবং প্রথম কবিতা 'প্রলয়োল্লাস' । এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? ৩১তম বিসিএস
| (ক) জসীম উদদীন | (খ) শহীদ কাদরী |
| (গ) ফররুখ আহমেদ | (ঘ) আবুল হাসান |
উত্তর: জসীম উদদীন
পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ৩১তম বিসিএস
| (ক) মৃণালিনী দেবী | (খ) কাদম্বরী দেবী |
| (গ) মৈত্রেয়ী দেবী | (ঘ) ইন্দিরা দেবী |
উত্তর: ইন্দিরা দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৭ - ১৮৯৫ সময়কালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন 'ছিন্নপত্র' প্রধানত তারই সংকলন। বহু চিঠিই রবীন্দ্রনাথ 'ছিন্নপত্র' - এ অন্তর্ভুক্ত করেননি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য? ৩১তম বিসিএস
| (ক) গীতিকাব্য | (খ) সনেট |
| (গ) পত্রকাব্য | (ঘ) মহাকাব্য |
উত্তর: পত্রকাব্য
'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য? ৩১তম বিসিএস
| (ক) প্রণয়কাব্য | (খ) আত্মজীবনী |
| (গ) জঙ্গনামা | (ঘ) নীতিকাব্য |
উত্তর: নীতিকাব্য
আলাওলের 'তোহফা' কাব্য গ্রন্থটি বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর 'তোহ্ফাতুন নেসায়েহ্' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।'তোহফা ' গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথাই এতে রুপ লাভ করেছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? ৩১তম বিসিএস
| (ক) আরবি | (খ) পর্তুগিজ |
| (গ) ফার্সি | (ঘ) তুর্কি |
উত্তর: তুর্কি
'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি ,সওগাত,খোকা, বাবা ইত্যাদি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ? ৩১তম বিসিএস
| (ক) সুপসুপা | (খ) অব্যয়ীভাব |
| (গ) বহুব্রীহি | (ঘ) কর্মধারয় |
উত্তর: অব্যয়ীভাব
ঈষৎ নত = আনত। এটি অব্যয়ীভাব সমাস। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমনঃ পশ্চাৎ গমন = অনুগমন, ঈষৎ রক্তিম = আরক্তিম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: অশোক সৈয়দ কার ছদ্মনাম? ৩১তম বিসিএস
| (ক) আবদুল মান্নান সৈয়দ | (খ) সৈয়দ শামসুল হক |
| (গ) সৈয়দ আজিজুল হক | (ঘ) আবু সয়ীদ আইয়ুব |
উত্তর: আবদুল মান্নান সৈয়দ
আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম 'অশোক সৈয়দ'। তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'জন্মন্ধ কবিতাগুচ্ছ' ছোটগল্প 'সত্যের মতো বদমাশ' উপন্যাস ক্ষুধা প্রেম আগুন।'
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর’ কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত ? ৩১তম বিসিএস
| (ক) স্বরধ্বনি | (খ) ব্যঞ্জনধ্বনি |
| (গ) বিসর্গ সন্ধি | (ঘ) নিপাতনে সিদ্ধ |
উত্তর: নিপাতনে সিদ্ধ
নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছু্কেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন - আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা , ষট্ + দশ = ষোড়শ , পর + পর = পরস্পর ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ? ৩১তম বিসিএস
| (ক) পৃথ্বী | (খ) অবনি |
| (গ) ক্ষিতি | (ঘ) নীর |
উত্তর: নীর
'অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - ধরা, ধরণী, ধরিত্রী,মহী মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী , দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল ,জগৎ মর্ত্য, ব্রহ্মণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক : পানি, জল, বারি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী ? ৩১তম বিসিএস
| (ক) শ্রীকর নন্দী | (খ) সঞ্চয় |
| (গ) কবীন্দ্র পরমেশ্বর | (ঘ) কাশীরাম দাস |
উত্তর: কবীন্দ্র পরমেশ্বর
বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক 'পরাগলী মহাভারতের 'লেখক কবীন্দ্র পরমেশ্বর। গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হুসেন শাহের (১৪৯৩ - ১৫১৮) সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি 'পরাগলী মহাভারত' নামে খ্যাত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের লেখকের নাম কী? ৩১তম বিসিএস
| (ক) দিলারা হাসেম | (খ) সেলিনা হোসেন |
| (গ) রিজিয়া রহমান | (ঘ) রাজিয়া খান |
উত্তর: রাজিয়া খান
'বটতলার উপন্যাস' গ্রন্থটির লেখক রাজিয়া খান। তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো: 'অনুকল্প' (১৯৫৯) , 'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০) , 'দ্রৌপদী' (১৯৯৩), 'পদাতিক' (১৯৯৮)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: 'Quarterly' শব্দের অর্থ কী? ৩১তম বিসিএস
| (ক) ত্রৈমাসিক | (খ) সাপ্তাহিক |
| (গ) পাক্ষিক | (ঘ) ষান্মাসিক |
উত্তর: ত্রৈমাসিক
সাপ্তাহিক - Weekly, পাক্ষিক - Fortnightly; ষাণ্মাসিক - Half - yearly; ত্রৈমাসিক - Quarterly ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।