পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


গনিত
  • প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ৮৭ (খ) ৯১
    (গ) ১৪৩ (ঘ) ৪৭
    close

    উত্তর: ৪৭

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: c={x:x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2<18}; c সেটের উপাদানগুলো হবে_ ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) 1,2,3,5 (খ) -1, -2, -3, - 4,
    (গ) 1,3,5,7 (ঘ) 2,4,6,8
    close

    উত্তর: -1, -2, -3, - 4,

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যদি 2×3=812 ,4×5=1620 হয় তবে 6×7=? =? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) 1214 (খ) 42
    (গ) 2428 (ঘ) 2442
    close

    উত্তর: 2428

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সেমি. এবং প্রস্থ ১০ সেমি. আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সেমি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ৭.১ সেমি (খ) ৭.৩ সেমি
    (গ) ৭.২ সেমি (ঘ) ৭ সেমি
    close

    উত্তর: ৭.২ সেমি

    • touch_app আরো ...

      অপরিবর্তীত অবস্থায় ক্ষেত্রফল 18×10 = 180 বর্গ সেমি.

      ধরি, পরিবর্তীত অবস্থায় প্রস্থ x সেমি.

      25 × x = 180 => x = 180/25 x = 7.2 সে.মি.


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: |1-2x|<1 এর সমাধান _ ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) 0 (খ) -1
    (গ) 1 (ঘ) -2
    close

    উত্তর: 0

    • touch_app আরো ...

      |1-2x| < 1 কে পরমমান ছাড়া লিখলে-

      আমরা পাই, −(1−2x) < 1 < (1−2x)

      প্রথম অংশ নিয়ে পাই,

      −(1−2x) < 1

      ⇒ −1+2x < 1

      ⇒ −1+1+2x < 1+1

      ⇒ 2x < 2

      ⇒ x < 1



      দ্বিতীয় অংশ নিয়ে পাই,

      1 < (1−2x)

      ⇒ 1−1 < 1−1−2x

      ⇒ 0 < −2x

      ⇒ 2x > 0

      ⇒ x > 0

      দুটো সমাধানকে একত্রে করলে পাই 0 < x < 1


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ০.৪×০.০২×০.০৮=? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ০.০৬৪০০ (খ) ০.৬৪০০০
    (গ) ০.০০০৬৪ (ঘ) ৬.৪০০০০
    close

    উত্তর: ০.০০০৬৪

    • touch_app আরো ...

      প্রথমে সংখ্যা গুলো গুন করুন
      ৪×২×৮=৬৪
      দশমিক এর পরে সংখ্যা গুনে নিন = মোট ৫ টি।

      অতএব উত্তর হবে দশমিক এর পরে গুনফল সহ মোট ৫ টি স্যখ্যা ০.০০০৬৪


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ৮/১৪ (খ) ৩/৫
    (গ) ৫/৮ (ঘ) ৬/১১
    close

    উত্তর: ৫/৮

    • touch_app আরো ...

      ভগ্নাংশগুলিকে দশমিকে রূপান্তর করে সহজেই তুলনা করা যায়:
      ৬/১১ = ০.৫৪৫৪...
      ৮/১৪ = ৪/৭ ≈ ০.৫৭১৪...
      ৩/৫ = ০.৬
      ৫/৮ = ০.৬২৫
      এই দশমিক মানগুলির মধ্যে ০.৬২৫ হল বৃহত্তম মান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ঘড়িতে ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ৬০ ডিগ্রি (খ) ৯০ ডিগ্রি
    (গ) ১২০ ডিগ্রি (ঘ) ১৫০ ডিগ্রি
    close

    উত্তর: ১২০ ডিগ্রি

    • touch_app আরো ...

