পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
  • প্রশ্ন: বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন- ৪০ তম বিসিএস

    (ক) মোহাম্মদ বরকতুল্লা (খ) জি.সি. দেব
    (গ) আবদুল মতীন (ঘ) আরজ আলী মাতুব্বর
    close

    উত্তর: আরজ আলী মাতুব্বর

    • touch_app আরো ...

      আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য , ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন৷


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি- ৪০ তম বিসিএস

    (ক) আইনের অধ্যাদেশ (খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
    (গ) আইনের শাসন (ঘ) নৈতিক অনুশাসন
    close

    উত্তর: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

    • touch_app আরো ...

      নৈতিকতা একটি সামাজিক ব্যাপার। যে সমাজের বাইরে বাস করে তার কোনো নৈতিকতার প্রয়োজন নেই । নৈতিক অনুশাসন মানুষকে শিক্ষা দেয় মিথ্যা বলা ভালো না, চুরি করা খারাপ কাজ ইত্যাদি । নৈতিক অনুশাসন মূলত স্বতঃসিদ্ধ ও সমাজিক ভাবে প্রতিষ্ঠিত নীতিবাক্য ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সভ্য সমাজের মানদণ্ড হলো- ৪০ তম বিসিএস

    (ক) আইনের শাসন (খ) গণতন্ত্র
    (গ) বিচার ব্যবস্থা (ঘ) সংবিধান
    close

    উত্তর: আইনের শাসন

    • touch_app আরো ...

      সভ্য সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাজে বাস্তবায়িত হয় আইনের শাসনের মাধ্যমে। যথার্থ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করে ৷


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: ‘বিপরীত বৈষম্য’ –এর নীতিটি প্রয়োগ করা হয়- ৪০ তম বিসিএস

    (ক) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে (খ) নারীদের ক্ষেত্রে
    (গ) সংখ্যালঘুদের ক্ষেত্রে (ঘ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
    close

    উত্তর: সংখ্যালঘুদের ক্ষেত্রে

    • touch_app আরো ...

      বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। সংখ্যাগরিষ্ঠের সুবিধা এবং সংখ্যালঘুদের বঞ্চনা ও ক্ষমতা হীনতা বোঝাতেই মূলত বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয়। কোন দেশ বা সমাজের সংখ্যাগরিষ্ঠের তুলনায় বঞ্চিত বা হেই প্রতিপন্ন সম্প্রদায় বিশেষ হচ্ছে সংখ্যালঘু।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মূল্যবোধ হলো ৪০ তম বিসিএস

    (ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ (খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
    (গ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান (ঘ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
    close

    উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।

    • touch_app আরো ...

      মূল্যবোধ (Values) হলো এমন কিছু অপরিহার্য বিশ্বাস, নীতি বা আদর্শের সমষ্টি যা মানুষের চিন্তা, আচরণ ও সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে এবং ভালো-মন্দ, উচিত-অনুচিতের পার্থক্য করতে শেখায়। এটি এক ধরনের অভ্যন্তরীণ মানদণ্ড যা ব্যক্তির জীবনকে অর্থবহ করে তোলে, কর্মকে অনুপ্রাণিত করে এবং সমাজ স্বীকৃত নিয়ম ও রীতিনীতির সাথে সামঞ্জস্য রাখতে সাহায্য করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- ৪০ তম বিসিএস

    (ক) দারিদ্র বিমোচন (খ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
    (গ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা (ঘ) মৌলিক অধিকার রক্ষা
    close

    উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন

    • touch_app আরো ...

      জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো " মৌলিক স্বাধীনতার উন্নয়ন "। জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদানের কথা উল্লেখ করেছে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো- ৪০ তম বিসিএস

    (ক) নিয়মিত কর প্রদান করা (খ) নিজের অধিকার ভোগ করা
    (গ) সরকার পরিচালনায় সাহায্য করা (ঘ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
    close

    উত্তর: নিয়মিত কর প্রদান করা

    • touch_app আরো ...

      সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকগণের কর্তব্যগুলো হলো নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা, সন্তানদের শিক্ষাদান করা, জাতীয় সম্পদ রক্ষা, আইন শৃংখলা রক্ষায় সাহায্য করা এবং সংবিধান মেনে চলা।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: মূল্যবোধের চালিকা শক্তি হলো- ৪০ তম বিসিএস

    (ক) সংস্কৃতি (খ) সুশাসন
    (গ) উন্নয়ন (ঘ) গণতন্ত্র
    close

    উত্তর: সংস্কৃতি

    • touch_app আরো ...

      মানুষ হিসেবে যে সকল কর্মকান্ড আমরা করে থাকি তা সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়ে থাকে । সংস্কৃতিই যেহেতু মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায় তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে- ৪০ তম বিসিএস

    (ক) আইনের শাসন (খ) প্রতিষ্ঠিত হয়
    (গ) দুর্নীতি দূর হয় (ঘ) বিনিয়োগ বৃদ্ধি পায়
    close

    উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায়

    • touch_app আরো ...

      অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়, দুর্নীতি দূর হয়, জবাবদিহিতা নিশ্চিত হয় এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হয় । এটি সম্পদ অপচয় রোধ করে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ায় এবং ন্যায়সঙ্গত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? ৪০ তম বিসিএস

    (ক) অর্থনৈতিক (খ) মৌলিক
    (গ) রাজনৈতিক (ঘ) সামাজিক
    close

    উত্তর: মৌলিক

    • touch_app আরো ...

      তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে, তথ্য অধিকার সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার অংশের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। সেজন্য তথ্য অধিকার মৌলিক অধিকার।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? ৪১ তম বিসিএস

    (ক) নৈতিক মূল্যবোধ (খ) গণতান্ত্রিক মূল্যবোধ
    (গ) সামাজিক মূল্যবোধ (ঘ) ইতিবাচক মূল্যবোধ
    close

    উত্তর: সামাজিক মূল্যবোধ

    • touch_app আরো ...

      রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধটি হলো সামাজিক মূল্যবোধ। এই মূল্যবোধ সমাজের মানুষের আচার-ব্যবহার, নীতি-নির্ধারণ এবং পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে, যা রাষ্ট্র ও সরকার ব্যবস্থা দ্বারা সমর্থিত ও পরিচালিত হয় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: কে ‘কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ৪১ তম বিসিএস

    (ক) হ্যারল্ড উইলসন (খ) এডওয়ার্ড ওসবর্ন উইলসন
    (গ) ইমানুয়েল কান্ট (ঘ) জন স্টুয়ার্ট মিল
    close

    উত্তর: ইমানুয়েল কান্ট

    • touch_app আরো ...

      ইমানুয়েল কান্ট ‘কর্তব্যের নৈতিকতা'র ধারণা প্রবর্তন করেন। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (১৭২৪ - ১৮০৪) আধুনিক দর্শনের কেন্দ্রীয় অবস্থানটি ধারণ করে আছেন। তার অন্যতম তিনটি বই হচ্ছে 'দি ক্রিটিক অব পিওর রিজন' (১৭৮১), 'দি ক্রিটিক অব প্র্যাকটিক্যাল রিজন' (১৭৮৮) এবং 'দি ক্রিটিক অব দি পাওয়ার অব জাজমেন্ট' (১৭৯০)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো- ৪১ তম বিসিএস

    (ক) নৈতিকতা (খ) সমাজ
    (গ) সুশাসন (ঘ) রাষ্ট্র
    close

    উত্তর: সমাজ

    • touch_app আরো ...

      সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। কারণ সমাজের মাধ্যমে কোন একটি সভ্যতা প্রতিষ্ঠা লাভ করে। সমাজ ছাড়া কোনো সভ্যতা প্রতিষ্ঠিত হতে পারে না। এজন্য রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রীক দার্শনিক এরিস্টটল বলেছেন 'মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে না, সে দেবতা না হয় পশু।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? ৪১ তম বিসিএস

    (ক) জাতিসংঘ (খ) এশিয়া উন্নয়ন ব্যাংক
    (গ) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ঘ) বিশ্বব্যাংক
    close

    উত্তর: বিশ্বব্যাংক

    • touch_app আরো ...

      'সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল'। এই অভিমত বিশ্বব্যাংক প্রকাশ করে। ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, গর্ডন্যান্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এগুলো হলোঃ দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

  • প্রশ্ন: Political Ideals- গ্রন্থের লেখক কে? ৪১ তম বিসিএস

    (ক) রাসেল (খ) প্লেটো
    (গ) মেকিয়াভেলি (ঘ) এরিস্টটল
    close

    উত্তর: রাসেল

    • touch_app আরো ...

      "Political Ideals" গ্রন্থটি লিখেছেন ব্রিটিশ দার্শনিক Bertrand Russell. মেকিয়াভেলির সবচেয়ে বিখ্যাত বই হলো 'The Prince'. প্লেটোর সবচেয়ে বিখ্যাত বই হলো 'The Republic'. এরিস্টটলের সবচেয়ে বিখ্যাত বই হলো “The Politics'.


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।