পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা


কম্পিউটার প্রোগ্রামিং ভাষা অপারেটিং সিস্টেম সফটওয়্যার প্রসেসর মেমোরি ও স্টোরেজ আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস হার্ডওয়্যার কম্পিউটারের শ্রেণিবিভাগ কম্পিউটারের ইতিহাস ও প্রজন্ম ভাইরাস ও সাইবার অপরাধ আধুনিক প্রযুক্তি মোবাইল ও টেলিযোগাযোগ ই-গভর্নেন্স ও ডিজিটাল বাংলাদেশ তথ্য নিরাপত্তা সংখ্যা পদ্ধতি ও কোড ই-মেইল ও যোগাযোগ ওয়েব ও ব্রাউজার ইন্টারনেট নেটওয়ার্ক ডেটাবেজ সংখ্যা পদ্ধতি ও কোড ই-কমার্স
  • প্রশ্ন: কম্পিউটার ভাইরাস হল‒ ২১তম বিসিএস

    (ক) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা (খ) কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
    (গ) কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট (ঘ) এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
    close

    উত্তর: এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

    • touch_app আরো ...

      কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারে প্রবেশ করে নিজের নকল তৈরি করে এবং অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকে সংক্রমিত করে তাদের ক্ষতি করে, তথ্য নষ্ট করে, সিস্টেম ধীর করে দেয় বা অকেজো করে তোলে, অনেকটা জীবন্ত ভাইরাসের মতো এটি নিজের বিস্তার ঘটায়। এটি অন্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে, নিজেকে অনুলিপি করে এবং ছড়িয়ে পড়ে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটারে কোনটি নেই? ২৩তম বিসিএস

    (ক) বুদ্ধি বিবেচনা (খ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
    (গ) নির্ভুল কাজ করার ক্ষমতা (ঘ) স্মৃতি
    close

    উত্তর: বুদ্ধি বিবেচনা

    • touch_app আরো ...

      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: ‘ল্যাপটপ’ কি? ২৪তম বিসিএস

    (ক) ছোট কুকুর (খ) বাদ্যযন্ত্র
    (গ) পর্বাতারোহন সামগ্রী (ঘ) ছোট কম্পিউটার
    close

    উত্তর: ছোট কম্পিউটার

    • touch_app আরো ...

      ল্যাপটপ হলো একটি বহনযোগ্য (portable) ব্যক্তিগত কম্পিউটার, যা বইয়ের মতো খোলা ও বন্ধ করা যায় (clamshell design), যার ভেতরে একটি স্ক্রিন এবং নিচের অংশে কীবোর্ড ও মাউস (টাচপ্যাড) থাকে। এটি সহজে বহনযোগ্য, ব্যাটারি চালিত হওয়ায় বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করা যায় এবং অফিস, শিক্ষা বা বিনোদন—সব ধরনের কাজে ব্যবহার করা যায়


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী সৃতিশক্তিকে কি বলে? ২৯তম বিসিএস

    (ক) RAM (খ) সফটত্তয়্যার
    (গ) ROM (ঘ) হার্ডত্তয়্যার
    close

    উত্তর: ROM

    • touch_app আরো ...

      কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM (Read-Only Memory) বলা হয়, যা কম্পিউটারের পাওয়ার বন্ধ হয়ে গেলেও ডেটা ধরে রাখে এবং সাধারণত পরিবর্তন করা যায় না, এটি কম্পিউটারের বুট হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী সংরক্ষণ করে। তবে, দীর্ঘস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য Secondary Storage (যেমন হার্ড ড্রাইভ বা SSD)-ও ব্যবহৃত হয়, যা স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদানের প্রযুক্তিকে বলা হয় - ৩০তম বিসিএস

    (ক) ইন্টারকম (খ) ই-মেইল
    (গ) ইন্টারনেট (ঘ) টেলিগ্রাম
    close

    উত্তর: ইন্টারনেট

    • touch_app আরো ...

      কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান - প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়। ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কি? ৩২তম বিসিএস

    (ক) একটি ক্ষতিকারক সার্কিট (খ) একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
    (গ) একটি ক্ষতিকারক জীবণু (ঘ) একটি ক্ষতিকারক প্রোগাম
    close

    উত্তর: একটি ক্ষতিকারক প্রোগাম

    • touch_app আরো ...

      কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে গােপনে বিস্তার লাভ করে মেমোরিতে প্রোগ্রাম, ফাইল ও ডিস্কের সব তথ্য নষ্ট করে দেয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটারের সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? ৩৫তম বিসিএস

    (ক) কোনটাই নয় (খ) Output
    (গ) উভয়েই (ঘ) Input
    close

    উত্তর: Input

    • touch_app আরো ...

      কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী - বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা ,মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? ৩৫তম বিসিএস

    (ক) কোনটাই নয় (খ) সবশেষ পরিবর্তন Undo করা
    (গ) আগের প্রোগ্রামে ফিরে যাওয়া (ঘ) নির্ধারিত ফাইল কপি করা
    close

    উত্তর: নির্ধারিত ফাইল কপি করা

    • touch_app আরো ...

      ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটারের মূল মেমরী তৈরি হয় কি দিয়ে? ৩৫তম বিসিএস

    (ক) এ্যালুমিনিয়াম (খ) সিলিকন
    (গ) কোনটাই নয় (ঘ) প্লাস্টিক
    close

    উত্তর: সিলিকন

    • touch_app আরো ...

      সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: একটি প্রতিষ্টানে ডিভাইস ভাগাভগি করে নেয়ার সুবিধা হলো - ৩৫তম বিসিএস

    (ক) সময় সাশ্রয় (খ) উপরের সবকটি
    (গ) অর্থ সাশ্রয় (ঘ) স্থানের সাশ্রয়
    close

    উত্তর: উপরের সবকটি

    • touch_app আরো ...

      একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নীচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? ৩৫তম বিসিএস

    (ক) amazon.com (খ) ekanei.com
    (গ) Olx.com (ঘ) google.com
    close

    উত্তর: google.com

    • touch_app আরো ...

      বর্তমানে অনলাইনে কেনা - বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো - amazon.com , Olx.com ekhanei.com, bikroy.com ইত্যাদি । অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নীচের কোনটি ছাড়া Internet – এ প্রবেশ করা সহজ নয়? ৩৫তম বিসিএস

    (ক) Menu bar (খ) Notification area
    (গ) Web browser (ঘ) Task bar
    close

    উত্তর: Web browser

    • touch_app আরো ...

      ইন্টারনেট সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক । যথা : কম্পিউটার ,ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার (যেমন : ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লেরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? ৩৫তম বিসিএস

    (ক) Read-In (খ) কোনটাই নয়
    (গ) Read-Out (ঘ) Read
    close

    উত্তর: Read

    • touch_app আরো ...

      কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে Read বলে ।

      কম্পিউটারে আমরা যখন কোন তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read (পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে । সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read ।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: MICR –এর পূর্ণরূপ কি? ৩৫তম বিসিএস

    (ক) কোনটাই নয় (খ) Magnetic Ink Character Reader
    (গ) Magnetic Ink Cash Reader (ঘ) Magnetic Ink Code Reader
    close

    উত্তর: Magnetic Ink Character Reader

    • touch_app আরো ...

      MICR - এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility    
  • প্রশ্ন: নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? ৩৫তম বিসিএস

    (ক) উপরের সবগুলোই (খ) Data Manipulation Language
    (গ) Query Language (ঘ) Data Definition Language
    close

    উত্তর: উপরের সবগুলোই

    • touch_app আরো ...

      অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ।Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজ ও তথ্য গণনায় সহায়তা করে।


      প্রশ্ন লিস্ট করে পড়তে লগইন করুন।

      visibility