পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: “তমদ্দুন মজলিশ” কে প্রতিষ্ঠা করেন? ৪৪তম বিসিএস
| (ক) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী | (খ) হাজী শরিয়তউল্লাহ |
| (গ) শেরে বাংলা এ কে ফজলুল হক | (ঘ) আবুল কাশেম |
উত্তর: আবুল কাশেম
প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা।
জন্ম: ২৮ জুন, ১৯২০, চট্টগ্রাম জেলা
মারা গেছেন: ১১ মার্চ, ১৯৯১, ঢাকা
পুরস্কার: বাংলা একাডেমী পুরস্কার; একুশে পদক; স্বাধীনতা পদক
প্রতিষ্ঠা করা সংস্থা: তমদ্দুন মজলিস, সরকারি বাঙলা কলেজ
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৪৪)
স্বামী বা স্ত্রী: রাহেলা কাসেম, মমতাজ কাসেম
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-গানটি কে রচনা করেন? ৪৪তম বিসিএস
| (ক) কাজী নজরুল ইসলাম | (খ) আবদুল গাফফার চৌধুরী |
| (গ) মুনীর চৌধুরী | (ঘ) জহির রায়হান |
উত্তর: আবদুল গাফফার চৌধুরী
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—গানটি প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন । ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি প্রথমে একটি লিফলেটে প্রকাশিত হয় এবং পরে আব্দুল লতিফ ও আলতাফ মাহমুদের সুরে জনপ্রিয় হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? ৪৪তম বিসিএস
| (ক) সিয়েরা লিওন | (খ) নামিবিয়া |
| (গ) লাইবেরিয়া | (ঘ) হাইতি |
উত্তর: সিয়েরা লিওন
২০০২ সালে আমাদের ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী পালিত হয়, ঠিক ওই বছরই বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরের দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা- ৪৪তম বিসিএস
| (ক) ৩২ | (খ) ৪৮ |
| (গ) ২০ | (ঘ) ২৫ |
উত্তর: ৪৮
বাংলাদেশে সরকারি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৪৮টি , তবে বিভিন্ন তথ্যসূত্র ও গবেষণা অনুযায়ী এই সংখ্যা ৫০ বা তার বেশিও হতে পারে । ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ৪৭৮ জন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১% ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বণী পাঠিয়েছিলেন? ৪৪তম বিসিএস
| (ক) সবুজপত্র | (খ) শনিবারের চিঠি |
| (গ) কল্লোল | (ঘ) ধূমকেতু |
উত্তর: ধূমকেতু
কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ- সাপ্তাহিক পত্রিকা 'ধূমকেতু' (১৯২২)। পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন “কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু। আঁধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন।” এ মন্তব্যটি পত্রিকার পাতার শীর্ষে লেখা থাকতো।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? ৪৪তম বিসিএস
| (ক) ৫টি | (খ) ২টি |
| (গ) ৩টি | (ঘ) ৪টি |
উত্তর: ৪টি
বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয়পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাঙালির মুক্তির সনদ “ছয় দফা” কোন তারিখে অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? ৪৪তম বিসিএস
| (ক) ২২ মার্চ ১৯৫৮ | (খ) ২০ এপ্রিল ১৯৬২ |
| (গ) ২৩ মার্চ ১৯৬৬ | (ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৫৪ |
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি সংগৃহীত হয়। শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমদের ভূমিকা সংবলিত ছয় দফা কর্মসূচির একটি পুস্তিকা প্রকাশ করা হয়। যার নাম ছিল ছয় দফা আমাদের বাঁচার দাবি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-জাতির পিতা কবে এই ঘোষণা দেন? ৪৪তম বিসিএস
| (ক) ২৬ মার্চ ১৯৭১ | (খ) ১৬ ডিসেম্বর ১৯৭১ |
| (গ) ৭ মার্চ ১৯৭১ | (ঘ) ৩ মার্চ ১৯৭১ |
উত্তর: ৭ মার্চ ১৯৭১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণের মাধ্যমে এই ঘোষণা দেন । ১০ লক্ষাধিক মানুষের সামনে তিনি এই বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, "রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? ৪৪তম বিসিএস
| (ক) রাজশাহী | (খ) ময়মনসিংহ |
| (গ) দিনাজপুর | (ঘ) বান্দরবান |
উত্তর: বান্দরবান
তিন পার্বত্য জেলার (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) মোট আয়তন ১৩ হাজার ২৯৫ বর্গকিলোমিটার। যার প্রায় ৫ হাজার ৪৮০ বর্গকিলোমিটার পাহাড়জুড়ে জুম চাষ করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? ৪৪তম বিসিএস
| (ক) মৌলভীবাজার | (খ) সিলেট |
| (গ) চট্টগ্রাম | (ঘ) পঞ্চগড় |
উত্তর: মৌলভীবাজার
মৌলভীবাজারে ৯২টি, হবিগঞ্জে ২৪টি, সিলেটে ১৯টি, চট্টগ্রামে ২২টি, পঞ্চগড়ে ৩৭টি, রাঙ্গামাটিতে ২টি ও ঠাকুরগাঁওয়ে ১০টি চা বাগান রয়েছে। বর্তমানে চা উৎপাদনের দিকথেকে প্রথম স্থানে রয়েছে মৌলভীবাজার জেলা দ্বিতীয় স্থানে রয়েছে পঞ্চগড় জেলা ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: “ধর্মীয় স্বাধীনতা” বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? ৪৪তম বিসিএস
| (ক) অনুচ্ছেদ ৫০ | (খ) অনুচ্ছেদ ৪১ |
| (গ) অনুচ্ছেদ ৩৮ | (ঘ) অনুচ্ছেদ ১০০ |
উত্তর: অনুচ্ছেদ ৪১
বাংলাদেশ সংবিধানের ৪১ অনুচ্ছেদে (Article 41) ধর্মীয় স্বাধীনতা বা ধর্মের অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে । এই অনুচ্ছেদ অনুযায়ী, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে । এছাড়া প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবস্থাপনার অধিকারও এই অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্টিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) ১৯৭২ সালে | (খ) ১৯৭৪ সালে |
| (গ) ১৯৭৫ সালে | (ঘ) ১৯৭৩ সালে |
উত্তর: ১৯৭৪ সালে
একটি দেশের জনসংখ্যার সরকারি গণরাই আদমশুমারি। স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। দেশে সর্বশেষ পঞ্চম আদমশুমারি করা হয় ১৫ - ১৯ মার্চ ২০১১। বাংলাদেশে আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ।
দেশে সর্বশেষ ষষ্ঠ আদমশুমারি করা হয় ১৫ জুুন ২০২২ ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের জিডিপি(GDP) -তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? ৪৪তম বিসিএস
| (ক) শিল্প | (খ) কৃষি |
| (গ) বাণিজ্য | (ঘ) সেবা |
উত্তর: সেবা
বাংলাদেশের জিডিপিতে সার্ভিস ( সেবা) খাতের অবদান সবচেয়ে বেশি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত? ৪৪তম বিসিএস
| (ক) ৬.৯৪% | (খ) ৭.৬৬% |
| (গ) ৯.৯৪% | (ঘ) ৫.৬৮% |
উত্তর: ৬.৯৪%
২০২৩-২০২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার- ৬.০৩%.
২০২২-২০২৩ এ ৭.৫০% ২০২০-২০২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল শতকরা ৬ দশমিক ৯৪ শতাংশ । সাময়িক হিসাব অনুযায়ী ২০২১ -২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? ৪৪তম বিসিএস
| (ক) ১ জুলাই ২০১৬ | (খ) ১ জুলাই ২০১৫ |
| (গ) ১ জুন ২০১৪ | (ঘ) ১ জুন ২০১৫ |
উত্তর: ১ জুলাই ২০১৫
বিশ্বব্যাংক ১ জুলাই ২০১৫ তারিখে (২০১৫-১৬ অর্থবছরের জন্য) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ‘নিম্ন-মধ্যম আয়ের দেশ’ হিসেবে তালিকাভুক্ত করে । ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ১,০৪৫ ডলার অতিক্রম করায়, বাংলাদেশ দীর্ঘদিনের ‘নিম্ন আয়ের দেশ’ গ্রুপ থেকে বেরিয়ে এই নতুন শ্রেণিতে উন্নীত হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibility