পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: সম্প্রতি গার্মেন্টসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশ অধিকার পেয়েছ? ২৪তম বিসিএস
| (ক) যুক্তরাষ্ট্র | (খ) জাপান |
| (গ) চীন | (ঘ) কানাডা |
উত্তর: কানাডা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? ২৪তম বিসিএস
| (ক) বাংলাদেশের ম্যাপ | (খ) সোনা মসজিদ |
| (গ) শহীদ মিনার | (ঘ) লালবাগের কেল্লা |
উত্তর: শহীদ মিনার
স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে আগুনের ফুলকির ছবি ছিল, যা সংগ্রামের প্রতীক হিসেবে ১৯৭২ সালের স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছিল এবং নিতুন কুন্ডু এটি ডিজাইন করেন, তবে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকটিকিটও ছিল যা পরে এসেছিল, প্রথম ডাকটিকিট ছিল মূলত সংগ্রামের প্রতীকী
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? ২৪তম বিসিএস
| (ক) ঢাকা নগন জাদুঘর | (খ) জাতিতাত্তিক জাদুঘর |
| (গ) বরেন্দ্র গবেষনা জাদুঘর | (ঘ) জাতীয় যাদুঘর |
উত্তর: বরেন্দ্র গবেষনা জাদুঘর
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর, যা ১৯১০ সালে রাজশাহীতে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল এবং এটি প্রত্নতাত্ত্বিক সংগ্রহে সমৃদ্ধ বাংলাদেশের প্রথম জাদুঘর হিসেবে পরিচিত
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়? ২৪তম বিসিএস
| (ক) ২০৩০০ কোটি টাকা | (খ) ১৭১০০ কোটি টাকা |
| (গ) ১৯৫০০ কোটি টাকা | (ঘ) ১৯২০০ কোটি টাকা |
উত্তর: ২০৩০০ কোটি টাকা
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর – ২৪তম বিসিএস
| (ক) সোনা মসজিদ | (খ) হিলি |
| (গ) চট্টোগ্রাম | (ঘ) বেনাপোল |
উত্তর: বেনাপোল
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল স্থলবন্দর, যা যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত এবং ভারত-বাংলাদেশ স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে, বিশেষত বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে রপ্তানি-আমদানির জন্য এটি ব্যবহৃত হয়
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায়- ২৪তম বিসিএস
| (ক) চাপাঁই নবাবগঞ্জ | (খ) নওগা |
| (গ) জয়পুর হাট | (ঘ) নাটোর |
উত্তর: চাপাঁই নবাবগঞ্জ
ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মার্কিন ডলারে ২০০১-০২ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানী আয় প্রায়- ২৪তম বিসিএস
| (ক) আট বিলিয়ন | (খ) ছয় বিলিয়ন |
| (গ) পাঁচ বিলিয়ন | (ঘ) সাত বিলিয়ন |
উত্তর: ছয় বিলিয়ন
পণ্য ও সেবা মিলিয়ে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৫৫.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে ১১.৫৯ শতাংশ বাড়িয়ে ৭২ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: সম্প্রতি ‘সাফ’ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়- ২৪তম বিসিএস
| (ক) পাকিস্তান | (খ) মালদ্বীপ |
| (গ) ভারত | (ঘ) নেপাল |
উত্তর: মালদ্বীপ
২০ জানুয়ারি ২০০৩ বাংলাদেশে অনুষ্ঠিত তৃতীয় সাফ ফুটবলে বাংলাদেশ টাইব্রেকারে ১(৫) - ১(৪) গোলে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ ২ি০১৫ সালে অনুষ্ঠিত সাফ ফুটবলের ফাইনালে ভারত আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত , ১৯৯৩ সালে। উল্লেখ্য ,সাফ ফুটবল ও সাফ গেমস (বর্তমান নাম এসএ গেমস) দুটি পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়- ২৪তম বিসিএস
| (ক) বান্দরবন | (খ) পঞ্চগড় |
| (গ) কুড়িগ্রাম | (ঘ) দিনাজপুর |
উত্তর: পঞ্চগড়
দেশের উত্তর জনপদের পঞ্চগড়ে চা চাষ দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর পঞ্চগড় অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময়ের পতিত গো - চারণ ভূমি ও দেশের সবচেয়ে অনুন্নত জেলা এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। সৃষ্টি হয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। দেশের বাজারসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা। এখানকার অর্গানিক চা বিক্রি হচ্ছে লন্ডনের হ্যারোড অকশন মার্কেটে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়- ২৪তম বিসিএস
| (ক) বরিশাল | (খ) সিরাজগঞ্জ |
| (গ) টাঙ্গাইল | (ঘ) ময়মনসিংহ |
উত্তর: টাঙ্গাইল
যমুনা সেতুর উপর দিয়ে রেলসংযোগ চালুর মাধ্যমে ঢাকার সাথে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলে রেল সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশে প্রথম রেললাইন (ব্রডগেজ) স্থাপতি হয় ১৬ ফেব্রুয়ারি ১৮৬৪। প্রথম রেললাইন বসানো হয় দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালে। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন লর্ড ডালহৌসী।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: আইন- শৃংখলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার) জাতীয় সংসদে পাশ হয় কোন সালের কত তারিখে? ২৪তম বিসিএস
| (ক) ৯ এপ্রিল ২০০২ | (খ) ৩ এপ্রিল ২০০২ |
| (গ) ১৭ এপ্রিল ২০০২ | (ঘ) ১৮ মার্চ২০০২ |
উত্তর: ৯ এপ্রিল ২০০২
রাস্তাঘাটে বিশৃঙ্খলা ,যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য জাতীয় সংসদে ২০০২ সালের ৭ এপ্রিল 'আইন - শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) বিল ২০০২ 'উত্থাপন করা হয়। ৪ এপ্রিল এ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং ৯ এপ্রিল তা পাস হয়। এ আইনে অপরাধীদের ২ থেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডের বিধান প্রণয়ন করা হয়েছে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: দক্ষিন তালপট্টি দ্বীপের অপর নাম কি? ২৪তম বিসিএস
| (ক) কুতুবদিয়া | (খ) সন্দীপ |
| (গ) সোনাদিয়া | (ঘ) পূর্বাশা দ্বীপ |
উত্তর: পূর্বাশা দ্বীপ
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা।
হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ।
১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়। স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: হালদা ভ্যালি কোথায় অবস্থিত? ২৪তম বিসিএস
| (ক) সন্দীপ | (খ) খাগড়াছড়ি |
| (গ) রাঙ্গামাটি | (ঘ) বান্দরবন |
উত্তর: খাগড়াছড়ি
হালদা ভ্যালি মূলত ** চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা**-এ অবস্থিত একটি বিখ্যাত চা বাগান ও পর্যটন কেন্দ্র, যা বিখ্যাত হালদা নদীর অববাহিকায় গড়ে উঠেছে এবং এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নত মানের চায়ের জন্য পরিচিত। এটি একটি মডেল টি এস্টেট, যেখানে মনোরম পরিবেশে চা উৎপাদন হয় এবং পর্যটকদের জন্য দারুণ অভিজ্ঞতা দেয়, সাথে তাদের একটি টি লাউঞ্জও আছে
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? ২৫তম বিসিএস
| (ক) ভুটান | (খ) মিয়ানমার |
| (গ) ভিয়েতনাম | (ঘ) নেপাল |
উত্তর: ভিয়েতনাম
ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপ্রধান ট্রান দুক লুয়ং ২০০৪ সালে প্রথম (২২ - ২৪ মার্চ) বাংলাদেশ সফর করেন। ১৪ অক্টোবর ২০১৬ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দুদিনের সফরে বাংলাদেশে আসেন।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityপ্রশ্ন: মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? ২৫তম বিসিএস
| (ক) ১ জানুয়ারী ১৯৯৬ | (খ) ১ জুলাই ১৯৯৩ |
| (গ) ১ জুলাই ১৯৯১ | (ঘ) ১ জুলাই ১৯৯৪ |
উত্তর: ১ জুলাই ১৯৯১
১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়। উক্ত আইনের চূড়ান্ত রূপ তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ৩১ মে ১৯৯১ তারিখে একটি অধ্যাদেশ হিসেবে জারি করেন।
অধ্যাদেশের আটটি ধারা (যেগুলি মূসক পদ্ধতিতে নিবন্ধিত হওয়া এবং মূসক কর্তৃপক্ষের নিয়োগ ও ক্ষমতা সংক্রান্ত ছিল) ২ জুন ১৯৯১ থেকে এবং বাকি ধারাগুলি ১ জুলাই ১৯৯১ থেকে কার্যকরী করা হয়।
জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।
বিলটি পরদিন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং মূল্য সংযোজন কর আইন ১৯৯১ হিসেবে কার্যকরী হয়।
প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।
visibilityনতুন সরকারি ও বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই notification পাবেন। একদম ফ্রি।