পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ ও অঙ্গসংগঠন মানবাধিকার সংস্থা পরিবেশ ও উন্নয়ন সংস্থা বাণিজ্য সংস্থা সামরিক জোট অর্থনৈতিক সংস্থা আঞ্চলিক সংস্থা সাম্প্রতিক যুদ্ধ ও সংঘাত ঔপনিবেশিকতা ও স্বাধীনতা বিপ্লব ও আন্দোলন স্নায়ুযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ নিরস্ত্রীকরণ চুক্তি পরিবেশ সম্মেলন শান্তি চুক্তি আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক সীমারেখা প্রণালী ও গুরুত্বপূর্ণ স্থান সীমান্ত ও বিরোধপূর্ণ অঞ্চল মুদ্রা ও পতাকা দেশ ও রাজধানী আন্তর্জাতিক আদালত কূটনীতি ও পররাষ্ট্রনীতি নির্বাচন ও ক্ষমতা পরিবর্তন রাষ্ট্রপ্রধান ও নেতৃবৃন্দ ঐতিহ্য ও স্বীকৃতি আন্তর্জাতিক পুরস্কার নোবেল পুরস্কার সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা আন্তর্জাতিক দিবস জ্বালানি ও সম্পদ বিশ্ব অর্থনীতি আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক ক্রীড়া সামরিক প্রযুক্তি ও অস্ত্র ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম প্রাচীন সভ্যতা রাজতন্ত্র ও ঐতিহাসিক উপাধি বাল্যবিবাহ ও সামাজিক সমস্যা রোগ ও মহামারী গণমাধ্যম ও সংবাদ সংস্থা ইন্টারপোল এশিয়াটিক সোসাইটি ও ঔপনিবেশিক প্রতিষ্ঠান মানব উন্নয়ন সূচক ও গড় আয়ু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ভূখণ্ড সংযুক্তি বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি সংবিধান ও শাসনব্যবস্থা বিশ্ব নদী ও ভৌগোলিক উপনাম চিত্রকলা ও শিল্পী সময় অঞ্চল ও গ্রিনিচ মান সময় বিশ্ব সাহিত্য ও লেখক আদিবাসী জনগোষ্ঠী বিখ্যাত যুদ্ধ ও যুদ্ধক্ষেত্র ল্যাটিন আমেরিকা ও অঞ্চলভিত্তিক দেশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মানবসভ্যতার বিকাশ ও আদিম যুগ
  • প্রশ্ন: নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ২০১৯

    (ক) NATO (খ) EU
    (গ) ASEAN (ঘ) NAM
    close

    উত্তর: NAM

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়? ২০১৯

    (ক) পাঁচটি জাতিসংঘ সংস্থা (খ) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
    (গ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র (ঘ) কোনটি নয়
    close

    উত্তর: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? ২০১৯

    (ক) ৫ম শীর্ষ সম্মেলন (খ) ৭ম শীর্ষ সম্মেলন
    (গ) ৩য় শীর্ষ সম্মেলন (ঘ) ২য় শীর্ষ সম্মেলন
    close

    উত্তর: ২য় শীর্ষ সম্মেলন

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? ২০১৯

    (ক) ৮ (খ) ৯
    (গ) ১০ (ঘ) ১১
    close

    উত্তর: ৮

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়? ৪১ তম বিসিএস

    (ক) ইথিওপিয়া এবং ইরিত্রিয়া (খ) পেরু এবং ভেনেজুয়েলা
    (গ) মালি ও সেনেগাল (ঘ) ক্যামেরুন এবং ইথিওপিয়া
    close

    উত্তর: ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

    • touch_app আরো ...

      ইথিওপিয়া এবং ইরিত্রিয়া দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী 'আবি আহমেদ আলী' কে। উল্লেখ্য, আবি আহমেদ আলী প্রতিবেশি দেশ ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্বের অবসানে ভূমিকা রাখার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে? ৪১ তম বিসিএস

    (ক) ১৯১৩ সালে (খ) ১৯১২ সালে
    (গ) ১৯১৪ সালে (ঘ) ১৯১৫ সালে
    close

    উত্তর: ১৯১২ সালে

    • touch_app আরো ...

      ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ১৯১২ সালে। আর কলকাতা থেকে বর্তমান রাজধানী দিল্লীকে রাজধানী হিসেবে ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। তিনি ১৯১২ সালে দিল্লিতে সেক্রেটারিয়েট ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ১৯১২ সালে দিল্লী হিসেবে কার্যক্রম শুরু করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? ৪১ তম বিসিএস

    (ক) ১৯৪৪ সালে (খ) ১৯৪৯ সালে
    (গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৪৮ সালে
    close

    উত্তর: ১৯৪৪ সালে

    • touch_app আরো ...

      IMF
      - IMF এর পূর্ণরূপ — International Monetary Fund.
      - এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
      - এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭।
      - প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭।
      - নিয়ন্ত্রক সংস্থা ECOSOC.
      - এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ।
      - জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭।
      - সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
      - বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (২১ অক্টোবর, ২০২৪)
      - বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
      - বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
      - IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে? ৪১ তম বিসিএস

    (ক) HRC (খ) WHO
    (গ) ECOSOC (ঘ) FAO
    close

    উত্তর: WHO

    • touch_app আরো ...

      WHO করোনা ভাইরাসকে * Pandemic' ঘোষণা করেছে। চীনের উহান অঞ্চলে প্রথম কোভিড-১৯ বা করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাব শুরু হয়। চীন সরকার কতৃর্ক ৩১ ডিসেম্বর ২০১৯ এ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে কোভিড-১৯ রোগ সম্পর্কে অবহিত করা হয়। WHO বা বিশ্বস্বাস্থ্য সংস্থা ৩০ জানুয়ারি ২০২০ ভাইরাস সম্পর্কে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সতর্কতা জারি করে এবং ১১ মার্চ ২০২০ মহামারি বা অভিমারি (Pandemic) হিসেবে ঘোষণা করে। জানুয়ারি ২০২০ হতে চীনের উহান থেকে করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? ৪১ তম বিসিএস

    (ক) ১৯৫০ (খ) ২৫০০
    (গ) ১৯৯১ (ঘ) ১৮৯০
    close

    উত্তর: ১৯৯১

    • touch_app আরো ...

      ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের জন্য ন্যূনতম ১৯৯১ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? ৪১ তম বিসিএস

    (ক) জার্মানি (খ) সুইডেন
    (গ) মার্কিন যুক্তরাষ্ট্র (ঘ) যুক্তরাজ্য
    close

    উত্তর: জার্মানি

    • touch_app আরো ...

      ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। আর ১৯৯৬ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (TIB) কার্যক্রম শুরু করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী? ৪১ তম বিসিএস

    (ক) Weapons for Massive Destruction (খ) Weapons of Mass Destruction
    (গ) Weapons of Missile Defence (ঘ) Worldwide Mass Destruction
    close

    উত্তর: Weapons of Mass Destruction

    • touch_app আরো ...

      সামরিক ভাষায় ‘WMD’ এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction, যার বাংলা অর্থ গণবিধ্বংসী অস্ত্র বা মারণাস্ত্র । এটি এমন ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র যা একসাথে বিশাল সংখ্যক মানুষ, শহর, বা অবকাঠামো ধ্বংস করতে সক্ষম ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী? ৪১ তম বিসিএস

    (ক) জার্মানি (খ) নরওয়ে
    (গ) ডেনমার্ক (ঘ) সিঙ্গাপুর
    close

    উত্তর: ডেনমার্ক

    • touch_app আরো ...