      ঘড়িতে ৮টা বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হয় ১২০ ডিগ্রি (ছোট কোণ) অথবা ২৪০ ডিগ্রি (বড় কোণ), কারণ প্রতিটি ঘণ্টার ব্যবধানে ৩০ ডিগ্রি করে কোণ তৈরি হয় (৩৬০°/১২ = ৩০°) এবং ৮ ও ১২ এর মধ্যে ৪টি ধাপ থাকে (৪ × ৩০° = ১২০°)।
      বিস্তারিত ব্যাখ্যা:
      মিনিটের কাঁটার অবস্থান: ৮টায় মিনিটের কাঁটাটি ঠিক ১২-এর উপর থাকে (০ ডিগ্রি বা ৩৬০ ডিগ্রি ধরা যায়)।
      ঘণ্টার কাঁটার অবস্থান: ঘণ্টার কাঁটাটি ঠিক ৮-এর উপর থাকে। ঘড়ির এক ঘণ্টা = ৩০ ডিগ্রি। তাই ৮টার সময় ঘণ্টার কাঁটার অবস্থান হয় ৮ × ৩০° = ২৪০° (১২ থেকে ঘড়ির কাঁটার দিকে)।
      কোণের পার্থক্য:
      বড় কোণ = ২৪০° - ০° = ২৪০°।
      ছোট কোণ = ৩৬০° - ২৪০° = ১২০°।
      সাধারণত, দুটি কাঁটার মধ্যে ছোট কোণটিই জানতে চাওয়া হয়, যা ১২০ ডিগ্রি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: \(a=\frac{1}{\sqrt{2}}\) , 1 , √2 .... ধারাটির কোন পদ 8√2 হবে? ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ১০ তম পদ (খ) ১১ তম পদ
    (গ) ৯তম পদ (ঘ) ১২ তম পদ
    close

    উত্তর: ৯তম পদ

    • touch_app আরো ...

      ধারাটির ৯ম পদ হলো \(8\sqrt{2}\)। ধাপ ১: প্রদত্ত তথ্য ও সূত্র স্থাপন এখানে গুণোত্তর ধারাটির:প্রথম পদ, \(a=\frac{1}{\sqrt{2}}\)সাধারণ অনুপাত, \(r=\frac{1}{\frac{1}{\sqrt{2}}}=\sqrt{2}\)ধরি, \(n\)-তম পদটি হবে \(8\sqrt{2}\)।আমরা জানি, গুণোত্তর ধারার \(n\)-তম পদ \(=ar^{n-1}\) ধাপ ২: সমীকরণ গঠন ও সূচকের প্রয়োগ আপনার প্রদত্ত যুক্তি অনুযায়ী সমীকরণটি দাঁড়ায়:\(\frac{1}{\sqrt{2}}\cdot (\sqrt{2})^{n-1}=8\sqrt{2}\)এখানে, \(8=2^{3}=(\sqrt{2}^{2})^{3}=(\sqrt{2})^{6}\)। সুতরাং:\(\frac{(\sqrt{2})^{n-1}}{\sqrt{2}}=(\sqrt{2})^{6}\cdot \sqrt{2}\)\((\sqrt{2})^{n-1-1}=(\sqrt{2})^{7}\)\((\sqrt{2})^{n-2}=(\sqrt{2})^{7}\)ধাপ ৩: n এর মান নির্ণয় উভয় পক্ষ থেকে ভিত্তি \(\sqrt{2}\) বাদ দিয়ে পাই:\(n-2=7\)\(n=7+2\)\(n=9\)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য _ ৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)

    (ক) ১৬২ টাকা (খ) ২১০ টাকা
    (গ) ১৯৮ টাকা (ঘ) ২০০ টাকা
    close

    উত্তর: ২০০ টাকা

    • touch_app আরো ...

      বিস্তারিত:
      ১. বিক্রয়মূল্য: ১৮০ টাকা।
      ২. ক্ষতির হার: ১০%।
      ৩. ধারণা: যদি ১০% ক্ষতি হয়, তার মানে বিক্রয়মূল্য ক্রয়মূল্যের (১০০% - ১০%) = ৯০%।
      ৪. সূত্র: ক্রয়মূল্য (CP) = বিক্রয়মূল্য (SP) / (১০০ - ক্ষতির হার)%।
      ৫. গণনা:
      CP = ১৮০ / (১০০ - ১০)%
      CP = ১৮০ / ৯০%
      CP = ১৮০ / ০.৯০
      CP = ২০০ টাকা।
      সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য ২০০ টাকা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা? ৪০ তম বিসিএস

    (ক) 5.6̇39̇ (খ) √9
    (গ) 0.4 (ঘ) √(27/48)
    close

    উত্তর: √(27/48)

    • touch_app আরো ...

