পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


বাচ্য ও বাচ্য পরিবর্তন
  • প্রশ্ন: কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়?

    (ক) করণে ৭ মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয় (খ) শুধুমাত্র কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়
    (গ) কর্তায় ষষ্ঠী বা ২ য়া বিভক্তি এবং ক্রিয়া নাম পুরুষ হয় (ঘ) কর্মে ষষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
    close

    উত্তর: কর্তায় ষষ্ঠী বা ২ য়া বিভক্তি এবং ক্রিয়া নাম পুরুষ হয়

  • প্রশ্ন: কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি?

    (ক) ঝড় বয় ভয় হয় (খ) সকালে সূর্য ওঠে
    (গ) বাঁশি বাজে (ঘ) গগনে গরজে মেঘ
    close

    উত্তর: বাঁশি বাজে

  • প্রশ্ন: বাচ্য কত প্রকার?

    (ক) দুই প্রকার (খ) তিন প্রকার
    (গ) ছয় প্রকার (ঘ) চার প্রকার
    close

    উত্তর: তিন প্রকার

  • প্রশ্ন: ' তোমাকেই ঢাকা যেতে হবে ' - এটি কোন বাচ্যের উদাহরণ?

    (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য
    (গ) কর্মকর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
    close

    উত্তর: ভাববাচ্য

  • প্রশ্ন: আমার যাওয়া হবে না - এটি কোন বাচ্য?

    (ক) গৌণ বাচ্য (খ) কর্তৃবাচ্য
    (গ) ভাববাচ্য (ঘ) কর্মবাচ্য
    close

    উত্তর: ভাববাচ্য

  • প্রশ্ন: " হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন "। এটি কোন বাচ্যের উদাহরণ?

    (ক) কর্তৃবাচ্য (খ) ভাববাচ্য
    (গ) কর্মকর্তৃবাচ্যে (ঘ) কর্ম বাচ্য
    close

    উত্তর: কর্তৃবাচ্য

  • প্রশ্ন: কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?

    (ক) চতুর্থী (খ) পঞ্চমী
    (গ) দ্বিতীয়া (ঘ) প্রথমা
    close

    উত্তর: প্রথমা

  • প্রশ্ন: তার যেন আসা হয় ' - বাক্যটি কোন বাচ্য?

    (ক) কর্মবাচ্য (খ) ভাববাচ্য
    (গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য
    close

    উত্তর: ভাববাচ্য

  • প্রশ্ন: ' তোমাদের কখন আসা হলো ' - এটি কোন বাচ্যের উদাহরণ?

    (ক) কর্মকর্তৃবাচ্য (খ) কর্তৃবাচ্য
    (গ) কর্মবাচ্য (ঘ) ভাববাচ্য
    close

    উত্তর: ভাববাচ্য

  • প্রশ্ন: ' বিদ্বানকে সকলেই সম্মান করে ' - বাক্যটির কর্মবাচ্যে কী হবে?

    (ক) সকল কর্তৃক বিদ্বান সম্মান হন (খ) বিদ্বান সকলের দ্বারা সম্মান হন
    (গ) সকলের দ্বারা বিদ্বান সম্মান পাপ্ত হন (ঘ) বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
    close

    উত্তর: বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন

  • প্রশ্ন: সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?

    (ক) ভাববাচ্যে (খ) কর্মকর্তৃবাচ্যে
    (গ) কর্তৃবাচ্যে (ঘ) কর্মবাচ্যে
    close

    উত্তর: ভাববাচ্যে

  • প্রশ্ন: ' বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন' - এটি কোন বাচ্যের উদাহরণ?

    (ক) কর্মকর্তৃবাচ্য (খ) ভাববাচ্য
    (গ) কর্তৃবাচ্য (ঘ) কর্মবাচ্য
    close

    উত্তর: কর্মবাচ্য

  • প্রশ্ন: ' এবার ট্রেনে ওঠা যাক' বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

    (ক) কর্মকর্তৃবাচ্যের (খ) কর্তৃবাচ্যের
    (গ) কর্মবাচ্যের (ঘ) ভাববাচ্যের
    close

    উত্তর: ভাববাচ্যের

  • প্রশ্ন: কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

    (ক) তৃতীয়া (খ) চতুর্থী
    (গ) প্রথমা বা শূন্য (ঘ) দ্বিতীয়া
    close

    উত্তর: প্রথমা বা শূন্য

  • প্রশ্ন: কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ?

    (ক) দস্যুদল ট্রলার লুট করেছে (খ) তোমাকেই সিলেট যেতে হবে
    (গ) তোমরা কখন এলে (ঘ) তুমিই সিলেট যাবে
    close

    উত্তর: তোমাকেই সিলেট যেতে হবে