      ১১ মার্চ ২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক আইনের শাসন' বা The World Justice Project' (WJP) সূচকের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ‘ডেনমার্ক' আর সর্বনিম্ন দেশ 'ভেনিজুয়েলা'। আর সার্কভুক্ত দেশের অবস্থান যথাক্রমেঃ ৬১তম নেপাল; ৬৬তম শ্রীলংকা; ৬৯তম ভারত; ১১৫তম বাংলাদেশ; ১২০তম পাকিস্তান এবং ১২২তম আফগানিস্তান। আইনের শাসন বিষয়ক মোট ৮টি সূচকের ভিত্তিতে জরিপ হয়। সূচকগুলো হলোঃ সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার; মৌলিক অধিকার; নিয়ম ও নিরাপত্তা; নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ; নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার। এবার বিশ্বের ১২৮টি দেশ নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ৪১ তম বিসিএস

    (ক) মধ্যপ্রাচ্য (খ) দক্ষিণ আমেরিকা
    (গ) ইউরোপ (ঘ) আফ্রিকা
    close

    উত্তর: দক্ষিণ আমেরিকা

    • touch_app আরো ...

      ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল। ১৪০০ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দের মধ্যে ইনকারা তাদের সাম্রাজ্য দক্ষিণ আমেরিকার একটি বিস্তৃত অংশজুড়ে (উত্তরের কুইটো থেকে দক্ষিণের সান্তি য়োগো পর্যন্ত) প্রসারিত করেছিল। দক্ষিণ আমেরিকায় দেখা সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এটি এবং তৎকালীন বিশ্বের বৃহত্তম সভ্যতা হিসেবে পরিচিত পেয়েছিলো ইনকারা। কঠোর পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত ইনকারা, সমভূমি, পাহাড়, মরুভূমি এবং গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের মতো বিভিন্ন পরিবেশে নিজেদেরকে বেশ ভালো ভাবেই খাপ খাইয়ে নিতে পেরেছিল। তারা তাদের অনন্য শিল্প ও স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত ছিল। যুদ্ধে তারা যেখানেই জয়লাভ করতো, সেখানেই তারা নিখুঁতভাবে স্থাপত্য নির্মাণ করেছিল।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ৪১ তম বিসিএস

    (ক) উজবেকিস্তান (খ) ভিয়েতনাম
    (গ) সোমালিয়া (ঘ) কিউবা
    close

    উত্তর: ভিয়েতনাম

    • touch_app আরো ...

      ১৪ নভেম্বর ২০০৫ সালে উজবেকিস্তান ও রাশিয়ার মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে উজবেকিস্তান রাশিয়ার কাছ থেকে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটির সুবিধাদি (সৈন্য + ঘাঁটি) পেয়ে আসছে। ভিয়েতনামের কাম রান এ রাশিয়ার একটি সামরিক ঘাঁটি ছিল কিন্তু ২০০২ সালের পর তা আর তেমন সক্রিয় নেই। সম্প্রতি রাশিয়া এটিকে আবার সক্রিয় করার চিন্তা করছে। কিউবাতে রাশিয়ার একটি রেডিও ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল যেটাকে সামরিক ঘাঁটি বলা যায় না। আর ভিয়েতনামে রাশিয়ার সামরিক ঘাঁটিতে সৈন্য না থাকলেও ঘাঁটির সুবিধা বিদ্যমান


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ৪১ তম বিসিএস

    (ক) ডেনমার্ক (খ) সুইডেন
    (গ) ইংল্যান্ড (ঘ) রাশিয়া
    close

    উত্তর: সুইডেন

    • touch_app আরো ...

      ফিনল্যান্ড দীর্ঘ সময় ধরে সুইডেনের (দ্বাদশ শতাব্দী থেকে ১৮০৯ পর্যন্ত) অধীনে একটি প্রদেশ হিসেবে ছিল এবং পরবর্তীতে ১৮০৯ থেকে ১৯১৭ সাল পর্যন্ত রাশিয়ার শাসনাধীন একটি স্বায়ত্তশাসিত গ্র্যান্ড-ডাচি ছিল । ১৯১৭ সালের ৬ ডিসেম্বর রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility