পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: ৪৪তম বিসিএস
| (ক) | (খ) |
| (গ) | (ঘ) |
উত্তর:
তারেক আল-তায়েব মোহামেদ বুয়াজিজি (আরবি: محمد البوعزيزي; ২৯ মার্চ ১৯৮৪ - ৪ জানুয়ারি ২০১১) তিউনিসিয়ার একজন তরুন ছিলেন। যিনি নিদারুণ অর্থনৈতিক সঙ্কট আর পুলিশি অত্যাচারে জর্জরিত হয়ে নিজেই নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন। তার আত্মাহুতির মধ্য দিয়ে ২০১০ সালের ১৮ ডিসেম্বর আরব বসন্ত শুরু হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশ থেকে আরব বসন্ত-এর সূচনা হয়? ৪৪তম বিসিএস
| (ক) মিশর | (খ) তিউনিশিয়া |
| (গ) লিবিয়া | (ঘ) সিরিয়া |
উত্তর: তিউনিশিয়া
তারেক আল-তায়েব মোহামেদ বুয়াজিজি (আরবি: محمد البوعزيزي; ২৯ মার্চ ১৯৮৪ - ৪ জানুয়ারি ২০১১) তিউনিসিয়ার একজন তরুন ছিলেন। যিনি নিদারুণ অর্থনৈতিক সঙ্কট আর পুলিশি অত্যাচারে জর্জরিত হয়ে নিজেই নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন। তার আত্মাহুতির মধ্য দিয়ে ২০১০ সালের ১৮ ডিসেম্বর আরব বসন্ত শুরু হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? ৪৪তম বিসিএস
| (ক) ২০১২ | (খ) ২০১৬ |
| (গ) ২০১৪ | (ঘ) ২০১০ |
উত্তর: ২০১৪
রাশিয়া ২০১৪ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল ও সংযুক্ত করে । ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযানের মাধ্যমে এই অঞ্চলটি দখল করে এবং ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে একে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? ৪৪তম বিসিএস
| (ক) ব্রাজিল | (খ) কলাম্বিয়া |
| (গ) বলিভিয়া | (ঘ) গায়না |
উত্তর: বলিভিয়া
ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয় বলিভিয়া, কারণ বলিভিয়া ভেনিজুয়েলার অনেক দক্ষিণে অবস্থিত; ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্রগুলো হলো ** কলম্বিয়া (পশ্চিমে), ব্রাজিল (দক্ষিণে), এবং গায়ানা (পূর্বে)**, এবং উত্তর দিকে ক্যারিবীয় সাগরে ত্রিনিদাদ ও টোবাগো, বার্বাডোস, আরুবা, কুরাকাও-এর মতো দ্বীপরাষ্ট্র রয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) গ্লাসগো | (খ) প্যারিস |
| (গ) ব্রাসেলস | (ঘ) জেনেভা |
উত্তর: গ্লাসগো
২০২২ সালের ৬-২০ নভেম্বর মিশরে ২৭ তম কপ অনুষ্টিত হয়। ২৮ তম হবে আরব আমিরাতে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে? ৪৪তম বিসিএস
| (ক) ২০২৪ | (খ) ২০২৬ |
| (গ) ২০৩০ | (ঘ) ২০৪০ |
উত্তর: ২০২৬
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামগ্রিক বৈদেশিক চুক্তি সাক্ষর করেন। এই চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানি সরাবরাহের গ্যারান্টিসহ ৩০ বছরের পানিবন্টন চুক্তি। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার স্বীকৃত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ৪৪তম বিসিএস
| (ক) ইতালি | (খ) ইউক্রেন |
| (গ) জার্মানি | (ঘ) পোল্যান্ড |
উত্তর: ইউক্রেন
প্রশ্ন: গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশ থেকে? ৪৪তম বিসিএস
| (ক) প্রাচীন গ্রিস | (খ) প্রাচীন রোম |
| (গ) যুক্তরাষ্ট্র | (ঘ) প্রাচীন ভারত |
উত্তর: প্রাচীন গ্রিস
প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলো গণতন্ত্রের প্রথম সূতিকাগার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়? ৪৪তম বিসিএস
| (ক) মিশর | (খ) ইরান |
| (গ) জর্দান | (ঘ) মালয়েশিয়া |
উত্তর: জর্দান
ডি-৮ এর সদস্য দেশসমূহ:
বাংলাদেশ
মিশর
ইন্দোনেশিয়া
ইরান
মালয়েশিয়া
নাইজেরিয়া
পাকিস্তান
তুরস্ক
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন কোথায় হয়? ৪৪তম বিসিএস
| (ক) বার্ন | (খ) প্যারিস |
| (গ) জুরিখ | (ঘ) দাভোস |
উত্তর: দাভোস
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) হচ্ছে জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা। বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) পাকিস্তান ও আফগানিস্তান | (খ) পাকিস্তান ও ভারত |
| (গ) ভারত ও আফগানিস্তান | (ঘ) আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন |
উত্তর: পাকিস্তান ও ভারত
তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত - পাকিস্তান যুদ্ধের সমাধান করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? ৪৪তম বিসিএস
| (ক) সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার | (খ) অক্টোবর মাসের প্রথম সোমবার |
| (গ) আগস্ট মাসের প্রথম সোমবার | (ঘ) অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার |
উত্তর: সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার
প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণতঃ ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে। প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন দুটি রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? ৪৪তম বিসিএস
| (ক) জর্দান ও মিশর | (খ) লিবিয়া ও ওমান |
| (গ) তিউনিসিয়া ও আলজেরিয়া | (ঘ) কুয়েত ও বাহরাইন |
উত্তর: জর্দান ও মিশর
ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর ও ইসরায়েলের মধ্যে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৮ সালে। দ্বিতীয় রাষ্ট্র হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কখন ও কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়? ৪৪তম বিসিএস
| (ক) ১৯৪৮, ফ্রান্স | (খ) ১৯৬১, রোম |
| (গ) ১৯৫২, লন্ডন | (ঘ) ১৯৪৯, সুইজারল্যান্ড |
উত্তর: ১৯৪৮, ফ্রান্স
১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লুতে IUCN গঠিত হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ৪৪তম বিসিএস
| (ক) চীন | (খ) ভিয়েতনাম |
| (গ) রাশিয়া | (ঘ) উত্তর কোরিয়া |
উত্তর: চীন
শি জিনপিং এর coercive diplomacy কে wolf warrior diplomacy কূটনীতি বলা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।