পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
উত্তরঃ মাউস হলো হাত দিয়ে নিয়ন্ত্রিত ইদুর সদৃশ একটি পয়েন্টিং ডিভাইস। এটি কীবোর্ড এর নির্দেশ প্রদান ছাড়ায় একটি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকে। ১৯৬৩ সালে ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন।১৯৮৪ সালে মেকিন্টোস কম্পিউটার সর্বপ্রথম মাউস ব্যবহৃত হয়। মাউস সমতলে নাড়ালে মনিটরের পর্দায় একটি তীর বা হাতের মতো চিহ্ন নাড়াচাড়া করতে দেখা যায়। একে কার্সর বলে। মাউস নড়াচড়া করে ইচ্ছা মতো কার্সরকে স্থানান্তর করা যায়। একটি স্ট্যান্ডার্ড মাউসে দুটি বা তিনটি বাটন থাকে৷ সাধারণভাবে বাম পাশের বাটন ব্যবহার করা হয়।তবে ডান পাশের বাটনে কিছু অতিরিক্ত অপশন রয়েছে যা কিছু কিছু প্রোগ্রামে কাজ করার সময় ব্যবহার করা হয়।স্ক্রল বাটন যুক্ত মাউসের স্ক্রল বাটন ঘুরিয়ে মনিটরে প্রদর্শন যোগ্য পৃষ্ঠাকে উপরে বা নিচে করে সহজেই দেখা যায়।