পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলা ভাষা পদ প্রকরণ ক্রিয়াপদ কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ বাংলা অনুজ্ঞা ক্রিয়া বিভক্তি :সাধু ও চলিত কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি বাক্য প্রকরণ শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা বাচ্য ও বাচ্য পরিবর্তন উক্তি পরিবর্তন সন্ধি সমাস প্রত্যয় উপসর্গ অনুসর্গ ণত্ব ও ষত্ব বিধান বানান শুদ্ধি বাক্য শুদ্ধি প্রয়োগ-অপপ্রয়োগ ধ্বনি ও বর্ণ শব্দ লিঙ্গ বচন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বাগধারা প্রবাদ-প্রবচন এককথায় প্রকাশ পরিভাষা শব্দের উৎস বাংলা অনুবাদ প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য আধুনিক যুগের সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি ও সাহিত্যিক পরিচিতি গ্রন্থ ও রচয়িতা উপাধি ও ছদ্মনাম পত্রিকা ও সাময়িকী মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ছন্দ ও অলংকার বাক্যের শ্রেণিবিভাগ পদ পরিবর্তন শব্দের শ্রেণিবিভাগ বর্ণ ও ধ্বনির উচ্চারণ যতিচিহ্ন বা বিরামচিহ্ন পত্র লিখন Sentence Transformation ইংরেজি বাগধারা ও idiom সারাংশ ও ভাবসম্প্রসারণ লিখন ডাক ব্যবস্থা ও পোস্টাল কোড সংগীত ও সংস্কৃতি সম্পর্কিত শব্দ
  • প্রশ্ন: ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা? ৩২তম বিসিএস

    (ক) কাজী এমদাদুল হক (খ) মোহাম্মদ নজিবর রহমান
    (গ) মীর মশারফ হোসেন (ঘ) ইসমাইল হোসেন সিরাজী
    close

    উত্তর: মোহাম্মদ নজিবর রহমান

    • touch_app আরো ...

      'আনোয়ারা' (১৯১৪) উপন্যাসটি মোহাম্মদ নজিবর রহমানের সৃষ্টি। এটি তার প্রথম ও জনপ্রিয় উপন্যাস। মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশশীলতার চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন? ৩২তম বিসিএস

    (ক) প্রমথ চৌধুরী (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) সমরেশ বসু (ঘ) মুনীর চৌধরী
    close

    উত্তর: প্রমথ চৌধুরী

    • touch_app আরো ...

      প্রথম চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 'ভানুসিংহ ঠাকুর' । সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট'।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান? ৩২তম বিসিএস

    (ক) আকাংক্ষা (খ) আকাঙ্খা
    (গ) আকাংখা (ঘ) আকাঙ্ক্ষা
    close

    উত্তর: আকাঙ্ক্ষা

    • touch_app আরো ...

      আকাঙ্ক্ষা: (বিশেষ্য পদ) কামনা, সাধ, ইচ্ছা। /আ + কাঙ্ক্ষ্‌ + আ/।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়? ৩২তম বিসিএস

    (ক) মারুত (খ) পাবক
    (গ) অনিল (ঘ) পবন
    close

    উত্তর: পাবক

    • touch_app আরো ...

      'বাতাস' শব্দের সমার্থক শব্দ: মারুত ,পবন, অনিল, সমীর, বাত, মরুৎ ইত্যাদি। পক্ষান্তরে , 'পাবক' শব্দের সমার্থক শব্দ : অগ্নি , আগুন ,অনল, বহ্নি ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ৩২তম বিসিএস

    (ক) বর্ণ (খ) ধ্বনি
    (গ) শব্দ (ঘ) অক্ষর
    close

    উত্তর: ধ্বনি

    • touch_app আরো ...

      ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রুপ হলো 'বর্ণ' । শব্দের অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘মা ছিল না বলে চুল বেঁধে দেয়নি।’ এটি একটি – ৩২তম বিসিএস

    (ক) জটিল বাক্য (খ) যৌগিক বাক্য
    (গ) সরল বাক্য (ঘ) মিশ্র বাক্য
    close

    উত্তর: সরল বাক্য

    • touch_app আরো ...

      যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে । যেমন : মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ – ৩২তম বিসিএস

    (ক) বাড়াবাড়ি করা (খ) ভূমিকা করা
    (গ) হিসাব-নিকাশ (ঘ) অসম্ভব বস্তু
    close

    উত্তর: হিসাব-নিকাশ

    • touch_app আরো ...

      'গাছপাথর ' বাগধারটির অর্থ : হিসাব - নিকাশ। গৌরচন্দ্রিকা (ভূমিকা করা) ,অকালকুসুম (অসম্ভব বস্তু) এবং 'আঠারো আনা' বাগধারটির অর্থ :বাড়াবাড়ি করা ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাটির রচয়িতা কে? ৩২তম বিসিএস

    (ক) রোকেয়া সাখাওয়াত হোসেন (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) মীর মশাররফ হোসেন (ঘ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
    close

    উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

    • touch_app আরো ...

      বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) বিখ্যাত উপন্যাস 'কপালকুন্ডলা' (১৮৬৬) । উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন - 'তুমি অধম' তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? 'পথিক তুমি পথ হারাইয়াছ? ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? ৩২তম বিসিএস

    (ক) পিঙ্গল আকাশ (খ) আরেক ফাল্গুন
    (গ) জীবন ঘষে আগুন (ঘ) নন্দিত নরকে
    close

    উত্তর: আরেক ফাল্গুন

    • touch_app আরো ...

      ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস 'আরেক ফাল্গুন। এটি লেখক জহির রায়হান ১৯৬৮ সালে উপন্যাসটি রচনা করেন। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সাল পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ , তাদের প্রেম - প্রণয়ন ইত্যাদি উপন্যাসটির মূলবিষয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মুক্তিযু্দ্ধ নির্ভর রচনা কোনটি? ৩২তম বিসিএস

    (ক) এইসব দিন রাত্রি (খ) নূরলদীনের সারা জীবন
    (গ) একাত্তরের দিনগুলি (ঘ) সৎ মানুষের খোঁজে
    close

    উত্তর: একাত্তরের দিনগুলি

    • touch_app আরো ...

      'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম (১৯২৯ - ১৯৯৪) রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ। 'এইসব দিনরাত্রি' হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস। 'নূরলদীনের সারা জীবন' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে লেখা? ৩৩তম বিসিএস

    (ক) অক্ষরবৃত্ত (খ) মাত্রাবৃত্ত
    (গ) স্বরবৃত্ত (ঘ) অমিত্রক্ষর ছন্দ
    close

    উত্তর: মাত্রাবৃত্ত

    • touch_app আরো ...

      চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। এর পদগুলাে প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। কার ও মতে, চর্যাপদ চার মাত্রার চালভিত্তিক ষোল মাত্রার পাদাকুলক ছন্দ, কারও মতে, পজঝটিকা ছন্দ, কারও মতে, অপভ্রংশ - অবহটঠ রচনায় ব্যবহৃত ছন্দের অনুকরণ। তবে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয়নি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন ? ৩৩তম বিসিএস

    (ক) আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে (খ) ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে
    (গ) ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে (ঘ) সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
    close

    উত্তর: আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে

    • touch_app আরো ...

      আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সামাজিক ও সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতার হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েরদের উদ্ভব ঘটে। কবিওয়ালারা তৎকালীন বিশৃঙ্খল সমাজব্যবস্থায় যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। কবিওয়ালাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন: গোঁজলা গুই, হরু ঠাকুর , ভবানী বেনে, নিতাই বৈরাগী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কবি গানের প্রথম কবি – ৩৩তম বিসিএস

    (ক) গোজলা পুট (খ) হরু ঠাকুর
    (গ) নিতাই বৈরাগী (ঘ) ভবানী ঘোষ
    close

    উত্তর: গোজলা পুট

    • touch_app আরো ...

      আঠার শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়েম বলা হতো। কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গোঁজলা গুই। এছাড়া কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রামবসু, অ্যান্টনি ফিরিঙ্গি ,হরু ঠাকুর , নিধুবাবু ,কেষ্টা মুচি, ভবানী।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: 'কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ' ? - কার লেখা? ৩৩তম বিসিএস

    (ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত (খ) কৃষ্ণ চন্দ্র মজুমদার
    (গ) যতীন্দ্র মোহন বাগচী (ঘ) কামিনী রায়
    close

    উত্তর: কৃষ্ণ চন্দ্র মজুমদার

    • touch_app আরো ...

      কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ 'সদ্ভাবশতক' । তার রচিত উল্লেখ্যযোগ্য পঙক্তিগুলো হলো - (i) কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ ? (ii) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি । (iii) চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন চরনটি সঠিক ? ৩৩তম বিসিএস

    (ক) ধন্য ধান্যে পুষ্পে ভরা (খ) ধন ধান্যে পুষ্পে ভরা
    (গ) ধন্যে ধান্যে পুষ্পে ভরা (ঘ) ধন্যে ধান্যে পুষ্প ভরা
    close

    উত্তর: ধন ধান্যে পুষ্পে ভরা

    • touch_app আরো ...

      উল্লিখিত চরণটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ' ধনধান্য পুষ্পভরা ' গানের অংশ। তার রচিত উল্লেখযোগ্য নাটক হলো - প্রতাপসিংহ (১৯০৫) , দুর্গাদাস (১৯০৬), মেবারপতন (১৩১৫) ,নূরজাহান (১৯০৮) ,সাজাহান (১৯০৯) ,চন্দ্রগুপ্ত (১৯১১) , সিংহল বিজয় (১৯১৬) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility