পৃষ্ঠাটি লোড হচ্ছে . . .
দয়াকরে অপেক্ষা করুন।
"লোডিং সময়" আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভরশীল।
প্রশ্ন: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
| (ক) ১৯৭১ | (খ) চৈতালী ঘূর্ণি |
| (গ) রক্তের অক্ষর | (ঘ) বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি |
১৯৭১
বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে জীবনের শেষবেলায় কলম ধরেন বাংলা ভাষার অন্যতম কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আবেগ ও বাস্তবতার শব্দ মিশেলে তিনি উপস্থাপন করেন ‘১৯৭১’ উপন্যাস। এখানে তিনি লিখে গেছেন সরল সমীক্ষণে ঐতিহাসিক ঘটনার মুহূর্ত। তাঁর লেখায় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাঠ উন্মোচন অগণিত পাঠককে মুগ্ধ করে। তবে দুঃখজনক হলেও সত্য, তারাশঙ্কর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর এমন এক মর্মস্পর্শী আখ্যান লিখেছেন, তা অনেকেরই অজানা। বইটি কেন এত অনালোচিত রয়েছে এতকাল- আমার কাছে তা রহস্যময় বলেই মনে হয়।