পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
| (ক) এ কে এম আব্দুর রউফ | (খ) সমরজিৎ রায় চৌধুরী |
| (গ) আবুল বারক আলভী | (ঘ) হাসেম খান |
এ কে এম আব্দুর রউফ
১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান প্রথম গৃহিত হয়। তখন এটি হাতে লেখা হয়। এর মূল লিপিকার ছিলেন এ কে এম আব্দুর রউফ। অঙ্গসজ্জায় ছিলেন শিল্পী হাশেম খান এবং অঙ্কনের কাজ করেছেন শিল্পী জুনাবুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী ও আবুল বারক আলভী। চামড়ায় বাঁধানোর কাজটি করেন সৈয়দ শাহ শফি। এই কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
গণপরিষদ কর্তৃক গৃহিত হওয়ার পর সংবিধানটি বাংলা ও ইংরেজিতে ছাপানো হয়। এই সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে।
হাতে লেখা মূল সংবিধানটি জাতীয় যাদুঘরে রাখা আছে।