পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
  • প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? ৪১ তম বিসিএস

    (ক) অনুচ্ছেদ ২০ (খ) অনুচ্ছেদ ২৫
    (গ) অনুচ্ছেদ ১৩ (ঘ) অনুচ্ছেদ ১৮
    close

    উত্তর: অনুচ্ছেদ ১৮

    • touch_app আরো ...

      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮ (১) নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয় আলোচিত হয়েছে । এই অনুচ্ছেদে জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নতিসাধন এবং মাদকদ্রব্য ও স্বাস্থ্যহানীকর পানীয় বর্জন সম্পর্কিত রাষ্ট্রের প্রাথমিক কর্তব্যের কথা বলা হয়েছে । এছাড়া, ১৮(২) অনুচ্ছেদে পতিতাবৃত্তি ও জুয়া নিরোধের কথাও উল্লেখ আছে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- ৪১ তম বিসিএস

    (ক) বিভিন্নতা (খ) উপরের সবগুলো
    (গ) আপেক্ষিকতা (ঘ) পরিবর্তনশীলতা
    close

    উত্তর: উপরের সবগুলো

    • touch_app আরো ...

      - মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা।
      - মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোর ও পরিবর্তন সাধিত হয়।
      - অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন ।
      - যেমন - বাল্যবিবাহ, সতীদাহ প্রথা।
      - আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে।
      - আক্ষরিক অর্থে- মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান ।
      - সহজ কথায় বলা যায়, ভাল-মন্দ, ঠিক-বেঠিক ,কাঙ্ক্ষিত -অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ।
      - এ . ডব্লিউ .পামফ্রে বলেন, "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ।
      - " ফ্রাঙ্কেল বলেন, " মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ"।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন- ৪১ তম বিসিএস

    (ক) প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ ও সুখ ও ন্যায় (খ) আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
    (গ) সুখ, ভালোত্ব ও প্রেম (ঘ) প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
    close

    উত্তর: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়

    • touch_app আরো ...

      প্লেটো ‘সদগুণ’ বলতে মূলত প্রজ্ঞা (Wisdom), সাহস (Courage), আত্মনিয়ন্ত্রণ বা মিতব্যয়িতা (Temperance) এবং ন্যায়বিচার (Justice)- এই চারটি মৌলিক গুণের সমন্বিত রূপকে বুঝিয়েছেন । তাঁর মতে, মানুষের আত্মা বা রাষ্ট্রের সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ অবস্থাই হলো প্রকৃত সদগুণ, যা শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মূল্যবোধ দৃঢ় হয়- ৪১ তম বিসিএস

    (ক) ধর্মের মাধ্যমে (খ) শিক্ষার মাধ্যমে
    (গ) সুশাসনের মাধ্যমে (ঘ) গণতন্ত্র চর্চার মাধ্যমে
    close

    উত্তর: শিক্ষার মাধ্যমে

    • touch_app আরো ...

      মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। পরিবারের মাধ্যমে শিশুকাল থেকেই মূল্যবোধ গঠনের ভিত্তি রচিত হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু মূল্যবোধ দৃঢ় হয় এবং কিছু মূল্যবোধ হারিয়ে যায়। আবার কিছু মূল্যবোধ পরিশোধিত হয়ে মার্জিত ও সুন্দর রূপ ধারণ করে। গবেষণায় দেখা যায়, কিছু মূল্যবোধ জন্মগত এবং কিছু মূল্যবোধ অর্জিত । মূল্যবোধ বিকাশের ভিত্তি হলোঃ ব্যক্তির জৈবিক ও জন্মগত চাহিদা; পারিবারিক ঐতিহ্য, রীতিনীতি, ধর্ম ও বিশ্বাস; দল: শিক্ষা ও সংস্কৃতি সাহিত্য, গণমাধ্যম, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা, গবেষণা ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।’- কে এই উক্তি করেন? ৪১ তম বিসিএস

    (ক) এম.ডব্লিউ. পামফ্রে (খ) মিশেল ক্যামডেসাস
    (গ) এইচ.ডি. স্টেইন (ঘ) জন স্মিথ
    close

    উত্তর: মিশেল ক্যামডেসাস

    • touch_app আরো ...

      রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, জনগণের সাথে সরকারের সম্পর্ক, আইনের শ্বাসন প্রতিষ্ঠা, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, জবাবদিহিতামূলক প্রশাসন এবং নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। যেসব কারণে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্তজরুরি তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ জবাবদিহিতামূলক প্রশাসন গড়া, সরকারের স্থিতিশীলতা আনয়নে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ, দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া, নাগরিক সেবা বৃদ্ধিতে প্রযুক্তিগত সুবিধা ব্যবহারে সচেষ্ট হওয়া ইত্যাদি ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক কে? ৪৩তম বিসিএস

    (ক) হার্বাট স্পেন্সার (খ) অ্যারিস্টটল
    (গ) বার্ট্রান্ড রাসেল (ঘ) ইমামুয়েল কান্ট
    close

    উত্তর: ইমামুয়েল কান্ট

    • touch_app আরো ...

      ‘কর্তব্যের জন্য কর্তব্য’ (Duty for Duty's Sake) ধারণাটির প্রবর্তক হলেন বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (Immanuel Kant) । তিনি তাঁর নৈতিক দর্শনে (Kant's deontological ethics) নীতিগত কাজের ফলাফল বা ব্যক্তিগত লাভের চেয়ে কর্তব্যের খাতিরে কর্তব্য পালনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্বারোপ করে? ৪৩তম বিসিএস

    (ক) পরার্থবাদ (খ) পূর্ণতাবাদ
    (গ) উপযোগবাদ (ঘ) আত্মস্বার্থবাদ
    close

    উত্তর: উপযোগবাদ

    • touch_app আরো ...

      উপযোগবাদের প্রবক্তা হলেন জেরেমি বেস্থাম। তিনি ১৯৮৯ সালে তাঁর An Introduction to the Principles of Morals and Legislation 'মছে উপযোগবাদ (Utilitarianism) তথাটি প্রথম ব্যাখা করেন। উপযোগবাদের মতে, আমাদের কাজের নৈতিক মূল্য নির্ভর করে সর্বোচ্চ সংখ্যক লোকের সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করার ব্যাপারে তার উপযোগিতা দিয়ে। বেছাম সর্বাধিক লোকের সুখ নির্ধারণ করেন এর পরিমাপ দ্বারা। বেহামের মতে, সুখ পরিমাপের সাতটি উপায় রয়েছে। যা তীব্রতা, স্থায়িত্ব, নিশ্চয়তা, নৈকটা, উর্বরতা, বিশুদ্ধতা ও বিস্তৃতি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বাংলাদেশে কত সালে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করা হয়? ৪৩তম বিসিএস

    (ক) ২০১২ (খ) ২০১১
    (গ) ২০১০ (ঘ) ২০১৩
    close

    উত্তর: ২০১২

    • touch_app আরো ...

      বাংলাদেশে ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy) প্রণয়ন করা হয়, যার মূল লক্ষ্য শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কতটি? ৪৩তম বিসিএস

    (ক) ৪টি (খ) ৫টি
    (গ) ৬টি (ঘ) ৩টি
    close

    উত্তর: ৪টি

    • touch_app আরো ...

      বিশ্বব্যাংকের (World Bank) মতে সুশাসনের প্রধান উপাদান বা স্তম্ভ ৪টি । বিশ্বব্যাংক ১৯৯৪ সালের প্রতিবেদনে সুশাসনের এই চারটি মৌলিক উপাদানের কথা উল্লেখ করেছে:
      ১. সরকারি খাতের ব্যবস্থাপনা: দক্ষতা ও সক্ষমতা।
      ২. জবাবদিহিতা (Accountability): স্বচ্ছতা নিশ্চিত করা ।
      ৩. আইনি কাঠামো (Legal Framework): উন্নয়নের জন্য আইনি পরিবেশ ।
      ৪. স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ (Transparency): কাজের স্বচ্ছতা ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।’ – এটি কে বলেছেন? ৪৩তম বিসিএস

    (ক) অ্যারিস্টটল (খ) বেনথাম
    (গ) প্লেটো (ঘ) সক্রেটিস
    close

    উত্তর: প্লেটো

    • touch_app আরো ...

      প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর। এদের প্রধান হল ক্ষমতার প্রতি তারা মোহান্বিত হবেন না। প্রজ্ঞা ও মুক্তিই হবে তাদের মূল চালিকাশক্তি। এমতাবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনায় শাসন কার্য পরিচালনা করবেন। তাদের পেছনে কোন প্রকার আইনের বাধ্যবাধকতা থাকবে না। কারণ প্লেটো মনে করতেন 'শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সুশাসনের মূল ভিত্তি কী? ৪৩তম বিসিএস

    (ক) আমলাতন্ত্র (খ) গণতন্ত্র
    (গ) আইনের শাসন (ঘ) মূল্যবোধ
    close

    উত্তর: গণতন্ত্র

    • touch_app আরো ...

      যে শাসন ব্যবস্থায় আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করে তাকে সুশাসন বলে। সুশাসনের মূলভিত্তি আইনের শাসন। এটি একটি রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় ও বৈধ উপকরণ। একটি দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন থাকা দরকার কারণ এর মাধ্যমে স্বেচ্ছাচারি ক্ষমতা ও আধিপতা রোধ করা যায়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? ৪৩তম বিসিএস

    (ক) ধর্ম (খ) নৈতিক চেতনা
    (গ) রাষ্ট্র (ঘ) সমাজ
    close

    উত্তর: সমাজ

    • touch_app আরো ...

      নৈতিক মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, মানুষের জীবন ব্যবস্থা ও জীবন পদ্ধতিকে সঠিক সুন্দর পথে পরিচালনা করে। ধর্মের কল্যাণধর্মী মর্মবাণী অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের জীবনে নৈতিক মূল্যবোধের উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্ম থেকে উৎসারিত নৈতিক মূল্যবোধ মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটায় এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন - অগ্রগতি সাধন করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: On Liberty গ্রন্থের লেখক কে? ৪৩তম বিসিএস

    (ক) জেরেমি বেন্থাম (খ) ইমানুয়েল কান্ট
    (গ) টমাস হবস্ (ঘ) জন স্টুয়ার্ট মিল
    close

    উত্তর: জন স্টুয়ার্ট মিল

    • touch_app আরো ...

      ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত On Liberry মছটি ১৮৫৯ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে তিনি স্বাধীনতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় এবং উপযোগবাদের নৈতিক ব্যবস্থার দিক নিয়ে আলোচনা করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: উৎপত্তিগত অর্থে Governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ৪৩তম বিসিএস

    (ক) গ্রিক (খ) হিব্রু
    (গ) ফারসি (ঘ) ল্যাটিন
    close

    উত্তর: গ্রিক

    • touch_app আরো ...

      Governance শব্দটি গ্রিক শব্দ Kubernào থেকে এসেছে। যার অর্থ হে পরিচালনা করা। Kubernão (Greek) Gubern o (Latin) Governance. সুতরাং উৎপত্তিগতভাবে Governance শব্দটি গ্রিক শব্দ Kuberndo থেকে এসেছে। শাসন করা অর্থে দার্শনিক প্লেটো প্রথম Kubernão শব্দটি ব্যবহার করেন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: Human Society in Ethics Politics গ্রন্থের লেখক কে? ৪৩তম বিসিএস

    (ক) বার্ট্রান্ড রাসেল (খ) রুশো
    (গ) জন স্টুয়ার্ট মিল (ঘ) প্লেটো
    close

    উত্তর: বার্ট্রান্ড রাসেল

    • touch_app আরো ...

      'Human Society in Ethics and Politics' গ্রন্থের লেখক হলেন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও সমাজ সমালোচক বার্ট্রান্ড রাসেল (Bertrand Russell)। ১৯৫৪ সালে প্রকাশিত এই গ্রন্থটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক ও রাজনৈতিক দর্শনের কাজ, যেখানে তিনি নৈতিকতা এবং রাজনীতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।