পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলাদেশ বিষয়াবলী
  • প্রশ্ন: ‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত? ৪৫তম বিসিএস

    (ক) ঢাকা (খ) খুলনা
    (গ) কুমিল্লা (ঘ) চট্টগ্রাম
    close

    উত্তর: খুলনা

    • touch_app আরো ...

      বাংলাদেশের একমাত্র এবং দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর, যা '১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' নামে পরিচিত, খুলনা শহরের সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত । এটি মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের নিদর্শন সংরক্ষণের জন্য ২০১৪ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সাল থেকে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে? ৪৫তম বিসিএস

    (ক) নাট্যকার (খ) ভাস্কর
    (গ) কবি (ঘ) কণ্ঠশিল্পী
    close

    উত্তর: ভাস্কর

    • touch_app আরো ...

      নভেরা আহমেদ মূলত বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত বা পথিকৃৎ এবং প্রথম আধুনিক নারী ভাস্কর হিসেবে পরিচিত । তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম প্রধান ডিজাইনার ছিলেন এবং ভাস্কর্যের জন্য ১৯৯৭ সালে একুশে পদক ও পরে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? ৪৫তম বিসিএস

    (ক) বরিশাল (খ) চট্টগ্রাম
    (গ) ময়মনসিংহ (ঘ) রাঙ্গামাটি
    close

    উত্তর: রাঙ্গামাটি

    • touch_app আরো ...

      আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি। এটি চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা এবং এর মোট আয়তন প্রায়
      বর্গ কিলোমিটার । এই জেলাটি তার বিশাল আয়তন এবং প্রকৃতির বৈচিত্র্যের জন্য পরিচিত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে? ৪৫তম বিসিএস

    (ক) সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা (খ) হিরন পয়েন্ট
    (গ) সেন্টমার্টিন (ঘ) পটুয়াখালী ও বরগুনা
    close

    উত্তর: সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা

    • touch_app আরো ...

      বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১৩ (১) ও ১৩ (২)-এর ক্ষমতাবলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে ২০২২ সালের ৪ জানুয়ারি 'সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া' ঘোষণা করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি? ৪৫তম বিসিএস

    (ক) ৬২ (বাষট্টি) টি (খ) ১১ (এগার) টি
    (গ) ১০ (দশ) টি (ঘ) ৯ (নয়) টি
    close

    উত্তর: ৬২ (বাষট্টি) টি

    • touch_app আরো ...

      কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ওয়াল্ড প্রপার্টি রাইটস অর্গানাইজেশন এর নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধিন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে।

      বর্তমানে বাংলাদেশের মোট নিবন্ধিত (সনদপ্রাপ্ত) জিআই পণ্য ৬২টি।
      একনজরে জি-আই পণ্যগুলিঃ

      জামদানি (২০১৬)
      ইলিশ (২০১৭)
      বাগদা চিংড়ি (২০২১)
      চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম (২০১৯)
      ফজলি আম (২০২১)
      ঢাকাই মসলিন (২০২০)
      রাজশাহী সিল্ক (২০২২)
      রংপুরের শতরঞ্জি (২০২২)
      কালিজিরা ধান (২০২১)
      বিজয়পুরের সাদামাটি
      দিনাজপুরের কাটারিভোগ
      বগুড়ার দই
      শেরপুরের তুলসীমালা ধান
      চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম
      চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম
      টাংগাইলের চমচম
      কুমিল্লার রসমালাই
      কুষ্টিয়ার তিলের খাজা
      বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল
      টাঙ্গাইলের তাতঁ শাড়ি
      সর্বশেষ ৯ জানুয়ারি ২০২৪ জি আই পণ্য হিসেবে টাংগাইলের চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল কে স্বীকৃতি দেয়া হয়েছে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘মনিপুরী’ বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? ৪৫তম বিসিএস

    (ক) সুনামগঞ্জ (খ) হবিগঞ্জ
    (গ) মৌলভীবাজার (ঘ) সিলেট
    close

    উত্তর: মৌলভীবাজার

    • touch_app আরো ...

      মণিপুরী উপজাতি সিলেট জেলায় বাস করে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘মণিপুরী’ সিলেট বিভাগের চার জেলাজুড়ে অর্থাৎ মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বাস করে। তন্মধ্যে সর্বাধিক সংখ্যক মণিপুরী বাস করে মৌলভীবাজার জেলায় তথা কমলগঞ্জ উপজেলায়।

      মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ও ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? ৪৫তম বিসিএস

    (ক) ১০ জুন থেকে ১৬ জুন, ২০২২ (খ) ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
    (গ) ২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২ (ঘ) ১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
    close

    উত্তর: ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২

    • touch_app আরো ...

      বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) -এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এটিই দেশের প্রথম ডিজিটাল জনশুমারি । এই শুমারিতে ১৪ জুন দিবাগত রাত ১২টা (১৫ জুন ভোর) কে 'শুমারি রেফারেন্স পয়েন্ট' হিসেবে গণ্য করা হয়েছিল ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী? ৪৫তম বিসিএস

    (ক) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড (খ) বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
    (গ) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স (ঘ) বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
    close

    উত্তর: বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স

    • touch_app আরো ...

      কূটনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে বাংলাদেশ সরকার যে পুরস্কারটি প্রবর্তন করেতার নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড (Bangabandhu Diplomatic Excellence Award) ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে? ৪৫তম বিসিএস

    (ক) কর্ণফুলি (খ) নাফ
    (গ) মেঘনা (ঘ) হালদা
    close

    উত্তর: হালদা

    • touch_app আরো ...

      মাতামুহুরী নদী উৎপত্তি বান্দরবানের লামায় মাইভার পর্বত হতে এবং হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির বটনাতলী পর্বতশৃঙ্গ। সুতরাং বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন দুটি নদী হল হালদা ও মাতামুহুরি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? ৪৫তম বিসিএস

    (ক) পানির উপরিভাগে (খ) পানির আন্তঃআণবিক স্থানে
    (গ) পানির মধ্যভাগে (ঘ) পানির তলদেশে
    close

    উত্তর: পানির আন্তঃআণবিক স্থানে

    • touch_app আরো ...

      প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। যেসব প্রাণী ফুলকার সাহায্যে শ্বাস গ্রহণ করে এবং পানিতে বসবাস করে, সেসব প্রাণীর ক্ষেত্রে দ্রবীভূত অক্সিজেনের গুরুত্ব অনেক। কারণ ফুলকার সাহায্যে বায়ু হতে অক্সিজেন গ্রহণ সম্ভব নয়। তবে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে সেটা ফুলকার সাহায্যে সহজেই গ্রহণ করা যায়। পানির উপরিভাগে বায়ু থেকে অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়।
      যে অক্সিজেন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তাকে দ্রবীভূত অক্সিজেন বলে। এটি দ্রবীভূত অবস্থায় পানির আন্তঃআনবিক স্থানে থাকে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তাপমাত্রা ও চাপের ওপর নির্ভরশীল। সকল জলজ প্রাণীর জীবন ধারণের জন্য পানিতে দ্রবীভূত অবস্থায় অক্সিজেনের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। কিছু অক্সিজেন পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে। জলজ উদ্ভিদ যখন সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড থেকে খাদ্য (গ্লুকোজ) প্রস্তুত করে তখন বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বঙ্গবন্ধু টানেলের দৈঘ্য কত? ১৮তম নিবন্ধন (স্কুলপর্যায়)

    (ক) ৩.৩১কি.মি. (খ) ৩.৩২ কি.মি.
    (গ) ৩.৩৩ কি.মি (ঘ) ৩.৩০কি.মি.
    close

    উত্তর: ৩.৩২ কি.মি.

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা? ১৮তম নিবন্ধন (স্কুলপর্যায়)

    (ক) ফেনী (খ) নোয়াখালী
    (গ) ভোলা (ঘ) চাঁদপুর
    close

    উত্তর: ভোলা

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন সামরিক প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি হিসেবে খেতাবে ভূষিত করে? ১৮তম নিবন্ধন (স্কুলপর্যায়)

    (ক) নিউজ উইকস (খ) রয়টার্স
    (গ) দ্য গার্ডিয়ান (ঘ) দ্য ইকোনমিস্ট
    close

    উত্তর: দ্য ইকোনমিস্ট

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?

    (ক) রাশিয়া (খ) ভারত
    (গ) যুক্তরাষ্ট্র (ঘ) চীন
    close

    উত্তর: রাশিয়া

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

    (ক) মেঘনা (খ) করতোয়া
    (গ) কপোতাক্ষ (ঘ) যমুনা
    close

    উত্তর: কপোতাক্ষ

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility