পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: গ্রীন পিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? ২৬তম বিসিএস
| (ক) ফিনল্যান্ড | (খ) নিউজিল্যান্ড |
| (গ) নেদারল্যান্ডস | (ঘ) পোল্যান্ড |
উত্তর: নেদারল্যান্ডস
গ্রিনপিস হলো একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা। বিশ্বের ৫৫ টি দেশে এর শাখা রয়েছে। এগুলো নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থার উদ্দেশ্য পৃথিবী নামক গ্রহের সব জীববৈচিত্র্যের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা
সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস
প্রতিষ্ঠিত: ১৯৭১, ভ্যাঙ্কুভার, কানাডা
উদ্দেশ্যগুলি: পরিবেশবাদ, শান্তি
সম্পূরক প্রতিষ্ঠান: Greenpeace USA, Greenpeace East Asia
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বৃটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? ২৬তম বিসিএস
| (ক) অস্ট্রিলিয়া | (খ) কানাডা |
| (গ) ফিজি | (ঘ) অস্ট্রিয়া |
উত্তর: অস্ট্রিয়া
যুক্তরাজ্য এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত ১৫ টি দেশ ব্রিটেনের রাজা /রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে। দেশগুলো হলো - ১. কানাডা ২. অস্ট্রেলিয়া ৩. নিউজিল্যান্ড ৪. জ্যামাইকা , ৫. বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ ৭. গ্রানাডা ৮. পাপুয়া নিউগিনি ৯. সলোমন দ্বীপপুঞ্জ , ১০ . টুভ্যালু , ১১. সেন্ট লুসিয়া , ১২. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স , ১৩. বেলিজ, ১৪. এন্টিগুয়া অ্যান্ড বারমুডা ১৫. সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ফ্রান্সের মহান সম্রাট নেপিালিয়ানের জীবনাবসান হয় কোথায়? ২৬তম বিসিএস
| (ক) দ্বীপ এনাবার্তে | (খ) সেন্ট হেলেনা দ্বীপে |
| (গ) ওয়াটার লু নামক স্থানে | (ঘ) র্ভাসাই নগরীতে |
উত্তর: সেন্ট হেলেনা দ্বীপে
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয়েছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নির্জন সেন্ট হেলেনা (Saint Helena) দ্বীপে, ১৮২১ সালের ৫ মে, ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর ব্রিটিশদের দ্বারা নির্বাসিত অবস্থায়। তিনি সেখানে লংউড হাউসে (Longwood House) পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যদিও তার মৃত্যু নিয়ে রহস্যের গুঞ্জনও ছিল
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: গারুদা কোন দেশের বিমান সংস্থা? ২৬তম বিসিএস
| (ক) নেদারল্যান্ড | (খ) গ্রিস |
| (গ) জার্মানি | (ঘ) ইন্দোনেশিয়া |
উত্তর: ইন্দোনেশিয়া
গারুদা ইন্দোনেশিয়া (Garuda Indonesia) হলো ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা, যার সদর দপ্তর জাকার্তার কাছে অবস্থিত এবং এটি ইন্দোনেশিয়ার পতাকাবাহী বিমান সংস্থা হিসেবে পরিচিত। এটি হিন্দু ও বৌদ্ধ পুরাণে উল্লেখিত পৌরাণিক পাখি 'গারুদা'-এর নামে নামকরণ করা হয়েছে, যা ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীকও বটে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কোনটি ভারতের সেভেন সিস্টারস্ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? ২৬তম বিসিএস
| (ক) কেরালা | (খ) মণিপুর |
| (গ) মিজোরাম | (ঘ) ত্রিপুরা |
উত্তর: কেরালা
সেভেন সিস্টার্স রাজ্যের তালিকা:
অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)
আসাম (Assam)
মেঘালয় (Meghalaya)
নাগাল্যান্ড (Nagaland)
মণিপুর (Manipur)
মিজোরাম (Mizoram)
ত্রিপুরা (Tripura)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানগণ কোথায় মিলিত হন? ২৬তম বিসিএস
| (ক) প্যারিস | (খ) জেরুজালেম |
| (গ) রামাল্লা | (ঘ) কায়রো |
উত্তর: কায়রো
ফিলিস্তনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত - ১১ নভেম্বর ২০০৪ প্যারিসের পার্সি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তাকে রামাল্লায় দাফন করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: United Nation Conference on Trade and Development (UNCTAD) - এর সদর দপ্তর কোথায়? ২৬তম বিসিএস
| (ক) জেনেভায় | (খ) ক্যানবেরায় |
| (গ) নিউইয়র্কে | (ঘ) হেগে |
উত্তর: জেনেভায়
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত, যা Palais des Nations-এ অবস্থিত। এটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোকে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে যুক্ত হতে সাহায্য করা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন? ২৬তম বিসিএস
| (ক) ২৭১ | (খ) ২৬৮ |
| (গ) ২৭২ | (ঘ) ২৭০ |
উত্তর: ২৭০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সর্বনিম্ন ২৭০ ইলেক্টোরাল ভোটের প্রয়োজন। নির্বাচন অনুষ্ঠানের তারিখ নভেম্বর মাসের (২-৮) তারিখের মধ্যবর্তী মঙ্গলবার।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ২৬তম বিসিএস
| (ক) লিও | (খ) রোম |
| (গ) প্যারিস | (ঘ) লন্ডন |
উত্তর: লিও
ইন্টারপোল' -এর বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ -শহরে অবস্থিত । যদিও এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল অষ্ট্রিয়ার ভিয়েনায় । এরপর ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয় । সর্বশেষ, ১৯৮৯ সালে এটি লিওঁ -তে স্থানান্তর করা হয় ।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? ২৬তম বিসিএস
| (ক) ১৯৫৯ | (খ) ১৯৬৭ |
| (গ) ১৯৭০ | (ঘ) ১৯৪৮ |
উত্তর: ১৯৪৮
ফিলিস্তিনের মাতৃভূমিতে ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যখন ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পরপরই ইহুদি নেতারা এই রাষ্ট্রের ঘোষণা দেন এবং এর পরপরই আরব দেশগুলো ইসরায়েলকে আক্রমণ করে। জাতিসংঘ ১৯৪৮ সালের ২৯ নভেম্বর এই অঞ্চলকে ইহুদি ও আরব রাষ্ট্রে বিভক্ত করার পক্ষে ভোট দিয়েছিল, যা এই ঘোষণার পটভূমি তৈরি করে।
ঘটনাপ্রবাহ:
১৯১৭: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন (বালফোর ঘোষণা)।
১৯৪৭: জাতিসংঘ ফিলিস্তিনকে বিভাজন করে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব পাস করে।
১৯৪৮, ১৪ মে: ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ডেভিড বেন-গুরিয়ন তেল আবিবে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করেন, এবং একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
১৯৪৮, ১৫ মে: ইসরায়েল ঘোষণার পরপরই মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন ও ইরাক ইসরায়েল আক্রমণ করে, যা প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ শুরু করে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী? ২৬তম বিসিএস
| (ক) অস্ট্রেলিয়ার একটি প্রদেশ | (খ) একটি স্বাধীন দেশ |
| (গ) ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য | (ঘ) কোনটিই ঠিক নয় |
উত্তর: ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
পশ্চিম তিমুর (West Timor) বর্তমানে ইন্দোনেশিয়ার একটি অংশ এবং নুসা তেংগারা তিমুর (East Nusa Tenggara) প্রদেশের অন্তর্ভুক্ত, যা ইন্দোনেশিয়ার একটি প্রদেশ; এটি একটি স্বতন্ত্র দেশ নয়, বরং ইন্দোনেশিয়ার একটি প্রশাসনিক অঞ্চল, যার রাজধানী কুপাং। অন্যদিকে, দ্বীপের পূর্বাংশটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যার নাম পূর্ব তিমুর (Timor-Leste)
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কত তম মহাসচিব? ২৬তম বিসিএস
| (ক) চতুর্থ | (খ) তৃতীয় |
| (গ) দ্বিতীয় | (ঘ) প্রথম |
উত্তর: দ্বিতীয়
কফি আনান (Kofi Annan) ছিলেন আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং সামগ্রিকভাবে সপ্তম মহাসচিব (১৯৯৭-২০০৬)। তিনি ঘানার একজন কূটনীতিক ছিলেন এবং তার আগে প্রথম আফ্রিকান মহাসচিব ছিলেন মিশরের ড. বুট্রোস বুট্রোস-ঘালি (১৯৯১-১৯৯৬)।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: TI এর সদর দপ্তর কোথায়? ২৬তম বিসিএস
| (ক) সিঙ্গাপুর | (খ) বার্লিন |
| (গ) ব্যাংকক | (ঘ) ম্যানিলা |
উত্তর: বার্লিন
টিআই - এর পূর্ণ অভিব্যক্তি 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'। জার্মানির বার্লিনভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতির সূচক প্রদান করে। এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কোন দেশের নাগারিক? ২৬তম বিসিএস
| (ক) ব্রাজিল | (খ) সুইডেন |
| (গ) ইরাক | (ঘ) কেনিয়া |
উত্তর: কেনিয়া
২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কেনিয়ার নাগরিক ওয়ানগারি মাথাই (Wangari Maathai), যিনি পরিবেশ সুরক্ষা এবং গণতন্ত্র ও টেকসই উন্নয়নের জন্য তার কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম আফ্রিকান নারী হিসেবে এই সম্মাননা পান, বিশেষত তার গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement)-এর মাধ্যমে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? ২৬তম বিসিএস
| (ক) ৫৪৩ | (খ) ৬১০ |
| (গ) ৫৪৫ | (ঘ) ৪১৫ |
উত্তর: ৫৪৩
ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার সদস্যদের সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫২টি, যা ১৯৫০ সালে ছিল ৫০০টি। বর্তমানে লোকসভাতে ৫৪৩টি আসন রয়েছে এবং নির্বাচনের পর এই আসনগুলো সর্বোচ্চ ৫৪৩ জন নির্বাচিত সদস্যদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।