      \(0.\.{4}\): এটি একটি আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা। সকল আবৃত্ত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে (যেমন: \(4/9\)) রূপান্তর করা যায়, তাই এটি একটি মূলদ সংখ্যা। \(\sqrt{9}\): ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল হলো ৩। পূর্ণসংখ্যা সর্বদা মূলদ সংখ্যা হয়। \(5.\.{6}3\.{9}\): এটিও একটি আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যাসমূহকে সর্বদা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বলে এটি একটি মূলদ সংখ্যা। \(\sqrt{27/48}\): এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ করলে পাওয়া যায়:\(\sqrt{27/48}=\sqrt{9/16}=3/4\)।যেহেতু ফলাফলটি একটি সাধারণ ভগ্নাংশ, তাই এটি একটি মূলদ সংখ্যা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে? ৪০ তম বিসিএস

    (ক) ৫৮ (খ) ৫৪
    (গ) ৬০ (ঘ) ৪৮
    close

    উত্তর: ৫৮

    • touch_app আরো ...

      এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য প্রথমে ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে:
      ৩ - ১ = ২
      ৪ - ২ = ২
      ৫ - ৩ = ২
      ৬ - ৪ = ২
      দেখা যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রে ভাজক ও ভাগশেষের পার্থক্য ২।
      এখন, ভাজকগুলোর (৩, ৪, ৫ এবং ৬) লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু. নির্ণয় করতে হবে:
      ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. হলো ৬০।
      যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য ২, তাই নির্ণেয় সংখ্যাটি হবে ল.সা.গু. থেকে ২ কম।
      অর্থাৎ, ৬০ - ২ = ৫৮।
      সুতরাং, সঠিক পূর্ণ সংখ্যাটি হলো ৫৮।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত 4:3 । তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4 । পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত? ৪০ তম বিসিএস

    (ক) 12 টাকা (খ) 36 টাকা
    (গ) 72 টাকা (ঘ) 48 টাকা
    close

    উত্তর: 72 টাকা

    • touch_app আরো ...

      পনির:তপন= ৪:৩=২০:১৫[৫ দ্বারা গুণ করে]

      তপন:রবিন=৫:৪=১৫:১২[৩ দ্বারা গুন করে]

      অতএব,পনির:তপন:রবিন=২০:১৫:১২

      ধরি,পনির এর আয় ২০ক এবং রবিনের আয় ১২ ক

      প্রশ্নমতে, ২০ক= ১২০

      বা, ক= ৬

      রবিনের আয়= ১২ক=১২×৬=৭২


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে? ৪০ তম বিসিএস

    (ক) ৪ বছরে (খ) ৩ বছরে
    (গ) ৬ বছরে (ঘ) ৫ বছরে
    close

    উত্তর: ৪ বছরে

    • touch_app আরো ...

      ১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা

      ১ টাকার ১ বছরের সুদ = ৬/১০০ টাকা

      ৪৫০ টাকার ১ বছরের সুদ = (৬×৪৫০)/১০০ টাকা

      = ২৭ টাকা

      সুদ - আসল = ৫৫৮ টাকা

      ∴ সুদ = (৫৫৮ - ৪৫০) = ১০৮ টাকা



      ২৭ টাকা সুদ হয় = ১ বছরে

      ১ টাকা সুদ হয় = ১/২৭ বছরে

      ১০৮ টাকা সুদ হয় = (১×১০৮)/২৭ বছরে

      = ৪ বছরে (Ans:)


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য- ৪০ তম বিসিএস

    (ক) ৪০০০ টাকা (খ) ৬০০০ টাকা
    (গ) ৫০০০ টাকা (ঘ) ৮০০০ টাকা
    close

    উত্তর: ৬০০০ টাকা

    • touch_app আরো ...

      ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা

      ১২% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা

      ৮% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা

      সুতরাং, উভয় বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮ - ৮৮ = ২০ টাকা

      বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

      ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/২০

      ১২০০ টাকা হলে ক্রয়মূল্য ১০০×১২০০/২০

      = ৬০০০ টাকা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility