পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: কবি আলাত্তলের জন্মস্থান কোনটি? ২৯তম বিসিএস
| (ক) চট্রগ্রামের জোবরা | (খ) ফরিদপুরের সুরেশ্বর |
| (গ) চট্রগ্রামের পটিয়া | (ঘ) বার্মার আরাকান |
উত্তর: চট্রগ্রামের জোবরা
মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, কবি আলাওলের জন্ম ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। অধিকাংশ পণ্ডিত এ মত গ্রহণ করেছেন। ড. মুহম্মদ এনামুল হকের মতে কবি আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘অনল প্রবাহ’ রচনা করেন? ২৯তম বিসিএস
| (ক) এয়াকুব আলি চৌধুরী | (খ) মুনিরুজ্জামান ইসলামাবাদি |
| (গ) মোজাম্মেল হক | (ঘ) সৈয়দ ইসমাইল সিরাজি |
উত্তর: সৈয়দ ইসমাইল সিরাজি
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০ - ১৯৩১) ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘অগ্নিবাণী’ কাব্যের প্রথম কবিতা কোনটি? ২৯তম বিসিএস
| (ক) ধূমকেতু | (খ) প্রলয়োল্লাস |
| (গ) অগ্রপথিক | (ঘ) বিদ্রোহী |
উত্তর: প্রলয়োল্লাস
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী? ২৯তম বিসিএস
| (ক) সবুজপত্র | (খ) কল্লোল |
| (গ) কালিকলম | (ঘ) বঙ্গদর্শন |
উত্তর: সবুজপত্র
প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' বাংলা সাময়িক পত্র হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে কথ্য ভাষারীতির সাহিত্য প্রচলন করে যুগান্তর এনেছিলেন তা প্রচারের মাধ্যম ছিল এই 'সবুজপত্র'।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ ২৯তম বিসিএস
| (ক) জনৈ+এক | (খ) জন+ইক |
| (গ) জন+ঈক | (ঘ) জন+এক |
উত্তর: জন+এক
”জনৈক” শব্দটির সন্ধি বিচ্ছেদ - - জন + এক ।
স্বরসন্ধির নিয়মানুসারে অ - কার কিংবা আ - কারের পর এ - কার থাকলে উভয়ে মিলে ঐ - কার হয়; ঐ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । অর্থাৎ: অ + এ = ঐ ( জন + এক = জনৈক)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাক্যের তিনটি গুন কি কি? ২৯তম বিসিএস
| (ক) আকাংখা-আসক্তি-বিধেয় | (খ) আকাংখা-উদ্দেশ্য-বিধেয় |
| (গ) কোনটিই নহে | (ঘ) আকাংখা-আসক্তি-যোগ্যতা |
উত্তর: আকাংখা-আসক্তি-যোগ্যতা
ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা ২৯তম বিসিএস
| (ক) মুক্তিযুদ্দের বিবরন | (খ) ভিন্নধর্মী ডায়েরী |
| (গ) মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস | (ঘ) মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন |
উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
বেসরকারি মেবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও জাতীয় দৈনিক 'প্রথম আলো' যৌথ উদ্যোগে একাত্তরের চিঠি নামের মুক্তিযোদ্ধাদের এ পত্র সংকলনটি প্রকাশ করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মুক্তিযোদ্ধার স্বজনদের কাছে লিখিত ৮২ টি পত্র স্থান পেয়েছে। ২৭ মার্চ ২০০৯ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা একাডেমি কোন বছর প্রতিস্টিত হয়? ২৯তম বিসিএস
| (ক) ১৩৫২ বঙ্গাব্দ | (খ) ১৩৫৫ বঙ্গাব্দ |
| (গ) ১৯৫৫ খ্রি. | (ঘ) ১৯৫২ খ্রি. |
উত্তর: ১৯৫৫ খ্রি.
বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি ৩ ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ববাংলার মুখ্যমন্ত্রীত সরকারি বাসভবন বর্ধমান হাউসে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সনেট কবিতার প্রবর্তক কে? ২৯তম বিসিএস
| (ক) রজনীকান্ত সেন | (খ) মাইকেল মধুসুধন দত্ত |
| (গ) অতুল প্রসাধ সেন | (ঘ) দ্বিজেন্দ্র লাল রায় |
উত্তর: মাইকেল মধুসুধন দত্ত
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূধন দত্ত।তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন 'চতুর্দশপদী। বাংলা সনেটের আদি গ্রন্থ 'চতুর্দশপদী কবিতা' (১৮৬৬)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সমাস ভাষাকে কি করে ? ২৯তম বিসিএস
| (ক) বিস্তৃত করে | (খ) সংক্ষেপ করে |
| (গ) অর্থপুর্ন করে | (ঘ) অর্থের রুপান্তর ঘটায় |
উত্তর: সংক্ষেপ করে
সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? ৩০তম বিসিএস
| (ক) ২০০৭ | (খ) ১৯০৯ |
| (গ) ১৯১৬ | (ঘ) ১৯০৭ |
উত্তর: ১৯০৭
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম? ৩০তম বিসিএস
| (ক) যাযাবর | (খ) বীরবল |
| (গ) ভিমরুল | (ঘ) অনিলাদেবী |
উত্তর: অনিলাদেবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম 'অনিলা দেবী'।
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম 'দৃষ্টিহীন'।
বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যযাবর।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - নীল লোহিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: 'আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে? ৩০তম বিসিএস
| (ক) প্যারীচাঁদ মিত্র | (খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায় |
| (গ) দামোদর বন্দ্যোপাধ্য্যায় | (ঘ) বঙ্কিমচন্দ্র চট্র্রোপাধ্যায় |
উত্তর: প্যারীচাঁদ মিত্র
প্যারীচাঁদ মিত্রের সাহিত্য সম্পাদনা:
আলালের ঘরের দুলাল তাঁর শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল ‘দ্য স্পয়েল্ড চাইল্ড’ নামে।
মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়(১৮৫৯) উদ্ভট কল্পনা তাঁর এ গ্রন্থে লক্ষ করা যায়।
অভেদী(১৮৭১)
আধ্যাত্মিকা(১৮৮০)
‘দ্য জমিন্দার অ্যান্ড রায়তস’ নামের গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: 'অনীক' শব্দের অর্থ- ৩০তম বিসিএস
| (ক) সমুদ্র | (খ) সূর্য |
| (গ) যুদ্ধক্ষেত্র | (ঘ) সৈনিক |
উত্তর: সৈনিক
প্রশ্ন: জ্যোৎস্নারাত কোন সমাসের দ্রষ্টান্ত ? ৩০তম বিসিএস
| (ক) উপমান কর্মধারয় | (খ) পঞ্চমী তৎপুরুষ |
| (গ) ষষ্ঠী তৎপুরুষ | (ঘ) মধ্যপদলোপী কর্মধারয় |
উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত, কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা। চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।