পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাংলাদেশ বিষয়াবলী
  • প্রশ্ন: ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? ৪৩তম বিসিএস

    (ক) ৯ নম্বর (খ) ৬ নম্বর
    (গ) ৮ নম্বর (ঘ) ৭ নম্বর
    close

    উত্তর: ৮ নম্বর

    • touch_app আরো ...

      যুবক নূর মোহাম্মদ শেখ ১৯৫৯-এর ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআর-এ যোগদান করেন।. দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে? ৪৩তম বিসিএস

    (ক) রেহমান সোবহান (খ) নুরুল ইসলাম
    (গ) আনিসুর রহমান (ঘ) রওনক জাহান
    close

    উত্তর: রেহমান সোবহান

    • touch_app আরো ...

      রেহমান সোবহান একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও খ্যাতিমান বুদ্ধিজীবী। পূর্ব পকিস্তান থেকে স্বাধীন গণতান্ত্রীক রাষ্ট্র হয়ে ওঠার ঐতিহাসিক ঘটনা প্রবাহের পেক্ষিতে রচিত বইটিতে রেহমান সোবহানের নিজস্ব কাহিনী বর্ণিত হয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিম্নোক্ত কোন কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি? ৪৩তম বিসিএস

    (ক) ২০১৯ (খ) ২০০৮
    (গ) ২০১৫ (ঘ) ১৯৭৭
    close

    উত্তর: ২০১৫

    • touch_app আরো ...

      স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মোট ৫ বার কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
      ১.সর্বপ্রথম ১৯৭৭ সালে।

      ২.১৯৮৩-৮৪ অর্থবছরে।

      ৩.১৯৯৬ সালে।

      ৪. ২০০৮ সালে।

      ৫. সর্বশেষ ২০১৯ সালে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোনটি সাংবিধানিক পদ নয়? ৪৩তম বিসিএস

    (ক) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন (খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
    (গ) প্রধান নির্বাচন কমিশনার (ঘ) কনট্রোলার ও অডিটর জেনারেল
    close

    উত্তর: চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

    • touch_app আরো ...

      চেয়ারম্যান, মানবাধিকার কমিশন পদটি সাংবিধানিক পদ নয়।প্রধান নির্বাচন কমিশনার,চেয়ারম্যান, সরকারী কর্মকমিশন,মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক,উত্তর তিনটি পদ সাংবিধানিক পদ


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? ৪৩তম বিসিএস

    (ক) তামাক (খ) তরমুজ
    (গ) তুলা (ঘ) পেয়ারা
    close

    উত্তর: তামাক

    • touch_app আরো ...

      ম্যানিলা হল- এক ধরণের তামাক জাত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ওরাও’ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ৪৩তম বিসিএস

    (ক) বরগুনা-পটুয়াখালী (খ) রাজশাহী-দিনাজপুর
    (গ) সিলেট-হবিগঞ্জ (ঘ) রাঙামাটি-বান্দরবন
    close

    উত্তর: রাজশাহী-দিনাজপুর

    • touch_app আরো ...

      বাংলাদেশে বর্তমানে সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলা ওরাওঁদের প্রধান বসতিস্থল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট? ৪৩তম বিসিএস

    (ক) স্টক মার্কেট (খ) চাকুরি বাজার
    (গ) শ্রম বাজার (ঘ) কৃষি বাজার
    close

    উত্তর: স্টক মার্কেট

    • touch_app আরো ...

      বাংলাদেশের স্টক মার্কেট বা শেয়ার বাজার দুইটি। প্রখমটি ঢাকা স্টক এক্সচেঞ্জ। এটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠত হয়। দ্বিতীয়টি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ১৯৬৬ সালের ৬ দফায় ক’টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল? ৪৩তম বিসিএস

    (ক) ৫টি (খ) ৪টি
    (গ) ৩টি (ঘ) ৬টি
    close

    উত্তর: ৩টি

    • touch_app আরো ...

      ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে যে দাবিসমূহ ছিল তা হলো-
      ১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি

      ২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা

      ৩। অর্থ ও মুদ্রা সংক্রান্ত ক্ষমতা

      ৪। রাজস্ব, কর, বা শুল্ক সংক্রান্ত ক্ষমতা

      ৫। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা

      ৬। আঞ্চলিক বাহিনী গঠন সংক্রান্ত ক্ষমতা


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? ৪৪তম বিসিএস

    (ক) জাতীয় সংসদ (খ) সুপ্রিম কোর্ট
    (গ) আইন মন্ত্রণালয় (ঘ) শাসন বিভাগ
    close

    উত্তর: সুপ্রিম কোর্ট

    • touch_app আরো ...

      বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের ৯৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের রক্ষক এবং ব্যাখ্যাকারী। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? ৪৪তম বিসিএস

    (ক) হরিকেল (খ) তাম্রলিপ্ত
    (গ) পুণ্ড্র (ঘ) গৌড়
    close

    উত্তর: পুণ্ড্র

    • touch_app আরো ...

      বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো পুণ্ড্র । এটি প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন নামেও পরিচিত ছিল, যার রাজধানী ছিল পুণ্ড্রনগর বা মহাস্থানগড় । বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত ছিল ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল? ৪৪তম বিসিএস

    (ক) পুণ্ড্র (খ) বঙ্গ
    (গ) হরিকেল (ঘ) সমতট
    close

    উত্তর: বঙ্গ

    • touch_app আরো ...

      বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর নােয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশাের, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল “বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? ৪৪তম বিসিএস

    (ক) পাল (খ) মুসলিম
    (গ) গুপ্ত (ঘ) মৌর্য
    close

    উত্তর: মুসলিম

    • touch_app আরো ...

      মুসলিম সুলতানদের আমলে, বিশেষ করে চতুর্দশ শতাব্দীতে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ-এর শাসনামলে বাংলাভাষী অঞ্চল প্রথম 'বাঙ্গালা' বা 'বাঙ্গালাহ' নামে পরিচিত হয়ে ওঠে । তিনি সোনারগাঁও, লখনৌতি ও সাতগাঁওকে একত্রিত করে 'শাহ-ই-বাঙ্গালাহ' বা বাংলার সুলতান উপাধি গ্রহণ করেন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? ৪৪তম বিসিএস

    (ক) শশাঙ্ক (খ) মুর্শিদ কুলি খান
    (গ) সিরাজউদ্দৌলা (ঘ) আব্বাস আলী মীর্জা
    close

    উত্তর: মুর্শিদ কুলি খান

    • touch_app আরো ...

      ১৭০০ সালে শায়েস্তা খানের দক্ষ সুবাদার হিসেবে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন মুর্শিদকুলী খান। তিনি অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে বাংলার ভঙ্গুর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নতি করতে সক্ষম হন। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল সম্রাটগণ দূরবর্তী রজ্যগুলোর দিকে দৃষ্টি দিতে পারেননি। ফলে এসব অঞ্চলের সুবাদারগণ অনেকটা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে থাকেন। মুর্শিদকুলী খান ও অনেকটা স্বাধীন হয়ে পড়েন। নবাব মুর্শিদ কুলী খানের সময় থেকেই বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে। ১৩৩৮ সালে ফখরুদ্দীন মোবারক শাহ বাংলার স্বাধীনতার সূচনা করলে ও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করে শামসুদ্দীন ইলিয়াস শাহ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সুলতান আলাউদ্দীন হোসেন শাহ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? ৪৪তম বিসিএস

    (ক) আই সিং (খ) ফা-হিয়েন
    (গ) এঁদের সকলেই (ঘ) হিউয়েন সাং
    close

    উত্তর: ফা-হিয়েন

    • touch_app আরো ...

      গুপ্তযুগের বাংলাদেশে আগমনকারী চীনা ভ্রমণকারী হলেন ফা-হিয়েন (Fa-Hien), যিনি চতুর্থ শতাব্দীর শেষ থেকে পঞ্চম শতাব্দীর প্রথম দিকে (৩৯৯-৪১৪ খ্রিস্টাব্দ) ভারতে আসেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভ্রমণ করেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ও জ্ঞান আহরণই ছিল তার প্রধান উদ্দেশ্য।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? ৪৪তম বিসিএস

    (ক) পূর্ববঙ্গ ও আসাম (খ) পূর্ববঙ্গ ও বিহার
    (গ) পূর্ববঙ্গ ও উড়িষ্যা (ঘ) পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
    close

    উত্তর: পূর্ববঙ্গ ও আসাম

    • touch_app আরো ...

      পূর্ববঙ্গ ও আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি স্বল্পকাল স্থায়ী প্রদেশ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর এই প্রদেশ গঠিত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility