পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


সাধারন বিজ্ঞান পরমাণু ও তেজস্ক্রিয়তা পদার্থের অবস্থা বিদ্যুৎ ও চুম্বকত্ব শব্দ ও তরঙ্গ আলো তাপ ও তাপগতিবিদ্যা বল, গতি ও শক্তি দৈনন্দিন জীবনে রসায়ন জৈব রসায়ন রাসায়নিক বিক্রিয়া ধাতু ও অধাতু অ্যাসিড, ক্ষার ও লবণ পর্যায় সারণি মৌল ও যৌগ জেনেটিক্স ও বংশগতি রোগ ও প্রতিরোধ পুষ্টি ও ভিটামিন রক্ত ও সংবহনতন্ত্র মানবদেহ প্রাণিবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান কোষ ও কলা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান পরিবেশ ও বাস্তুতন্ত্র ভূমিকম্প ও ভূবিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু
  • প্রশ্ন: এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান – ৪৪তম বিসিএস

    (ক) প্রোটিন (খ) লবণ
    (গ) ক্যালসিয়াম (ঘ) ভিটামিন
    close

    উত্তর: প্রোটিন

    • touch_app আরো ...

      এনজাইম ইন্টবডি হরমোন হচ্ছে প্রোটিনের যৌগ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মকরক্রান্তি রেখা কোনটি? ৪৪তম বিসিএস

    (ক) ২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ (খ) ২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
    (গ) ২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ (ঘ) ২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
    close

    উত্তর: ২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ

    • touch_app আরো ...

      নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রা কোনটি? ৪৪তম বিসিএস

    (ক) -২৭৩° ফারেনহাইট (খ) ০° কেলভিন
    (গ) ২৭৩° সেন্টিগ্রেড (ঘ) ০° সেন্টিগ্রেড
    close

    উত্তর: ০° কেলভিন

    • touch_app আরো ...

      এই তাপমাত্রায় যেকোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়। এর মান শূন্য কেলভিন, - ২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াস অথবা - ৪৫৯.৬৭ ডিগ্রি ফারেনহাইট। তাত্ত্বিকভাবে, পরম শূন্যের নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব নয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত? ৪৪তম বিসিএস

    (ক) অসীম (খ) অতি ক্ষুদ্র
    (গ) অনেক বড় (ঘ) শূন্য
    close

    উত্তর: শূন্য

    • touch_app আরো ...

      একটি আদর্শ বিভব উৎসের অন্তঃস্থ রোধ শূণ্য; এটা যে কোন পরিমাণের বিদ্যুত সরবরাহ এবং শোষণ করতে পারে। একটি আদর্শ বিভব উৎসের মাঝের বিদ্যুত প্রবাহ সম্পূর্ণভাবে বহিঃস্থ বর্তনীর মাধ্যমে নির্ণয় করা যেতে পারে। যখন একটি খোলা বর্তনীর সাথে সংযুক্ত হয়, তখন শুন্য পরিমাণের বিদ্যুত থাকে এবং তাই বৈদ্যুতিক ক্ষমতাও শুন্য হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি চার্লসের সূত্র? ৪৫তম বিসিএস

    (ক) PV = K (খ) V ∝ T
    (গ) V ∝ n (ঘ) P ∝ T
    close

    উত্তর: V ∝ T

    • touch_app আরো ...

      স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো বা কমানোর ফলে 0°C তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ হারে যথাক্রমে বাড়বে বা কমবে।” যদি t° C = 273° C হয়, তখন Vt = 2Vo হয়।

      চার্লসের সূত্র = V ∝ T


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ? ৪৫তম বিসিএস

    (ক) দেহ-কেন্দ্রিক ঘনকাকার (খ) সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
    (গ) পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির (ঘ) সংঘবদ্ধ-ঘনকাকার
    close

    উত্তর: পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির

    • touch_app আরো ...

      পদার্থের গঠন মূলত ক্ষুদ্রতম কণা, যেমন—পরমাণু ও অণু দ্বারা গঠিত, যা স্থান দখল করে এবং যার ভর আছে । পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন (নিউক্লিয়াস) এবং বাইরে ইলেকট্রন থাকে । এছাড়া, কোয়ার্ক ও লেপটন নামক অবিভাজ্য মৌলিক কণা দিয়েও পদার্থ গঠিত হতে পারে । পরমাণুসমূহ একত্রে অণু তৈরি করে এবং আন্তঃআণবিক বন্ধনের মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি প্রাইমারি দূষক? ৪৫তম বিসিএস

    (ক) HNO3 (খ) SO3
    (গ) NO (ঘ) N2O5
    close

    উত্তর: NO

    • touch_app আরো ...

      প্রাথমিক দূষণকারী - দূষণকারী যা সরাসরি উৎস থেকে আসে। উদাহরণ- কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, সালফার ডাই অক্সাইড।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: HPLC এর পূর্ণরূপ কী? ৪৫তম বিসিএস

    (ক) High performance liquid chromatography (খ) High power liquid chromatography
    (গ) High pressure liquid chromatography (ঘ) High plant liquid chromatography
    close

    উত্তর: High performance liquid chromatography

    • touch_app আরো ...

      HPLC-এর পূর্ণরূপ হলো High-Performance Liquid Chromatography (হাই-পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি)। বাংলায় একে "উচ্চ-ক্ষমতাসম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি" বলা যেতে পারে। এটি একটি বিশ্লেষণাত্মক রসায়ন কৌশল, যা তরল মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করতে, সনাক্ত করতে এবং পরিমাণ নির্ধারণ করতে ব্যবহৃত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল? ৪৫তম বিসিএস

    (ক) SiO3 (খ) NaNO3
    (গ) Na2CO5 (ঘ) Fe2O3
    close

    উত্তর: SiO3

    • touch_app আরো ...

      সিরামিক উৎপাদনের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো কাদামাটি (Clay) বা মাটি । এছাড়াও, গুণমান ও ধরন অনুযায়ী বালি বা সিলিকা (Silica), ফেল্ডস্পার (Feldspar), এবং কাওলিন (Kaolin) প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যা উচ্চ তাপে দগ্ধ করে সিরামিক বা দগ্ধমৃত্তিকা তৈরি করা হয় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? ৪৫তম বিসিএস

    (ক) ZnO (খ) Al2O3
    (গ) Na3O (ঘ) CuO
    close

    উত্তর: ZnO

    • touch_app আরো ...

      জিঙ্ক অক্সাইড সানস্ক্রিনে মিশ্রিত করা হয় খুব সূক্ষ্ম পাউডার হিসাবে, সাধারণত জিঙ্ক অক্সাইড বাষ্পকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার অনুমতি দিয়ে তৈরি করা হয়। এটি সাধারণত কয়েক মাইক্রোমিটার (এক মিটারের এক মিলিয়ন ভাগ) জুড়ে ZnO কণিকা তৈরি করে। এগুলি লোশন বা স্প্রেকে একটি ঘন, সাদা চেহারা দেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা- ৪৫তম বিসিএস

    (ক) ৪৪টি (খ) ৪৬টি
    (গ) ৪২টি (ঘ) ৪৮টি
    close

    উত্তর: ৪৬টি

    • touch_app আরো ...

      কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো কতকগুলো বস্তু দেখা যায় সেগুলোকে ক্রোমোজোম বলে। জিনের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে DNA। মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার ২২ জোড়া দেহের গঠনপ্রণালী ও জৈবিক কাজ এবং বাকি ১ জোড়া সন্তানের লিঙ্গ নির্ধারণ করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত? ৪৫তম বিসিএস

    (ক) ৪ : ২ : ৩ (খ) ৪ : ২ : ২
    (গ) ৪ : ১ : ১ (ঘ) ৪ : ৩ : ২
    close

    উত্তর: ৪ : ১ : ১

    • touch_app আরো ...

      সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের আদর্শ অনুপাত সাধারণত ৪ : ১ : ১ । অর্থাৎ, দৈনন্দিন খাদ্যতালিকায় ৪ ভাগ শর্করা থাকলে, আমিষ ও চর্বি ১ ভাগ করে থাকতে হবে। ক্যালোরির হিসেবে, এটি দৈনিক চাহিদার প্রায় ৫০-৬০% শর্করা, ১৫-২০% আমিষ এবং ২০-৩০% চর্বি ধারণ করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? ৪৫তম বিসিএস

    (ক) পাঁচটি (খ) তিনটি
    (গ) দুইটি (ঘ) চারটি
    close

    উত্তর: চারটি

    • touch_app আরো ...

      মানুষের প্রধান রক্তের গ্রুপ ৪টি—A, B, AB, এবং O। এই প্রতিটি গ্রুপ আবার Rh ফ্যাক্টরের (পজিটিভ বা নেগেটিভ) ওপর ভিত্তি করে মোট ৮টি উপগ্রুপে (A+, A-, B+, B-, AB+, AB-, O+, O-) বিভক্ত। রক্তে উপস্থিত অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ওপর ভিত্তি করে এই শ্রেণিবিভাগ করা হয়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? ৪৫তম বিসিএস

    (ক) ৩৩ (খ) ৩৮
    (গ) ৩৬ (ঘ) ৪৪
    close

    উত্তর: ৩৩

    • touch_app আরো ...

      আর্সেনিকের (Arsenic, প্রতীক: As) পারমাণবিক সংখ্যা হলো ৩৩ , এটি পর্যায় সারণীর ১৫তম গ্রুপ (pnictogens) এবং চতুর্থ পর্যায়ের একটি উপধাতু (metalloid) । এর পারমাণবিক ভর প্রায় ৭৫ এবং ইলেকট্রন বিন্যাস [Ar] 3d¹⁰ 4s² 4p³ ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী? ৪৫তম বিসিএস

    (ক) ওডোমিটার (খ) ট্যাকোমিটার
    (গ) অ্যালটিমিটার (ঘ) অডিওমিটার
    close

    উত্তর: ট্যাকোমিটার

    • touch_app আরো ...

      ক্রনোমিটার সূক্ষ্মভাবে সময় নির্ণায়ক যন্ত্র। ওডোমিটার মোটরগাড়ি গতি নির্ণায়ক যন্ত্র,। ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility