পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
| (ক) শুক্রবার | (খ) বুধবার |
| (গ) শনিবার | (ঘ) বৃহস্পতিবার |
শুক্রবার
আমরা জানি, লিপ ইয়ার = ৩৬৬ দিন আর সাধারণ বছর = ৩৬৫ দিন।
৩৬৫ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১, ৩৬৬ কে করলে ভাগশেষ ২।
এই ভাগশেষ মানে পরের বছর একই তারিখ ১ দিন বা ২ দিন পরে হবে।
তাই যেকোনো একটা লিপ ইয়ার হলে একই তারিখে দিনের পার্থক্য ২ দিন, আর সাধারণ বছর হলে ১ দিন।
এবার আসি উপরের প্রশ্নে——–
১৯৯৪, ১৯৯৫ লিপ ইয়ার নয়। তাই উত্তর হবে ১ দিন পর। অর্থাৎ শুক্রবার —-
বিঃদ্রঃ
প্রথম বছর লিপ ইয়ার হলেও যদি ফেব্রুয়ারি কাউন্ট না হয় তাহলেও ১ দিন পর (২ দিন নয়)
২য় বছর লিপ ইয়ার হলেও যদি ফেব্রুয়ারী কাউন্ট না হয় তাহলেও ১ দিন পর।
যেমনঃ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার হলে, ২০১৭ সালের একই তারিখ কি বার ? — উঃ বুধবার।(২০১৬ সাল লিপ ইয়ার হলেও ফেব্রুয়ারী কাউন্ট হয়নি )
আবার ,২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারী শনিবার হলে, ২০১৬ সালের একই তারিখ কি বার ?—- উঃ রবিবার।(২০১৬ সাল লিপ ইয়ার হলেও ফেব্রুয়ারীর ২৯ তারিখ কাউন্ট হয়নি)
আরও জানুনঃ
প্রতিমাসের ১ তারিখ আর ২৯ তারিখ একই দিন হয়।
যেমনঃ মার্চ মাসের ১ তারিখ বৃহস্পতিবার হলে , ৩০ তারিখ কি বার ?
১ ও ২৯ একই দিন। অতএব ৩০ তারিখ শুক্রবার ।
আবার প্রত্যেক বছরের ৪/৪ , ৬/৬ , ৮/৮, ১০/১০, ১২/১২ তারিখ গুলো একই দিন হয়।
যেমনঃ এপ্রিল মাসের ৪ তারিখ বুধবার হলে , ডিসেম্বর মাসের ১২ তারিখ তারিখ কি বার ?
উঃ বুধবার