পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ? ৩১তম বিসিএস

    (ক) নীশিথিনী (খ) নিশীথিনি
    (গ) নিশিথীনি (ঘ) নিশীথিনী
    close

    উত্তর: নিশীথিনী

    • touch_app আরো ...

      নিশীথিনী শুদ্ধ বানান আর বাকিগুলো ভুল বানান ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'শিখণ্ডী' শব্দের অর্থ কী? ৩১তম বিসিএস

    (ক) কোকিল (খ) কবুতর
    (গ) খরগোশ (ঘ) ময়ূর
    close

    উত্তর: ময়ূর

    • touch_app আরো ...

      শিখণ্ডী শব্দের অর্থ : ময়ূর। এছাড়াও ময়ূরের অন্য সমার্থক শব্দ হলো: শিখী, কলাপী, বহী। কবুতরের সমার্থক শব্দ : পায়রা, কপোত, পারাবত। কোকিলের সমার্থক শব্দ : পিক, পরভৃত।খরগোশের সমার্থক শব্দ : শশক।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? ৩১তম বিসিএস

    (ক) 3 (খ) 5
    (গ) 2 (ঘ) 4
    close

    উত্তর: 2

    • touch_app আরো ...

      যা দ্বারা সজ্জিত বা ভূষিত করা হয় তাই অলঙ্কার। সাহিত্যের বা কাব্যের অলঙ্কার বলতে কাব্যের সৌন্দর্য সৃষ্টিকারী তারই অন্তর্গত কোনো উপাদানকে বোঝায়। সাহিত্যের অলঙ্কার প্রধানত দুই প্রকার। যথা: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'গাড়ি চলে না, চলে না, চলে না রে ……' গানের গীতিকার কে? ৩১তম বিসিএস

    (ক) শাহ আবদুল করিম (খ) দাশরথি রায়
    (গ) বাপ্পা মজুমদার (ঘ) সঞ্চিব চৌধুরী
    close

    উত্তর: শাহ আবদুল করিম

    • touch_app আরো ...

      গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না...... গানের গীতিকার 'বাউল সম্রাট' হিসেবে খ্যাত শাহ আবদুল করিম। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য গান হলো : আগে কী সুন্দর দিন কাটাইতাম; কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া' আমি কুলহারা কলঙ্কিনী , বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে; আসি বলে গেল বন্ধু আইল না; বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আমার বন্ধুয়া বিহনে গো সিয়ে না পরানে গো একেলা ঘরে থাকতে পারি না ।সখী কুঞ্জ সাজও গো আজ আামর প্রাণ ও নাথ আসিতে পারে। পোর্টেবল স্পিকার


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? ৩১তম বিসিএস

    (ক) ২০০০ (খ) ১৯৯৭
    (গ) ১৯৯৯ (ঘ) ১৯৯৮
    close

    উত্তর: ১৯৯৯

    • touch_app আরো ...

      শিক্ষাবিদ ও গবেষক আহমদ শরীফের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯২১ চট্টগ্রামের সুচক্র দণ্ডীতে এবং ১৯৯৯ সালে তিনি মৃত্যুবরণ করেন। আহমদ শরীফ রচিত প্রবন্ধ - গবেষণাগ্রন্থ হলো : বিচিত চিন্তা (১৯৬৮) , সাহিত্য সংস্কৃতি চিন্তা (১৯৬৯) , স্বদেশ অন্বেষা (১৯৭০), বাঙালী ও বাংলা সাহিত্য (১ম খণ্ড ১৯৭৮, ২য় খণ্ড ১৯৮৩), বাঙলা বাঙালী ও বাঙালিত্ব (১৯৯২) । আহমদ শরীফ সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ: লায়লী মজনু (১৯৫৭), রসুল বিজয় (১৯৬৪) , সয়ফুল মূলক বদিউজ্জমাল (১৯৫৭), বাংলা একামেডী সংক্ষিপ্ত বাংলা অভিধান (১৯৯২)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ৩২তম বিসিএস

    (ক) অবনি (খ) নীরধি
    (গ) বিটপী (ঘ) কলাপী
    close

    উত্তর: বিটপী

    • touch_app আরো ...

      'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ বিটপী'। 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ - গাছ , তরু, অটবি, পল্লবী, উদ্ভিদ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল – ৩২তম বিসিএস

    (ক) অবচেতন (খ) চেতনাহীন
    (গ) চেতনাপ্রবাহ (ঘ) অর্ধচেতন
    close

    উত্তর: অবচেতন

    • touch_app আরো ...

      'Subconscious' শব্দটির বাংলা পারিভাষক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়াকলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি ) সচেতন থাকে না।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি ইংরেজি শব্দ? ৩২তম বিসিএস

    (ক) পিস্তল (খ) আলমারি
    (গ) কমা (ঘ) ম্যাজেন্টা
    close

    উত্তর: কমা

    • touch_app আরো ...

      'ম্যাজেন্টা' (Magenta ) শব্দটি ইতালীয়, যার অর্থ টকটকে লাল;

      (পিস্তল পর্তুগিজ শব্দ;

      আলমারি পর্তুগিজ শব্দ ;

      'কমা' (Comma ) ইংরেজি শব্দ , যা একটি যতিচিহ্ন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন – ৩২তম বিসিএস

    (ক) শ্রীকর নন্দী (খ) লোচন দাস
    (গ) বিজয় গুপ্ত (ঘ) রামাই পণ্ডিত
    close

    উত্তর: রামাই পণ্ডিত

    • touch_app আরো ...

      'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধধর্মীয় তত্ত্বের গ্রন্থ। বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ অন্ধকার যুগে তেমন কোনো সাহিত্য রচিত হয়নি। তবে রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ', হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া ' এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। শ্রীকর নন্দীর রচনা 'ভারত পাঁচালী'। বিজয় গুপ্ত মনসামঙ্গলের প্রাচীনতম কবি। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম 'চৈতন্য মঙ্গল' যা লোচন দাসের রচনা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? ৩২তম বিসিএস

    (ক) অভিব্যক্তি (খ) পরিশ্রান্ত
    (গ) পরাকাষ্ঠা (ঘ) অনাবৃষ্ঠি
    close

    উত্তর: অনাবৃষ্ঠি

    • touch_app আরো ...

      বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, আ , কু, নি, বি, স, সা, সু, হা, ইতি, উনি, কদ, পাতি, ভর, রাম, অজ, অঘা, আন, অনা, আড়, আব।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘পালামৌ’ ভ্রমণ কাহিনীটি কার রচনা? ৩২তম বিসিএস

    (ক) সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    (গ) তারাশঙ্কর বন্দোপাধ্যায় (ঘ) সুনীল গংঙ্গোপাধ্যায়
    close

    উত্তর: সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়

    • touch_app আরো ...

      'পালামৌ ভ্রমণকাহিনীর রচয়িতা কথাশিল্পী সঞ্জীবচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৪ - ১৮১৯) । তিনি বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়ের মধ্যমাগ্রজ। বঙ্গদর্শন প্রকাশিত 'পালামৌ' সঞ্জীবচন্দ্রের শ্রেষ্ঠ রচনা। শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮) - এর উপন্যাস শ্রীকান্ত , চরিত্রহীন (১৯১৭) , দেবদাস (১৯১৭) , পল্লীসমাজ (১৯১৬) , পথের দাবী (১৯২৬) ইত্যাদি। সুনীল গঙ্গেপাধ্যায় (১৭৯৮ - ১৯৭১) - এর বিখ্যাত উপন্যাস 'হাসুলী বাঁকের উপকথা' (১৯৪৭) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত? ৩২তম বিসিএস

    (ক) কর্মধারয় সমাস (খ) তৎপুরুষ সমাস
    (গ) অব্যয়ীভাব সমাস (ঘ) দ্বন্দ্ব সমাস
    close

    উত্তর: দ্বন্দ্ব সমাস

    • touch_app আরো ...

      যে সমাসে দুই বা বহুপদ মিলে একপদ এবং প্রত্যেক পদের অর্থ প্রধানরুপে প্রতীয়মান হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন - জায়া ও পতি = দম্পতি । আলো ও ছায়া = আলোছায়া , হাট ও বাজার = হাট - বাজার ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি সাধিত শব্দ নয়? ৩২তম বিসিএস

    (ক) ফুলেল (খ) গোলাপ
    (গ) হাতল (ঘ) পানসা
    close

    উত্তর: গোলাপ

    • touch_app আরো ...

      গঠনগত দিক থেকে বাংলা শব্দাবলী দুভাগে বিভক্ত মৌলিক ও সাধিত। যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন - মা, লাল, তিন হাত, পা, গোলাপ ইত্যাদি । যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাই সাধিত শব্দ। যেমন - দয়ালু, পানসা, ফুলেল, হাতল, জমিদার ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস? ৩২তম বিসিএস

    (ক) মানিক বন্দ্যোপাধ্যায় (খ) ঈশান চন্দ্র
    (গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ঘ) শ্রীকুমার বন্দোপাধ্যায়
    close

    উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

    • touch_app আরো ...

      'দিবারাত্রির কাব্য' (১৯৩৫) মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত অন্যান্য উপন্যাস হলো - জননী (১৯৩৫) , পদ্মানদীর মাঝি (১৯৩৬), পুতুলনাচের ইতকথা (১৯৩৬) ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? ৩২তম বিসিএস

    (ক) পদ্মাবতী (খ) পদ্মপুরাণ
    (গ) পদ্মরাগ (ঘ) পদ্মগোখরা
    close

    উত্তর: পদ্মগোখরা

    • touch_app আরো ...

      রিক্তের বেদন গ্রন্থে কাজী নজরুলের মোট আটটি গল্প রয়েছে। গল্পগুলো হলো রিক্তের বেদন, বাউন্ডেলের আত্মকাহিনী, মেহের নিগার, সাজের তারা, রাক্ষুসী, সালেক, স্বামীহারা, ও দুরন্ত পথিক।

      তার শিউলিমালা গল্পগ্রন্থে চারটি গল্প রয়েছে। এগুলো হলো পদ্মগোখরা, জিনের বাদশা, অগ্নিগিরি, এবং শিউলিমালা। পদ্মগোখরা গল্পের মধ্যে দারিদ্রতা সমাজের ভন্ডামি অধঃপতন জিন ভূত এবং সমাজের পচনশীল অংশ চমৎকারভাবে ফুটে উঠেছে। জোহরা এবং আরিফ এই গল্পের মূল চরিত্র।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility