পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? ৪৩তম বিসিএস
| (ক) আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF) | (খ) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) |
| (গ) খাদ্য ও কৃষি সংস্থা (FAO) | (ঘ) আঞ্চলিক শ্রম সংস্থা (ILO) |
উত্তর: আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, ASEAN আঞ্চলিক ফোরাম (ARF) হল ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম । এটি এমন একটি সেটিং প্রদান করে যেখানে সদস্যরা বর্তমান নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা করতে পারে এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বাড়াতে সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলতে পারে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: United Nations Framework Convention on Climate Change এর মূল আলোচ্য বিষয়- ৪৩তম বিসিএস
| (ক) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি | (খ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন |
| (গ) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ | (ঘ) গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন |
উত্তর: গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
United Nations Framework Conventation on Climate Change - এর মূল আলোচ্য বিষয়- গ্রিণ হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Word development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ৪৩তম বিসিএস
| (ক) World Bank | (খ) UNDP |
| (গ) IMF | (ঘ) BRICS |
উত্তর: World Bank
World Development Report বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank - এর । Human Development Report প্রকাশ করে UNDP। আর Global Financial Stability Report প্রকাশ করে IMF ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ৪৩তম বিসিএস
| (ক) মালয়শিয়া | (খ) চীন |
| (গ) ইংল্যান্ড | (ঘ) ইন্দোনেশিয়া |
উত্তর: ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার জাতীয় খেলা→ ব্যাডমিন্টন। মালয়েশিয়ার জাতীয় খেলা সেপাক টার্কো নামক একটি খেলা যা অনেকটা ব্যাডমিন্টনের মতো, তবে সে খেলাতে হাত ব্যবহার করা যায় না।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ‘The lady with the Lamp’ নামে পরিচিত- ৪৩তম বিসিএস
| (ক) সরোজিনী নাইডু | (খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল |
| (গ) মাদার তেরেসা | (ঘ) হেলেন কেলার |
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম- ৪৩তম বিসিএস
| (ক) এনএলডি | (খ) অং সান সুচি সরকার |
| (গ) বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল | (ঘ) ন্যাশনাল ইউনিটি সরকার |
উত্তর: ন্যাশনাল ইউনিটি সরকার
১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সর্বশেষ আনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়া সদস্যরা ১৬ এপ্রিল ২০২১ একটি প্রবাসী সরকার গঠন করে। যার নাম National Unity Government বা জাতীয় ঐক্য সরকার। এই সরকারের নেতৃত্বে রয়েছে অং সান সু চি।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? ৪৩তম বিসিএস
| (ক) ফিলিপাইন | (খ) ভিয়েতনাম |
| (গ) কম্বোডিয়া | (ঘ) মালয়শিয়া |
উত্তর: কম্বোডিয়া
সঠিক উত্তরটি হলো কম্বোডিয়া। দক্ষিণ চীন সাগরের জলসীমার বিরোধে প্রধান দাবিদার দেশগুলো হলো চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান । কম্বোডিয়া এই সাগরের উপকূলবর্তী দেশ না হওয়ায় সরাসরি জলসীমার দাবিদার নয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? (ক) ভারত-নেপাল ৪৩তম বিসিএস
| (ক) ভারত –চীন | (খ) ভারত-ভুটান |
| (গ) ভারত-নেপাল | (ঘ) ভারত-পাকিস্তান |
উত্তর: ভারত –চীন
এটি ভারতের সিকিম রাজ্যকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। পাসটি, সমুদ্রপৃষ্ঠ থেকে 4,310 মিটার উপরে, প্রাচীন টি হর্স রোডের একটি শাখার একটি অংশ গঠন করে। তিব্বতি ভাষায় নাথু মানে "শ্রবণরত কান" এবং লা মানে "পাস"। ভারতের দিকে, পাসটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 54 কিলোমিটার পূর্বে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের কোনটির সদস্য নয়? ৪৩তম বিসিএস
| (ক) BCIM-EC | (খ) OIC |
| (গ) OAS | (ঘ) BIMSTEC |
উত্তর: OAS
সঠিক উত্তরটি হলো (OAS (Organization of American States)। বাংলাদেশ ওএএস (ওএএস) বা আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থার সদস্য নয়, কারণ এটি আমেরিকা মহাদেশের দেশগুলোর একটি সংস্থা।
বাকিগুলোর ক্ষেত্রে:
BCIM-EC: বাংলাদেশ এর সদস্য।
OIC: বাংলাদেশ ওআইসি-এর সদস্য।
BIMSTEC: বাংলাদেশ বিমসটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আকাবা একটি – ৪৩তম বিসিএস
| (ক) সমুদ্র বন্দর | (খ) বিমান বন্দর |
| (গ) স্থল বন্দর | (ঘ) নদী বন্দর |
উত্তর: সমুদ্র বন্দর
আকাবা সমুদ্র বন্দর কন্টেইনার টার্মিনাল একটি সরবরাহ কেন্দ্র এবং জর্ডানের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: Trafalgar Square এর অবস্থান- ৪৩তম বিসিএস
| (ক) রাশিয়ায় | (খ) ইংল্যান্ডে |
| (গ) চীনে | (ঘ) ফ্রান্সে |
উত্তর: ইংল্যান্ডে
ট্রাফালগার স্কয়ার (ইংরেজি: Trafalgar Square) ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল এবং পর্যটক আকর্ষণ সৃষ্টিকারী স্থানবিশেষ। এ স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস। এর কেন্দ্রস্থলে নেলসন'স কলাম রয়েছে যার চতুর্পার্শ্বে চারটি সিংহ ভাস্কর্য বিদ্যমান।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়- ৪৩তম বিসিএস
| (ক) দক্ষিণ আমেরিকায় | (খ) উত্তর আমেরিকায় |
| (গ) মধ্য আফ্রিকায় | (ঘ) মধ্য আমেরিকায় |
উত্তর: মধ্য আমেরিকায়
মায়া সভ্যতা মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্জল জুড়ে খিষ্টপূর্ব ২০০০ অব্দ থেকে খিষ্টীয় সপ্তদশ শতাব্দির শেষ পর্য়ন্ত বিরাজমান ছিল।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বিশ্ব মানবাধিকার দিবস- ৪৩তম বিসিএস
| (ক) ১১ ডিসেম্বর | (খ) ১৩ ডিসেম্বর |
| (গ) ৮ ডিসেম্বর | (ঘ) ১০ ডিসেম্বর |
উত্তর: ১০ ডিসেম্বর
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়।
এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? ৪৩তম বিসিএস
| (ক) ১৭ | (খ) ১৫ |
| (গ) ১১ | (ঘ) ২১ |
উত্তর: ১৭
SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: চীনের জিনিজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম- ৪৩তম বিসিএস
| (ক) উইঘুর | (খ) তাজিক |
| (গ) তুর্কমেন | (ঘ) কাজাখ |
উত্তর: উইঘুর
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম প্রদেশ জিনজিয়াং। এটি চায়না তুর্কিস্থান বা পূর্ব তুর্কিস্তান নামেও পরিচিত। এই প্রদেশের প্রধান মুসলিম গোষ্টী উইঘুর।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।