পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স কত? ৪৩তম বিসিএস
| (ক) ১৮ | (খ) ১৯ |
| (গ) ২০ | (ঘ) ২১ |
উত্তর: ১৮
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন- ৪৩তম বিসিএস
| (ক) এ্যাটর্নি জেনারেল | (খ) আইন সচিব |
| (গ) আইনমন্ত্রী | (ঘ) প্রধান বিচারপতি |
উত্তর: এ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল। এটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। বাংলাদেশ সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি তাঁকে নিয়োগদান করেন। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদের সভাপতি হলেন মাননীয় স্পিকার। বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে নির্বাহী - প্রধান হলেন আইনমনন্ত্রী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? ৪৩তম বিসিএস
| (ক) খ্রিষ্টধর্ম | (খ) বৌদ্ধধর্ম |
| (গ) হিন্দুধর্ম | (ঘ) ইহুদীধর্ম |
উত্তর: বৌদ্ধধর্ম
নির্বাণ' ধারণাটি বৌদ্ধ ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট ‘নির্বাণ' হলো সাধনার চরম পরিণতি বা প্রাপ্তি। দীর্ঘ সময় সাধনার পরেই কেবল এমন স্তরে পৌঁছানো যায়। নির্বাণ' হলো মোক্ষলাভের শর্ত। 'নির্বাণ দুই প্রকার । যথা— সোপাদিশেষ নির্বাণ ও অনুপাদিশেষ বা নিরুপাদিশেষ নির্বাণ। উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী (নেপাল)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: একনেক (ECNEC) এর প্রধান কে? ৪৩তম বিসিএস
| (ক) বাণিজ্যমন্ত্রী | (খ) পরিকল্পনামন্ত্রী |
| (গ) প্রধানমন্ত্রী | (ঘ) অর্থমন্ত্রী |
উত্তর: প্রধানমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনার অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)। ECNEC- এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি অর্থমন্ত্রী। ১৯৮২ সালে ECNEC গঠিত হয়। ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of National Economic Council.
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘বলাকা’ কোন ফসলের এটি প্রকার? ৪৩তম বিসিএস
| (ক) গম | (খ) ধান |
| (গ) টমেটো | (ঘ) পাট |
উত্তর: গম
উন্নত জাতের গমঃ সোনালিকা, বলাকা, দোয়েল, আনান্দ, আকবর, কাঞ্চন
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘তথ্য অধিকার আইন’ কোন সালে চালু হয়? ৪৩তম বিসিএস
| (ক) ২০০৯ | (খ) ২০০২ |
| (গ) ২০১১ | (ঘ) ২০০৬ |
উত্তর: ২০০৯
তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের তথ্য অধিকার নিশ্চিতকরণে ২০০৯ সালে ‘তথ্য অধিকার আইন‘ প্রণয়ন করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন? ৪৩তম বিসিএস
| (ক) এ. এইচ. এম. কামরুজ্জামান | (খ) সৈয়দ নজরুল ইসলাম |
| (গ) তাজউদ্দিন আহমেদ | (ঘ) এম. মনসুর আলী |
উত্তর: তাজউদ্দিন আহমেদ
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং ১৭ এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল। এদিন সরকারের কাঠামো ছিল নিম্নরূপ:
মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়। এছাড়া কয়েকটি বিভাগ মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীনে থাকে। মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিম্নরূপ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত)
তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
খন্দকার মোশতাক আহমদ মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
এম মনসুর আলী মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়
এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন- ৪৩তম বিসিএস
| (ক) আজমেরী হক বাঁধন | (খ) জেরেমি চুয়া |
| (গ) আব্দুল্লাহ মোহাম্মদ সাদ | (ঘ) রাজীব মহাজন |
উত্তর: আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
৯৪ তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত চলচিত্র ‘রেহানা মরিয়ম নূর‘ (২০২১)। ছবিটি ৭৪ তম কান চলচিত্র উৎসবে ‘আঁ সেরতাঁ র্যগার বিভাগে নির্বাচিত হয়েছিল। ছবিটির পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক জেরেমি চুয়া, সহ-প্রযোজক সেন্সমেকারস প্রডাকশন এবং প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলার প্রাচীন বাংলার জনপদ কোনটি? ৪৩তম বিসিএস
| (ক) তাম্রলিপ্ত | (খ) পুণ্ড্র |
| (গ) গৌড় | (ঘ) হরিকেল |
উত্তর: পুণ্ড্র
প্ৰাচীনযুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্ৰ ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন পুণ্ড্ৰ, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল, বরেন্দ্ৰ এরকম প্ৰায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার বিভিন্ন অংশে অবস্থিত প্ৰাচীন জনপদগুলোর সীমা ও বিস্তৃতি সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। কেননা বিভিন্ন সময়ে এসব জনপদের সীমানা হ্ৰাস অথবা বৃদ্ধি পেয়েছে। বাংলার জনপদগুলোর মধ্যে প্ৰাচীনতম হলো পুণ্ড্ৰ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’ এর কথা উল্লেখ করা হয়েছে? ৪৩তম বিসিএস
| (ক) ৮৭ | (খ) ৮১ |
| (গ) ৮৫ | (ঘ) ৮৮ |
উত্তর: ৮৭
সংবিধানের ৮৭(১) অনুচ্ছেদে বলা আছে 'বার্ষিক আর্থিক বিবৃতি'। সংবিধানে বলা হয়েছে, 'প্রত্যেক অর্থবছর সম্পর্কে উক্ত অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় - সংবলিত একটি বিবৃতি সংসদে উপস্থাপিত হবে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিপোর্ট কী ধরণের গবেষণা প্রতিষ্ঠান? ৪৩তম বিসিএস
| (ক) জনসংখ্যা গবেষণা | (খ) নদী গবেষণা |
| (গ) মিঠাপানি গবেষণা | (ঘ) বন্দর গবেষণা |
উত্তর: জনসংখ্যা গবেষণা
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) একটি স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট যা বাংলাদেশে পরিবার পরিকল্পনা নিয়ে গবেষণা করে এবং পরিবার পরিকল্পনা প্রকল্পের সাথে জড়িত সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয় এবং এটির সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠিত ১৯৭৭ সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ। NIPORT Meanning, National Institute of Population Research and Training
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? ৪৩তম বিসিএস
| (ক) মহাভারত | (খ) বেদ |
| (গ) গীতা | (ঘ) রামায়ণ |
উত্তর: বেদ
আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। বেদকে অপৌরুষের অর্থাৎ ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার মহাকাব্য মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এবং রামায়ণের রচয়িতা কবি বাল্মীকি । উল্লেখ্য, আর্যজাতি ইরান থেকে এসেছিল। এদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। এরা ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে বসতি স্থাপন করেছিল । আর্য যুগকে বৈদিক যুগ বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? ৪৩তম বিসিএস
| (ক) কুমিল্লা ও নোয়াখালী | (খ) ময়মনসিংহ ও জামালপুর |
| (গ) ঢাকা ও কুমিল্লা | (ঘ) ময়মনসিংহ ও নেত্রকজোনা |
উত্তর: কুমিল্লা ও নোয়াখালী
প্রাচীন বাংলায় ‘সমতট’ বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। এ জনপদের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলার বড় কামতায় । হিউয়েন সাঙ-এর বর্ণনা অনুসারে সমতট জনপদের অবস্থান ছিল কামরূপের দক্ষিণে। উল্লেখ্য, বগুড়া ও দিনাজপুর অঞ্চল বরেন্দ্র জনপদের অংশ ছিল। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল বঙ্গ জনপদের অংশ ছিল। বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম অঞ্চল ছিল হরিকেল জনপদের অংশ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? ৪৩তম বিসিএস
| (ক) ২ টাকা | (খ) ১০০ টাকা |
| (গ) ১০ টাকা | (ঘ) ৫০ টাকা |
উত্তর: ২ টাকা
বাংলাদেশের মোট নোটের সংখ্যা-১০টি(১,২,৫ এবং ১০,২০,৫০,১০০,২০০,৫০০,১০০০)
দেশের সরকারি নোট-৩টি(১,২,৫)
বাংলাদেশের সরকারি নোটে সাক্ষর থাকে-অর্থ সচিবের
বাংলাদেশের ব্যাংক নোটে সাক্ষর থাকে-গভর্নরের
বাংলাদেশের তথা বিশ্বের সবচেয়ে সেরা নোট-২ টাকার নোট
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশে কোন সালে বয়স্কভাতা চালু হয়? ৪৩তম বিসিএস
| (ক) ১৯৯৫ | (খ) ১৯৯৮ |
| (গ) ১৯৯৭ | (ঘ) ১৯৯৬ |
উত্তর: ১৯৯৮
বাংলাদেশ সরকার ১৯৯৭ - ৯৮ অর্থবছরে 'বয়স্ক ভাতা' কর্মসূচি প্রবর্তন করে এবং এর কার্যক্রম শুরু হয় এপ্রিল ১৯৯৮ থেকে। এ কর্মসূচির উদ্দেশ্য হলাে দেশের দুর্দশাগ্রস্ত, অবহেলিত বয়স্ক জনগােষ্ঠীর আর্থ - সামাজিক অবস্থাকে বিবেচনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibility