পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .

দয়াকরে অপেক্ষা করুন।

"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।

সহায়িকা

বিস্তারিত তথ্য


(ক) সিংহ চিহ্নিত আসন=সিংহাসন (খ) জায়া ও পতি=দম্পতি
(গ) কুসুমের মতো কোমল=কুসুমকোমল (ঘ) মহান যে পুরুষ=মহাপুরুষ
close

সিংহ চিহ্নিত আসন=সিংহাসন


যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ বা মধ্যপদ লোপ পায় (উধাও হয়ে যায়), তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। জনপ্রিয় উদাহরণগুলোর মধ্যে রয়েছে: সিংহাসন (সিংহ চিহ্নিত আসন), সাহিত্যসভা (সাহিত্য বিষয়ক সভা), স্মৃতিসৌধ (স্মৃতি রক্ষার্থে সৌধ), পলান্ন (পল মিশ্রিত অন্ন), এবং হাতঘড়ি (হাতে পরার ঘড়ি) ।
কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ:
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন
সাহিত্যসভা = সাহিত্য বিষয়ক সভা
পলান্ন = পল (মাংস) মিশ্রিত অন্ন
চালকুমড়া = চালে আশ্রিত কুমড়া
ঘৃতান্ন = ঘৃত মিশ্রিত অন্ন
পদ্মানদী = পদ্মা নাম্নী নদী
বিয়েপাগলা = বিয়েতে পাগলা
বৌভাত = বৌ-কে ভাত পরিবেশনের অনুষ্ঠান