পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? ৪৪তম বিসিএস
| (ক) হংকং | (খ) কম্বোডিয়া |
| (গ) ভিয়েতনাম | (ঘ) লাওস |
উত্তর: হংকং
আসিয়ান (ASEAN) ভুক্ত দেশ নয় এমন অনেক দেশ আছে, যেমন: ভারত, শ্রীলঙ্কা, ফিজ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি, কারণ আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি সদস্য (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, কম্বোডিয়া) এবং একটি পর্যবেক্ষক দেশ (পূর্ব তিমুর) নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ৪৪তম বিসিএস
| (ক) লন্ডন | (খ) বোস্টন |
| (গ) নিউইয়র্ক | (ঘ) ক্যানবেরা |
উত্তর: নিউইয়র্ক
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (Madison Square Garden) ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল । পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে এবং জর্জ হ্যারিসনের আয়োজনে এই কনসার্টটি বাংলাদেশের শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ ও জনমত তৈরিতে ভূমিকা রেখেছিল ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? ৪৪তম বিসিএস
| (ক) ১ বছর | (খ) ২ বছর |
| (গ) ৫ বছর | (ঘ) ৪ বছর |
উত্তর: ২ বছর
নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য দেশ ১৫ টি।
স্থায়ী দেশ ৫ টি এবং অস্থায়ী দেশ ১০ টি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? ৪৪তম বিসিএস
| (ক) তিন বছর | (খ) নয় বছর |
| (গ) সাত বছর | (ঘ) চার বছর |
উত্তর: নয় বছর
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন এবং ১৫ জন বিচারক থাকেন। প্রত্যেকে ৯ বছরের জন্য নির্বাচিত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত? ৪৪তম বিসিএস
| (ক) ২০২১-২০৩১ | (খ) ২০২২-২০৫০ |
| (গ) ২০২১-২০৪১ | (ঘ) ২০২৪-২০৩২ |
উত্তর: ২০২১-২০৪১
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা হলো ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত (২০২১-২০৪১), যা 'রূপকল্প ২০৪১' নামে পরিচিত এবং দেশের উচ্চ-মধ্যম ও উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি মূলত "রূপকল্প ২০৪১" বাস্তবায়নের একটি বিস্তারিত রোডম্যাপ, যা দেশকে ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) সুইজারল্যান্ড | (খ) যুক্তরাষ্ট্র |
| (গ) ভারত | (ঘ) বাংলাদেশ |
উত্তর: বাংলাদেশ
অ্যাম্বেসেডর রাবাব ফাতিমা UN Peacebuilding Commission এর চেয়ার নির্বাচিত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ সদস্য নয় : ৪৫তম বিসিএস
| (ক) SAARC | (খ) ILO |
| (গ) BIMSTEC | (ঘ) NATO |
উত্তর: NATO
বাংলাদেশ NATO (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)-এর সদস্য নয়। বাংলাদেশ ILO (আন্তর্জাতিক শ্রম সংস্থা), SAARC (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)এবং BIMSTEC (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন)-এর সক্রিয় সদস্য
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? ৪৫তম বিসিএস
| (ক) ১৯২৯ | (খ) ১৯৩১ |
| (গ) ১৯৩২ | (ঘ) ১৯৩০ |
উত্তর: ১৯৩০
১৯৩০ ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। জুলাই ১৩ থেকে জুলাই ৩০ পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশে সমুদ্র বন্দর নাই? ৪৫তম বিসিএস
| (ক) গ্রীস | (খ) নেপাল |
| (গ) মালদ্বীপ | (ঘ) ভেনেজুয়েলা |
উত্তর: নেপাল
বিশ্বের প্রায় ৪৪টির বেশি স্থলবেষ্টিত (Landlocked) দেশে সরাসরি কোনো সমুদ্র বন্দর নেইকারণ এসব দেশের চারপাশে কোনো সমুদ্র বা মহাসাগর নেই।
উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল
ভুটান
আফগানিস্তান
লাওস
মঙ্গোলিয়া
কাজাখস্তান
উজবেকিস্তান
তাজিকিস্তান
সুইজারল্যান্ড
অস্ট্রিয়া
বলিভিয়া এবং উগান্ডা ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? ৪৫তম বিসিএস
| (ক) তুরস্ক | (খ) ইটালী |
| (গ) ফ্রান্স | (ঘ) গ্রীস |
উত্তর: তুরস্ক
ইতিহাস বিখ্যাত ও মহাকাব্যিক ট্রয় নগরী (Troy) বর্তমানে তুরস্কের উত্তর-পশ্চিম আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত। এটি বর্তমান তুরস্কের কানাক্কাল (Çanakkale) প্রদেশের হিসারলিক (Hisarlık) নামক স্থানে অবস্থিত, যা প্রাচীনকালে এশিয়া মাইনর নামে পরিচিত ছিল । স্থানটি দার্দানেলিস প্রণালীর কাছে এবং আইডা পর্বতের পাদদেশে অবস্থিত ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ক্ষুদ্রতম মহাদেশ : ৪৫তম বিসিএস
| (ক) আফ্রিকা | (খ) দক্ষিণ আমেরিকা |
| (গ) অস্ট্রেলিয়া | (ঘ) ইউরোপ |
উত্তর: অস্ট্রেলিয়া
ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ মহাদেশ। এ মহাদেশে ১৪টি স্বাধীন দেশ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে। আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ৪৫তম বিসিএস
| (ক) ভারত | (খ) টোকিও |
| (গ) ম্যানিলা | (ঘ) নেপাল |
উত্তর: ম্যানিলা
আন্তর্জাতিক ধান্য গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। যার সতেরটি দেশে অফিস রয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ৪৫তম বিসিএস
| (ক) ফ্রাঙ্কফুর্ট | (খ) ব্রাসেলস |
| (গ) প্যারিস | (ঘ) লন্ডন |
উত্তর: ফ্রাঙ্কফুর্ট
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইন (Frankfurt am Main) শহরে অবস্থিত । এটি ইউরোজোনের কেন্দ্রীয় ব্যাংক এবং ১ জুন ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফ্রাঙ্কফুর্টের ওস্টেন্ড (Ostend) জেলায় এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় পরিচালনা করছে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন? ৪৫তম বিসিএস
| (ক) রিচার্ড নিক্সন | (খ) ডোনাল্ড ট্রাম্প |
| (গ) বিল ক্লিনটন | (ঘ) কেনেডি |
উত্তর: ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে ২০ জানুয়ারি ২০১৭ তারিখে শপথ গ্রহণ করেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: TIFA এর পূর্ণরূপ কী? ৪৫তম বিসিএস
| (ক) Trade and Investment Framework Agreement | (খ) Treaty for International Free Area |
| (গ) Trade for International Finance Agreement. | (ঘ) Trade and Inviestment form America |
উত্তর: Trade and Investment Framework Agreement
TIFA (বাণিজ্যিক ক্ষেত্রে সাধারণত TICFA হিসেবে পরিচিত) এর পূর্ণরূপ হলো Trade and Investment Co-operation Framework Agreement। বাংলায় একে "বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত কাঠামোগত সমঝোতা" বা "বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি" বলা হয়। এটি মূলত যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সংলাপের একটি কৌশলগত কাঠামো।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।