পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? ২৮তম বিসিএস
| (ক) বর্ধমানের | (খ) বৃন্দবনের |
| (গ) মিথিলার | (ঘ) নবদ্বীপের |
উত্তর: মিথিলার
মিথিলার কবি বিদ্যাপতি (১৩৭৪ - ১৪৬০) বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম । তিনি বাংলায় একটি পঙক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রুপকার। তিনি মিথিলার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: শ্রীকৃষ্ণ কাব্যর বড়াই কোন ধরনের চরিত্র? ২৮তম বিসিএস
| (ক) রাধাকৃষ্ণের প্রেমের দূতি | (খ) শ্রী রাধার ননদিনী |
| (গ) শ্রী রাধার শাশুড়ি | (ঘ) জনৈক গোপবালা |
উত্তর: রাধাকৃষ্ণের প্রেমের দূতি
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই চরিত্রটি হলো একজন মধ্যস্থতাকারী, দূত বা পরামর্শদাত্রী, যে রাধা ও কৃষ্ণের মিলনে সক্রিয় ভূমিকা পালন করে এবং তাদের প্রণয়ের প্রধান অনুঘটক হিসেবে কাজ করে; সে একজন ধূর্ত, চতুর ও বাস্তববাদী চরিত্র, যা প্রাচীন সংস্কৃত সাহিত্যের 'কুট্টনী' বা দূতী শ্রেণীর কাছাকাছি, কিন্তু তার চেয়েও বেশি মানবিক ও সক্রিয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: লোকসাহিত্য কাকে বলে? ২৮তম বিসিএস
| (ক) গ্রামীন অশিক্ষিত ত্ত অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে | (খ) বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়? |
| (গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে | (ঘ) গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে |
উত্তর: লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
লোকসাহিত্য হলো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মুখে মুখে প্রচলিত মৌখিক ঐতিহ্য, যা গান, ছড়া, গল্প, প্রবাদ, ধাঁধা, মিথ, নাটক ইত্যাদির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হয় এবং একটি জাতির সংস্কৃতি, চিন্তা, বিশ্বাস ও জীবনযাত্রার প্রতিফলন ঘটায়, যা কোনো লিখিত রূপ ছাড়াই কেবল কথ্য ভাষার মাধ্যমে টিকে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর একে 'জনপদের হৃদয়-কলরব' বলেছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়? ২৮তম বিসিএস
| (ক) ত্রয়োদশ শতকে | (খ) উনিশ শতকে |
| (গ) ষোড়শ শতকে | (ঘ) নবম শতকে |
উত্তর: উনিশ শতকে
বাংলা গদ্যের সূচনা মূলত উনিশ শতকে হলেও এর প্রাথমিক নিদর্শন ষোড়শ থেকে অষ্টাদশ শতকেও পাওয়া যায়, যা মূলত দলিল-দস্তাবেজ ও চিঠিপত্রে সীমাবদ্ধ ছিল; কিন্তু ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কেন্দ্রিক গদ্যচর্চা, বিশেষত উইলিয়াম কেরির 'কথোপকথন' (১৮০১) রচনার মাধ্যমে আধুনিক বাংলা গদ্যের শক্তিশালী ভিত্তি স্থাপিত হয়, যা উনিশ শতকে ব্যাপক বিকাশ লাভ করে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিকদের হাতে তা সমৃদ্ধ হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? ২৮তম বিসিএস
| (ক) তত্তবোধিনী | (খ) সংবাদ প্রভাকর |
| (গ) বঙ্গদর্শন | (ঘ) দিক দর্শন |
উত্তর: দিক দর্শন
বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র 'দিকদর্শন' প্রকাশকাল ১৮১৮ । সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিষ্টাব্দে যে তিনটি গুরুত্বপূর্ণ (দিকদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট) পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিষ্টান মিশনারিদের তত্ত্বাবধানে, তার মধ্যে 'দিকদর্শন' অন্যতম।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইয়ং বেঙ্গল কি? ২৮তম বিসিএস
| (ক) একটি সাময়িক পত্রের নাম | (খ) একটি সাহ্যিতক গোস্ঠির নাম |
| (গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক | (ঘ) বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ |
উত্তর: ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক
ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এই দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? ২৮তম বিসিএস
| (ক) বুড়ো শালিকের গাড়ে রো | (খ) কিঞ্চিত জলযোগ |
| (গ) জলযোগ | (ঘ) বিয়ে পাগলা বুড়ো |
উত্তর: বিয়ে পাগলা বুড়ো
দীনবন্ধু মিত্রের বিখ্যাত প্রহসনগুলো হলো সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, এবং জামাই বারিক। এই নাটকগুলোতে তিনি তৎকালীন সমাজের বিভিন্ন কুসংস্কার, যেমন ইয়ং বেঙ্গলদের মদ্যপান ও বারবণিতা এবং প্রাচীনপন্থীদের বিবাহ-জনিত সমস্যাকে ব্যঙ্গ করেছেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মীর মোশারফ হোসেনের নাটক কোনটি? ২৮তম বিসিএস
| (ক) নবীন তপস্বীনি | (খ) নটির পুজা |
| (গ) কৃঞ্চকুমারি | (ঘ) বেহুলা গীতাভিনয় |
উত্তর: বেহুলা গীতাভিনয়
মীর মশাররফ হোসেন রচিত নাটক হলো ' বসন্তকুমারী' (১৮৭৩), 'জমিদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), । মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা নাটক 'পদ্মবতী' (১৮৬০), 'কৃষ্ণকুমারী' (১৮৬১) 'শর্মিষ্ঠা' (১৮৫৮) , 'মায়াকানন'। উল্লেখ্য, 'কৃষ্ণকুমারী' বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। 'নবীন তপস্বিনী' (১৮৬৬) নাটকের রচিয়তা দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের অন্য নাটকগুলোর হলো 'লীলাবতী' (১৮৬৭), 'জামাই বারিক' (১৮৭২), কমলে কামিনী' (১৮৭৩)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? ২৮তম বিসিএস
| (ক) ১৮৩২ সালে | (খ) ১৮৫২ সালে |
| (গ) ১৮১৭ সালে | (ঘ) ১৭৫৩ সালে |
উত্তর: ১৭৫৩ সালে
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তথা নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে। নাটক ও নৃত্যকর্মকে উৎসাহিত করতে ব্রিটিশরা 'প্লে হাউস' নামক এ রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা করে। কলকাতার লালদিঘীর পূর্ব পাশে লালবাজার রোডে এটি অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? ২৮তম বিসিএস
| (ক) একরাত্রি | (খ) ক্ষুধিত পাষাণ |
| (গ) ক্ষুধিত | (ঘ) নষ্ঠনীড় |
উত্তর: ক্ষুধিত পাষাণ
অতিপ্রাকৃত শব্দের অর্থ অলৌকিক, অনৈসর্গিক, supernatural । রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পগুলোর বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় , তার গল্পে প্রেম, সামাজিক জীবনে সম্পর্ক বৈচিত্র্য, প্রকৃতির সঙ্গে মানবমনের নিগূঢ় অন্তরঙ্গযোগ ও অতিপ্রাকৃতের স্পর্শ। তার অতিপ্রাকৃত গল্পগুলো হলো - 'গুপ্তধন' 'জীবিত' ও মৃত' মণিহারা' ক্ষুধিত পাষাণ" 'নিশীথে' সম্পত্তি সমর্পণ' প্রভৃতি। অন্যদিকে 'একরাত্রি' নষ্টনীড় ' ও মধ্যবর্তিনী তার রচিত প্রেমবিষয়ক গল্প।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: . বাংলা সাহিত্যর প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? ২৮তম বিসিএস
| (ক) ইসমাইল হোসেন সিরাজি | (খ) ফররুখ আহমেদ |
| (গ) মীর মোশাররফ হোসেন | (ঘ) মোতাহার হোসেন |
উত্তর: মীর মোশাররফ হোসেন
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন 'রত্নবতী' উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' (১৮৮৫ - ১৮৯১) ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ২৮তম বিসিএস
| (ক) মাহে নত্ত | (খ) সত্তগাত |
| (গ) কালিকলম | (ঘ) ধূমকেতু |
উত্তর: ধূমকেতু
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' - ১৯২২ (অর্ধ - সাপ্তাহিক)। তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকাগুলো হলোঃ লাঙল, দৈনিক নবযুগ। তিনি 'ধূমকেতু' পত্রিকায় দেশের মুক্তির দিশারি হিসেবে 'অনুশীলন' ও 'যুগান্তর' দলের সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহ প্রদান ও ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে তৎকর্তৃক বহু অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন। 'সমকাল' পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর; মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক এবং 'সবুজ পত্র ' পরিবার সম্পাদক প্রমথ চৌধুরী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জীবনান্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? ২৮তম বিসিএস
| (ক) ধূসর পান্ডলিপি | (খ) জ |
| (গ) ঝরা পালকের ক | (ঘ) কবিতার কথা |
উত্তর: কবিতার কথা
তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) - এর প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা' (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্থ: 'ঝরাপালক' (১৯২৭), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), 'বনলতা সেন ' (১৯৪২) , সাতটি তারার তিমির ' (১৯৪৮) , 'রুপালী বাংলা' (১৯৫৭)। উপন্যাস : 'মাল্যবান' (১৯৭৩) , 'সতীর্থ (১৯৭৪) । 'দুর্দিনের যাত্রী' (১৯২২) এবং 'যুগবাণী' (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? ২৮তম বিসিএস
| (ক) আব্দুল কাদির | (খ) কাজী নজরুল ইসলাম |
| (গ) ফররুখ আহমেদ | (ঘ) বন্দে আলি মিয়া |
উত্তর: ফররুখ আহমেদ
সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা হলেন বিখ্যাত কবি ফররুখ আহমদ। এটি তাঁর প্রথম এবং বহুল প্রশংসিত কাব্যগ্রন্থ, যা ১৯৪৪ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল এবং এতে 'পাঞ্জেরী', 'সিন্দাবাদ', 'ডাহুক' এর মতো বিখ্যাত কবিতাগুলো অন্তর্ভুক্ত আছে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? ২৮তম বিসিএস
| (ক) অগ্নীসাক্ষী | (খ) চিলেকোঠার সেপাই |
| (গ) আরেফ ফাল্গুন | (ঘ) অনেক সুর্যের আশা |
উত্তর: আরেফ ফাল্গুন
কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫ - ১৯৭২) ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলনের ওপর তার রচিত উপন্যাস 'আরেক ফাল্গুন (১৯৬৮)’ এবং আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস 'চিলেকোঠার সেপাই (১৯৭৮)’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।